বিদেশের ভার্সিটিতে মাসে ফান্ডিং কত টাকা দিবে সেটা যে সব কিছুর উপর নির্ভর করে

বিদেশে আমরা যারা পড়তে আসি আর ফুল/হাফ ফান্ড পেয়ে পড়াশুনা করি, আমরা আসলে এদেশের গরীব ক্যাটাগরিতেই পড়ি। আমাদের যে ইনকাম এতে একদম নিন্মমধ্যবিত্তই বিবেচিত হই। বেশির ভাগ ভার্সিটি ফান্ড দেয় এমনভাবে যাতে জাস্ট খেয়ে পড়ে বাঁচা যায়। সে কারণে ফান্ড কত হবে এটা ডিপেন্ড করে কোন স্টেটে এবং সিটিতে ভার্সিটির লোকেশন কোথায় তার উপর। আরেকটা ইস্যু হলো হেলথ ইন্সুরেন্স। অনেক ভার্সিটি হেলথ ইন্সুরেন্স ফুল দেয় আবার অনেকে পার্শিয়াল পে করে। নিজেকে দিতে হলে সেটা ও মাসের খরচ থেকে দিতে হয়। আর মাস্টার্স এ ফান্ড পিএইচডি এর চেয়ে নরমালী কম হয়। 

ধরেন, আপনার ভার্সিটি কম খরচের কোন স্টেট লাইক ওকলাহোমায় আর ভার্সিটি কোন রুরাল সেটাপে। তাহলে আপনার টাকা নির্ভর করবে সে এলাকার বাসা ভাড়ার এভারেজ, খাবার খরচের উপর। একটা স্ট্যানডার্ড ধরে দেয়া হয়। এ ভার্সিটিতে আপনাকে মাসে মাস্টার্স প্রোগ্রামে ১২০০-১৩০০ ডলার দিলে একই স্টেটে সিটি সেটাপে আরেকটু বাড়িয়ে হয়তো ১৫০০ ডলার দিবে। 

আর যদি ভার্সিটি হয় ক্যালিফোর্নিয়া, নিউ-ইয়র্কের মত কোন জায়গায়, তাহলে একই প্রোগ্রামে ফান্ড দিবে হয়তো ১৭০০-১৮০০ ডলার কারণ বাসা ভাড়া অনেক। এর বেশি ও দিতে পারে এলাকা ভেদে। কিন্তু হিসেব করে দেখা যাবে, যাকে যা দিচ্ছে তেমন খরচ হয়ে যাচ্ছে বা দিন শেষে ক্রেডিট কার্ডে ও বেশ খরচ হয়। 

তাই, যারা ভার্সিটির ফান্ডের এমাউন্ট দেখে ক্যাল্কুলেশন করতে হবে। বাসা ভাড়া+ খাবার খরচ+ মোবাইল বিল+ ইন্টারনেট+ হেলথ ইন্সুরেন্স+ অন্যান্য।এগুলা মিলিয়ে দেখে চিন্তা করেই সিদ্ধান্ত নিতে হবে যে সে ভার্সিটিতে যাবেন না যাবেন না। বেশি খরচের কোন এলাকায় বেশি টাকা দেখে খুশি হয়ে অফার এক্সেপ্ট করার আগে এ ফ্যাক্টর গুলা ভাবুন। নাইলে পরে ফাইনেন্সিয়ালী বেশ ঝামেলা পোহাতে হবে। 

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    মাস্টার্সে ফুল-ফান্ডেড স্কলারশিপ কোথায় পাওয়া যায়?
    Full Funded Government Scholarship
    মাস্টার্সে ফুল-ফান্ডেড স্কলারশিপ কোথায় পাওয়া যায়?

    বিদেশে উচ্চশিক্ষায় সাধারণত দেখা যায় পিএইচডি লেভেলে যতটা সহজে ফুল-ফান্ডেড স্কলারশিপ পাওয়া যায় মাস্টার্সের ক্ষেত্রে তা খুব একটা সহজ হয় না। তার কারণ হল বেশিরভাগ

    Read More »
    ইউরোপের দেশ ইতালিতে পড়তে আসতে কত টাকা লাগতে পারে?
    Education Cost
    ইউরোপের দেশ ইতালিতে পড়তে আসতে কত টাকা লাগতে পারে?

    ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে ইতালি বর্তমানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অন্যতম একটা সাশ্রয়ী স্টাডি ডেস্টিনেশন। অনেকেই মনে করেন ইতালিতে পড়তে লাখ লাখ টাকা লাগে, কিন্তু বাস্তবে খরচ

    Read More »
    অস্ট্রেলিয়ার কোন কোন বিশ্ববিদ্যালয় PTE অ্যাকসেপ্ট করে থাকে?
    Australia
    অস্ট্রেলিয়ার কোন কোন বিশ্ববিদ্যালয় PTE অ্যাকসেপ্ট করে থাকে?

    বর্তমানে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে English Proficiency-র জন্য IELTS বা অন্যান্য যেসব টেস্ট এক্সাম রয়েছে তার মধ্যে PTE বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। IELTS বা অন্যান্য টেস্টগুলোর

    Read More »
    ফুল-ফান্ডেড স্কলারশিপ ছাড়াও কম খরচে কোথায় পড়বেন?
    Higher Study Abroad
    ফুল-ফান্ডেড স্কলারশিপ ছাড়াও কম খরচে কোথায় পড়বেন?

    অনেকেই মনে করেন বিদেশে পড়তে হলে Full Scholarship পাওয়াই একমাত্র উপায়। আসলে বিষয়টি পুরোপুরি সত্য নয়। বিশ্বের অনেক দেশে এমন বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে টিউশন ফি

    Read More »