প্রাইভেট জবে ভালো স্যালারি ছেড়ে সরকারি চাকুরীতে পিয়ন

দেশে কারো সাথে কথা হলে হয়ে একটা আলোচনার টপিক থাকে যে চাকুরীর বাজারের সার্বিক অবস্থা নিয়ে। রিসেন্টলি এক ছোট ভাইয়ের সাথে কথা হচ্ছিল আর সে একটা গ্র‍্যাজুয়েটের গল্প শুনালো যে কিনা কয়েক লক্ষ টাকা ঘুস দিয়ে সরকারী চাকুরীতে জয়েন করেছে। তো, আমি ভাবলাম হয়তো উচ্চপদস্থ কোন চাকুরী হবে হয়তো। জিজ্ঞেস করলাম কি পজিশন রে? বলে, একটা অফিসের পিয়ন। অবাক হবো কিনা বুঝতে পারছিলাম না আসলে৷ 

ছেলেটা অনার্স পাশ করেছে একটা ভালো সাব্জেক্ট থেকে। বর্তমানে একটা জব ও করছে কিন্তু স্থায়ী সরকারি চাকুরীই লাগবে, নাহলে জীবন শেষ! তাই, ঘুষ দিয়ে, হাতে পায়ে ধরে একটা চতুর্থ শ্রেণীর সরকারী চাকুরী ব্যবস্থা করতে হলো! এটাই নাকি সামাজিকভাবে সম্মানের আর স্ট্যাবিলিটি আছে। মানে, সারাজীবন চাকুরী যাবেনা আর যে টাকা ঘুষ দিয়ে ঢুকলো, সেটা উসুল করার ও সুযোগ থাকবে৷ কিছু বলার আছে কি? 

আমি জানি অনেকেই বলবে এটাই ভালো দেশের কন্টেক্সটে। আমি বিশ্বাস করিনা। একজন মানুষ শুধুমাত্র একটা চতুর্থ শ্রেণীর কাজের জন্য ঘুষ দিবে, একটা প্রাইভেট জব ছাড়বে, তারপর জবে ঢুকে ঘুষ নেয়ার মত অপরাধ করবে! যাক হয়তো সিস্টেম কিন্তু আমি ভাবি, এ ছেলের সদুপায়ে অনেক ভালো কিছু করার সামর্থ্য ছিল কিন্তু সমাজ বা নিজের চয়েস, যেকারণেই হউক, এমন কিছু করতে হয়। 

আমি জানি, এমন অনেক গল্প আপনারা অনেকেই জানেন। এমন লক্ষ টাকা দিয়ে আমরা একটা সিকিউরড জব নিশ্চিত করি এটাই নাকি সম্মানের! হতে পারে। কিন্তু ব্যাচেলর শেষ করা একটা মানুষ আসলেই কি চাইলে অন্য কিছু করতে পারেনা? হয়তোবা পারে বা পারেনা কিন্তু চেষ্টাটাই না করে শর্টকাট কিছু একটা করাই বা কতটুকু যুক্তিযুক্ত? 

যাক, আশা করি আমাদের চিন্তা জাগবে আর ঘুষ দিয়ে সম্মানের চাকুরী নিয়ে ঘুষ খেয়ে সে টাকা উঠানোর চেয়ে, সৎ ভাবে পরিশ্রম করে নিজেকে ভালো জায়গায় নিয়ে যাওটাই যে বেশি সম্মানের সেটাও বুঝবো আমরা। 

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    কমার্স/বাণিজ্য (Business/Commerce) ফ্যাকাল্টি: পূর্ণাঙ্গ রিভিউ
    Business Faculty Funding
    কমার্স/বাণিজ্য (Business/Commerce) ফ্যাকাল্টি: পূর্ণাঙ্গ রিভিউ

    কমার্স ফ্যাকাল্টি কী? কমার্স বা ব্যবসায় শিক্ষা বিভাগ হলো এমন একটি শিক্ষাক্ষেত্র যেখানে অর্থনীতি, ব্যবসায়িক প্রক্রিয়া, হিসাবরক্ষণ, ব্যাংকিং, কর্পোরেট ও ম্যানেজমেন্ট সম্পর্কিত জ্ঞান প্রদান করা

    Read More »
    Human Resource নিয়ে ফান্ডেড মাস্টার্স করার ৫টি আমেরিকান বিশ্ববিদ্যালয় 
    Business Faculty
    Human Resource নিয়ে ফান্ডেড মাস্টার্স করার ৫টি আমেরিকান বিশ্ববিদ্যালয় 

    বিজনেস ফ্যাকাল্টির অন্যতম একটি জনপ্রিয় সাবজেক্ট হল Human Resource. এই সাবজেক্টে বাংলাদেশের কর্পোরেট সেক্টরতো বটেই ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের প্রতিটি দেশের জব সেক্টরেই এর প্রচুর ডিমান্ড

    Read More »
    মাল্টার উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্য জানার সব ফ্রি-রিসোর্সগুলো
    Higher Study Abroad
    মাল্টার উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্য জানার সব ফ্রি-রিসোর্সগুলো

    উচ্চশিক্ষা প্রার্থীদের কাছে ইউরোপের দেশ মাল্টা বর্তমানে অনেক জনপ্রিয় হয়ে উঠছে। আমেরিকা, ইউকে এমনকি ইউরোপের অন্যান্য অনেক দেশের থেকে এখানকার পড়াশোনা এবং জীবনযাপন খরচ অনেকটাই

    Read More »
    Social Science Faculty – পূর্ণাঙ্গ রিভিউ
    career
    Social Science Faculty – পূর্ণাঙ্গ রিভিউ

    Social Science কী? Social Science হলো এমন একটি শিক্ষা-অঙ্গন যা সমাজ, মানুষ এবং রাষ্ট্র সম্পর্কিত নীতি ও কাঠামো নিয়ে কাজ করে। এটি সমাজের সমস্যা, রাজনৈতিক

    Read More »