ছেলেদের খুব ভালো ক্যারিয়ার আর ওয়েল ইস্টাবলিশমেন্টের পরে বিয়ে করা ভালো না বিয়ে করে বউ সহ ক্যারিয়ার গড়া উত্তম?

আমরা দেখি অনেক ভালো জায়গায় পৌছে বিয়ে করতে বেশির ভাগেরই বেশ সময় লেগে যায়,বয়স হয়ে যায় আর ওয়াইফ এসে সব কিছু গোছানো পায় এবং বুঝতে পারেনা আসলে কেমনে কি হলো কারণ স্ট্রাগলটা দেখেই না। মনে করে আরে এটাই তো হওয়ার কথা! 

আর ক্যারিয়ারের শুরুতে কিছু একটা করে বিয়ে করে বউ সহ একটু একটু করে সব কিছু করার মজাটাই ভিন্ন। এটা আমি বুঝি কারণ জাস্ট জব শুরুর দেড় বছরের মাথায় বিয়ে করি আর এখনো কিন্তু মোটেও ইস্টাব্লিশ নাহ!  

প্রতিদিন লড়ছি, চেষ্টা করছি ভালো করার, টাকা পয়সা নিয়ে টানাটানি বউ জানে, কত টাকা লোন আছে সেটা ও জানে, আমি কতটুকু কি দিতে পারবো তাকে সে আন্দাজ আছে আর দিন শেষে এ একসাথে বড় হওয়ার মাঝে আনন্দ আছে। অনেক কিছু না পাওয়া বা করতে না পারার দু:খ ও আছে কিন্তু অন্যজন আমাকে বুঝছে, আমার কষ্টে মাথায় হাত রাখছে আর সব কিছুর পরে ও ভালোবাসছে, এটা পরম পাওয়া। 

ইস্টাব্লিশ বলতে আসলে আমরা যা বুঝি সেটা হলো বেশ ভাল জব আর স্যালারী, বিয়ের জন্য জমানো কয়েক লাখ টাকা- এইতো! কিন্তু বিয়ে সাদী তো বয়সের সাথে সম্পর্কিত। যদি আসলে পরিবারের দায়িত্ব বা অন্য কোন কারনে বিয়ে করতে দেরী হয় তো ঠিক আছে, কিন্তু অনেককেই দেখি ৫০/৬০ হাজার স্যালারী পায় দেশে তবুও ইস্টাব্লিশ না বলে নিজে বিয়ে করেনা বা ফ্যামিলি করায় না! আর অনেকে সে ২০ হাজার স্যালারীতে বিয়ে করে ৬০ হাজার স্যালারী যখন হয় তখন ২ বাচ্চার বাপ হয়ে যায়। এটায় আল্লাহর দেয়া একটা বরকত আছে, ভিন্ন একটা শান্তি আছে আর স্ট্রাগলটায় সাথে কাওকে পাওয়া যায়। 

তাই, আমার মতে, মোটামুটি কিছু করতে পারলে বিয়ে আর তারপরে সময় নিয়ে ভালো ক্যারিয়ার! আপনাদের কি মনে হয়?

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    Australia-তে Non-STEM ব্যাকগ্রাউন্ডদের কেমন সুযোগ রয়েছে?
    Australia
    Australia-তে Non-STEM ব্যাকগ্রাউন্ডদের কেমন সুযোগ রয়েছে?

    অনেকেরই ধারণা, অস্ট্রেলিয়ায় শুধু STEM (Science, Technology, Engineering, Mathematics) ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদেরই ভালো সুযোগ রয়েছে। তবে বাস্তবে বিষয়টি পুরোপুরি সত্য নয়। Non-STEM- দের জন্যও স্কলারশিপ, পিআর

    Read More »
    SOP লেখার ক্ষেত্রে সবাই যে ভুলগুলো সবচেয়ে বেশি করে থাকে
    Application Materials
    SOP লেখার ক্ষেত্রে সবাই যে ভুলগুলো সবচেয়ে বেশি করে থাকে

    বিদেশে উচ্চশিক্ষার আবেদনে Statement of Purpose যাকে সংক্ষেপে SOP বলা হয় খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। এটা এমন একটা ডকুমেন্ট, যা অনেক সময় একই CGPA, একই

    Read More »
    জার্মানিতে Non-STEM শিক্ষার্থীদের জন্য কেমন সুযোগ আছে?
    Germany
    জার্মানিতে Non-STEM শিক্ষার্থীদের জন্য কেমন সুযোগ আছে?

    অনেকেই মনে করেন, জার্মানিতে শুধু Engineering, Computer Science বা অন্যান্য STEM (Science, Technology, Engineering, Mathematics) বিষয়ের শিক্ষার্থীদের জন্যই সুযোগ রয়েছে। কিন্তু বাস্তবে মোটেও তা নয়।

    Read More »
    বিদেশে উচ্চশিক্ষায় আবেদনের সময়ে ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং কতটা গুরুত্বপূর্ণ?
    Application Help
    বিদেশে উচ্চশিক্ষায় আবেদনের সময়ে ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং কতটা গুরুত্বপূর্ণ?

    বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করার ক্ষেত্রে অনেকের প্রথম প্রশ্ন থাকে—”বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং কি সবচেয়ে গুরুত্বপূর্ণ?” সংক্ষিপ্ত উত্তর হলো: না, তবে অনেক দিকে থেকেই এটি গুরুত্বপূর্ণ একটা বিষয়।

    Read More »