রেকমেন্ডেশন লেটার/LOR কি, কি লিখা থাকা উচিৎ ও ফরম্যাট যেমন হবে

রেকমেন্ডেশন লেটার বা সুপারিশ পত্র বিদেশের ভার্সিটি অথবা যে কোন স্কলারশিপ এপ্লিকেশনের সময় অথরিটি এক বা একাধিক রেকমন্ডেশন লেটার চায়। এ লেটারে ক্যান্ডিডেট কে নিয়ে তার প্রফেসর/প্রফেশনাল বসের মতামত কি সেটা জানতে চাওয়া হয়। LOR একটা ডকুমেন্ট যেটি অবশ্যই দিতে হয় এবং েটা ছাড়া এপ্লিকেশন সম্পূর্ণ হয়না। আজকে এর বিস্তারিত আলাপ করবো।

কার কাছ থেকে নিবো- নরমালী একাডেমিক রেকমেন্ডেশনই চায় বিশ্ববিদ্যালয় গুলোতে। মানে, আপনার বিশ্ববিদ্যালয়/কলেজের টিচার দের কাছ থেকে নিতে হবে। এখন অনেকে প্রশ্ন করে, প্রফেসর হতে হবে নাকি লেকচারার হলেই হবে বা পদবী ম্যাটার করে কিনা? আসলে ম্যাটার করেনা। একজন ফুল প্রফেসর যদি আপনাকে না চিনে, কখন কোর্স না নেন বা উনি আপনাকে ব্যক্তিগতভাবে না চিনে, তাহলে প্রফেসরের কাছ থেকে নেয়ার চেয়ে যিনি আপনাকে চিনে এবং কোর্স নিয়েছেন, তার কাছ থেকে নেয়াই ভালো। কোন কর্সে যদি ভালো রেজাল্ট থাকে, তাহলে ওনাদের কে রিকুয়েস্ট করতে পারেন।

কতটা লাগে- ১/২/৩ টা চাইতে পারে। এইটা নির্ভর করে ভার্সিটির উপর। একেক জায়গায় একেকটা চায়। কিছু কিছু স্কলারশিপে ২ টা একাডেমিক আর একটা প্রফেশনাল চাইতে পারে। বিশেষ করে, যেসব স্কলারশিপে প্রফেশনাল এক্সপেরিয়েন্স ম্যাটার, সেসব গুলায় প্রফেশনাল ও চায়। ভার্সিটির জন্য, ৩/৪ জন ফ্যাকাল্টির সাথে কথা বলে রাখাই ভালো।

কি লিখা থাকে- অনেকেই জিজ্ঞেস করেন যে কি লিখা থাকবে লেটারে। এটা আসলে আমার বা আপনার উপর নির্ভর করে না বরং যিনি দিচ্ছেন, তিনিই নিজ থেকে লিখবেন। কিন্তু অনেক সময় ফ্যাকাল্টি বলেন যে তুমি কি চাচ্ছো সেটার একটা ড্রাফট দাও। তখন আপনি গুগল করলেই অনেক ফরম্যাট পাবেন। তবু ও ফরম্যাট নিয়ে একটা আইডিয়ায় দিচ্ছি-

– একটা পার্টে ফ্যাকাল্টি নিজের পরিচয় এবং কোয়ালিফিকেশন দিতে পারে

– তারপর স্টুডেন্ট এর সাথে উনি কিভাবে রিলেটেড সেটা লিখতে পারেন যেমন- আমি অমুক অমুক কোর্স পড়িয়েছি বা কোন রিসার্চে কাজ করেছে।

– তারপর আপনাকে নিয়ে লিখবেন যে আপনার কোন কোন দিক ভালো, কোন ভলান্টিয়ার করেছন কিনা, রিসার্চ করেছেন কিনা, সফট স্কিল গুলা কি ইত্যাদি।

যেভাবে এপ্রোচ করবেন টিচারদের কাছে- আগে ভাগেই জানিয়ে রাখবেন যে আপনি বিদেশের ভার্সিটিতে/স্কলারশিপে এপ্লাই করছেন। সম্মতি নিয়ে রাখবেন যে তিনি দিচ্ছেন। তারপর যখন ফাইনালি লাগবে, তখন ওনাকে ইমেইল করে নিজের একটা রিজুমি সহ কোন স্কলারশিপ/ভার্সিটির জন্য চাচ্ছেন সেটা জানিয়ে দিবেন। সিভি/রিজুমি এটাচ করতে ভুলবেন না, কারণ ফ্যাকাল্টি ওখান থেকে দেখেই আপনার ব্যপারে লিখবেন।

