এবারের বিসিএসে যাদের ক্যাডার বা নন-ক্যাডারে হয়নি, তাদের কতজন অন্য কিছু করার সিদ্ধান্ত নেবে বলে মনে হয়? 

যাদের ১ম/২য় টা ছিল, তাদের ৫% ও ক্ষান্ত হবেনা। কারণ, মাত্র তো শুরু, কত বয়স পরে আছে! যাদের ৩য় বিসিএস ছিল, তাদের হয়তো অনেকেই বয়স, বিয়ে শাদি, পরিবারের কথা চিন্তা করে ১৫% অন্য কিছু ভাবার চেষ্টা করবে। বাকীরা আর জোরে লেগে যাবে পরের গুলার জন্য। আর ৪র্থ/৫ম বার যারা দিলো, তাদের হয়তো ৫০% এর মত সিরিয়াসলি ভাববে অন্য কিছু নিয়ে কারণ ইতিমধ্যে অনেক সময় শেষ হয়ে গিয়েছে আর বুঝেছে এ কম্ম ওনাদের জন্য না। এদের অনেকে প্রাইভেট জবে ঢুকে যাবে আবার কিছু দেশের বাইরে আসার জন্য GRE, IELTS নিয়ে বসবে। বাকীরা বয়স ৩০ না হওয়া পর্যন্ত লেগেই থাকবে শেষ দেখার জন্য। 

তারপর একসময় বয়সের বাঁধার কারণে অনেকের শেষ হবে এ অসীম চেষ্টা! বীরদর্পে জীবন আর যৌবনের সুন্দর সময় গুলো একটা চাকুরীর পেছনে দৌড়ে তিনারা খুব ক্লান্ত হয়ে কোন মতে একটা কিছু করার চেষ্টায় নেমে পড়বে। দেয়ালে পিঠ ঠেকে নতুন করে সিভি বানাবে, বিডিজবসে একটা একাউন্ট খুলবে, সিনিয়র জুনিয়রদের সাথে কন্টাক্ট করবে কোন সুযোগ আছে কিনা দেখার জন্য, এর মধ্যে দেশ, মুদ্রা আর প্রণালীর নাম মুখস্ত করতে করতে ব্যাসিক মাইক্রোসফট অফিস ভুলে যাওয়ায় কিছু কিছু আবার ইউটিউবে টিঊটোরিয়াল দেখবে! 

তখন, প্রাইভেট চাকুরী আর খারাপ না, মামা-চাচা ছাড়াই নিজ চেষ্টায় ঢুকা যাবে, কম স্যালারি দিয়ে কেন কিছু না দিলেও পরিশ্রম করতে কষ্ট লাগবেনা, ফেসবুকে একটা পেইজ খুলে যে কোন প্রোডাক্ট সেল করা খুব সহজ মনে হবে, জব সিকিউরিটির চেয়ে জীবনে কিছু করে টিকে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ মনে হবে আর সমাজে সম্মানী চাকুরীর চেয়ে নিজের বৃদ্ধ বাবা মার মুখে খাবার তুলে দেয়া বা বোনের বিয়ে দেয়াটাই মুখ্য হয়ে উঠবে! তখন কেন জীবন এত সিম্পল ভাই? ৫/৭ বছর আগে এগুলা ভাবাই যেতনা কেন? অন্তত ২/৩ টায় ফেইল করার পর ও কেন কন্সিডার করা যায়না অন্য কিছু? শুভ বুদ্ধির উদয় হউক। 

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    অস্ট্রেলিয়ায় বিজনেস স্টাডিজে ‍পড়ার জন্য সেরা বিশ্ববিদ্যালয় কোনগুলো? 
    Best Universities for Business Studies
    অস্ট্রেলিয়ায় বিজনেস স্টাডিজে ‍পড়ার জন্য সেরা বিশ্ববিদ্যালয় কোনগুলো? 

    অস্ট্রেলিয়ায় বিজনেস স্টাডিজের স্টুডেন্টদের জন্য অনেক ভালো ভালো সুযোগ আছে। এসব বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাবারও সুযোগ আছে। বিশেষ করে মাস্টার্স ও পিএইচডি লেভেলে প্রায় সব ডিপার্টমেন্টেই

    Read More »
    আমেরিকার Montana স্টেটের ৪টি ফুল-ফান্ডেড বিশ্ববিদ্যালয়
    Full-Funded Universities
    আমেরিকার Montana স্টেটের ৪টি ফুল-ফান্ডেড বিশ্ববিদ্যালয়

    কম খরচে আমেরিকাতে থাকার জন্য Montana স্টেট অনেক ভালো একটা অপশন। এখানে অন্যান্য স্টেটগুলোর তুলনায় লিভিং কস্ট অনেকটা কম। এছাড়া এখানকার লাইফস্টাইল অন্য অনেক স্টেট

    Read More »
    যেসব স্কলারশিপে Work Experience লাগে না
    Government Scholarship
    যেসব স্কলারশিপে Work Experience লাগে না

    বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক ফুল-ফান্ডেড স্কলারশিপে দেখা যায় ফুল-টাইম বা পার্ট-টাইম ওয়ার্ক এক্সপেরিয়েন্স চেয়ে থাকে। সেক্ষেত্রে একদম ফ্রেশারদের জন্য আবেদন করে ফাইনাল সিলেকশনে ডাক পাওয়াটা

    Read More »
    CV কত পেজ হওয়া উচিত?
    Application Materials
    CV কত পেজ হওয়া উচিত?

    বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করার সময় অনেকেই CV কত পেজের দেয়া উচিত তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগেন। উচ্চশিক্ষায় আবেদনের সময় CV দেয়ার ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে।

    Read More »