Duolingo দিয়ে বিদেশের ভার্সিটিতে এপ্লাই করা যাবে কিনা বা এটা কি IELTS এর অল্টারনেটিভ?

উত্তর হলো- যেসব ভার্সিটি বর্তমানে Duolingo নিচ্ছে IELTS/TOEFL এর অল্টারনেটিভ হিসেবে, সেগুলায় অবশ্যই এ স্কোর দিয়ে এপ্লাই করা যাবে। আর যেহেতু বিশ্ববিদ্যালয় Duolingo চাচ্ছে, সেহেতু এক্সেপ্ট ও করবে। আর এটা দিয়েই আপনি ফান্ডিং এর জন্য বিবেচিত হতে পারেন। 

কিভাবে বুঝবেন ভার্সিটি Duolingo এক্সেপ্ট করছে- যে ডিপার্টমেন্ট এ এপ্লাই করবেন, সেটার রিকুয়ারমেন্ট সেকশনে গেলে লিখা থাকবে। যদি Duolingo লিখা না থাকে, ইমেইল করে জিজ্ঞেস করতে পারেন যে ওনারা অল্টারনেটিভ হিসেবে নিবে কিনা! কত স্কোর লাগবে মিনিমাম, সেটা ও দেয়া থাকবে। সো, অন্তত সে স্কোর করাটা এডমিশন এর জন্য জরুরী। 

Duolingo সোজা না কঠিন- আমি এ পরীক্ষা দেইনি কিন্তু যারা দিয়েছেন তাদের সাথে কথা বলে জেনেছি এটা তুলনামূলক ভাবে IELTS এর চেয়ে সহজ। তাই, যারা IELTS ভয় পান, তারা এদিকে আগাতে পারেন। 

প্রস্তুতি কোত্থেকে নিবেন- ওদের ওয়েবসাইট এ সব কিছু নিয়ে বিস্তারিত দেয়া আছে আর ইউটিউবে অনেক ভিডিও পাবেন এ পরীক্ষার প্যাটার্ন আর প্রিপারেশন নিয়ে। একটু সময় দিলে কয়েকদিন ভালো স্কোর আসবে। 

পরিশেষে, আপনি বিদেশে পড়তে গেলে ওখানে ইংরেজি তে পড়তে, বলতে, কেউ কিছু বললে বুঝতে আর লিখতে পারবেন কিনা এটা যাচাই করা ভার্সিটির কাজ। সো, যে কোন একটা স্কোর আপনার হাতে থাকা চাই। সেটা IELTS, TOEFL অথবা Duolingo. যত ভালো স্কোর, তত ফান্ডিং এর চান্স বাড়বে। প্রস্তুতি নেন আজই।

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    এইচএসসি পরবর্তী গ্রুপ চয়েস: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা – বাংলাদেশের বাস্তবতা (পর্ব-২)
    Career After HSC
    এইচএসসি পরবর্তী গ্রুপ চয়েস: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা – বাংলাদেশের বাস্তবতা (পর্ব-২)

    সঠিক গ্রুপ নির্বাচন: কিভাবে বুঝবো কোনটা আমার জন্য? এসএসসি পেরোনোর পর শিক্ষার্থীদের জীবনে শুরু হয় এক নতুন অধ্যায়। এই অধ্যায়ের শুরুতেই আসে এমন একটি সিদ্ধান্তের

    Read More »
    Ohio State University-র ১০টি ফান্ডেড পিএইচডি প্রোগ্রাম 
    Full-funded Phd programs
    Ohio State University-র ১০টি ফান্ডেড পিএইচডি প্রোগ্রাম 

    আমেরিকার Ohio State University নন-স্টেমের বেশ কয়েকটি সাবজেক্টে পিএইচডি লেভেলে প্রতি বছর বেশ ভালো ফান্ডিং দিয়ে থাকে। ফান্ডিংগুলো সাধারণত অ্যাসিস্ট্যান্টশিপ বা ফেলোশিপের মতো স্কলারশিপের মাধ্যমে

    Read More »
    আমেরিকার Iowa স্টেটের ৩টি ফান্ডেড বিশ্ববিদ্যালয় 
    Higher Study Abroad
    আমেরিকার Iowa স্টেটের ৩টি ফান্ডেড বিশ্ববিদ্যালয় 

    আমেরিকার Iowa স্টেটে গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য খুব বেশি বিশ্ববিদ্যালয় নেই। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ই আন্ডারগ্রেড বা এই টাইপের প্রোগ্রাম অফার করে। আবার রিসার্চ বিশ্ববিদ্যালয়ও কম এখানে। তবে

    Read More »
    এইচএসসি পরবর্তী গ্রুপ চয়েস: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা – বাংলাদেশের বাস্তবতা (পর্ব-১)
    Career After HSC
    এইচএসসি পরবর্তী গ্রুপ চয়েস: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা – বাংলাদেশের বাস্তবতা (পর্ব-১)

    বাংলাদেশে শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো এসএসসি শেষ করে উপযুক্ত এইচএসসি গ্রুপ নির্বাচন করা। এই সময়ে ছাত্রছাত্রীরা মূলত তিনটি প্রধান শাখার মধ্যে বেছে নেয়ঃ সাইন্স

    Read More »