পাঠাবে কিভাবে- অনেক স্কলারশিপ বলে ফ্যাকাল্টি যেন ডিপার্ট্মেন্টের অফিসিয়াল প্যাডে সাইন সহ দেয় আর সেটা আপনি স্ক্যান করে আপলোড করতে বলে। আমেরিকার ভার্সিটি গুলো ফ্যাকাল্টিকে একটা লিংক দেয়, আর তিনি সফট কপি আপলোড করেন। সেক্ষেত্রে কি লিখলো তা জানার কোন উপায় নেই, যদিনা ফ্যাকাল্টি আপনার সাথে শেয়ার করে।

অনেক ন্যাশনাল ভার্সিটির স্টুডেন্ট বলে যে টিচার বুঝতে পারছেন না কি চাচ্ছি। তখন ওনাকে বুঝিয়ে বললে আশা করি বুঝবেন যে পারপাস কি। আশা করি ে লেখাটা পড়ার পর আর কোন কনফিউশান থাকবেনা আর থাকলে কমেন্টে বাঁ ইনবক্সে পাঠাতে পারেন।

LOR নিয়ে এ ভিডিওটি দেখতে পারেন

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    Clarendon Scholarship― University of Oxford, UK নিয়ে বিস্তারিত আলোচনা 
    Clarendon Scholarship
    Clarendon Scholarship― University of Oxford, UK নিয়ে বিস্তারিত আলোচনা 

    Clarendon Scholarship হল UK-র বিশ্ব বিখ্যাত বিশ্ববিদ্যালয় University of Oxford কর্তৃক প্রদানকৃত একটি ফুল-ফান্ডেড স্কলারশিপ। স্কলারশিপটি University of Oxford-এর গ্র্যাজুয়েট লেভেলে একটি মেজর স্কলারশিপ স্কিম

    Read More »
    আমেরিকার Wright State University-র ১০টি ফান্ডেড নন-স্টেম মাস্টার্স প্রোগ্রাম
    Funded Master's in USA
    আমেরিকার Wright State University-র ১০টি ফান্ডেড নন-স্টেম মাস্টার্স প্রোগ্রাম

    Wright State University নন-স্টেমের বেশ কয়েকটি ভালো ভালো সাবজেক্টে ফুল-ফান্ডসহ মাস্টার্স করার সুুযোগ দিয়ে থাকে। সাবজেক্টগুলোর বেশিরভাগই বিজনেস ফ্যাকাল্টির। এসব ডিপার্টমেন্টের প্রায় প্রতিটিতে গ্র্যাজুয়েট অ্যাসিসট্যান্টশিপ

    Read More »
    সুইজারল্যান্ডের ETH Zurich Excellence Scholarship নিয়ে বিস্তারিত 
    ETH Zurich Excellence Scholarship
    সুইজারল্যান্ডের ETH Zurich Excellence Scholarship নিয়ে বিস্তারিত 

    ETH Zurich বিশ্ববিদ্যালয় যার পুরো নাম Eidgenössische Technische Hochschule Zürich হল সুইজারল্যান্ডের অন্যতম টপ পাবলিক বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় থেকেই মূলত প্রতি বছর ৫০-৬০ জন শিক্ষার্থীকে

    Read More »
    ইউরোপের ১২টি দেশের উচ্চশিক্ষা নিয়ে জানার ফ্রি রিসোর্সগুলো সব একসাথে
    Country Wise Resources
    ইউরোপের ১২টি দেশের উচ্চশিক্ষা নিয়ে জানার ফ্রি রিসোর্সগুলো সব একসাথে 

    বিদেশে উচ্চশিক্ষায় আমেরিকা, অস্ট্রেলিয়া বা কানাডার পাশাপাশি বর্তমানে ইউরোপও বেশ জনপ্রিয়। বিশেষ করে আমেরিকার বর্তমান পরিস্থিতিতে অনেক শিক্ষার্থীই ইউরোপের বিভিন্ন দেশকে টার্গেট করছে। ইউরোপের এসব

    Read More »