নিজের অনার্সের সাব্জেক্টের বাইরে অন্য সাব্জেক্টে বিদেশে  পড়াশুনা করার জন্য কিভাবে নিজের প্রোফাইল সাজাবেন?

অনেকে এক সাব্জেক্টে অনার্স করার পর এক সময় গিয়ে মনে হয় যে সে সাব্জেক্ট আসলে ভালো লাগছে না। বরং নিজের আগ্রহ অন্য কোন জায়গা বা অন্য সাব্জেক্ট পড়লে ভাল লাগতো। দেশে যেহেতু পড়াশুনার মাঝে ছেড়ে দেয়ার সুযোগ নেই, তাই, দেশেই বা বাইরে নিজের পছন্দের সাব্জেক্টে মাস্টার্স করার সুযোগ থাকে। কিন্তু সমস্যা হলো বিদেশের ভার্সিটিতে এডমিশন নিতে হলে সে সাব্জেক্টে ইন্টারেস্ট দেখানোর জন্য রিলেটেড কিছু থাকলে সেটা বেটার। 

যদি পছন্দের সাব্জেক্ট একদমই অনার্সের সাব্জেক্ট থেকে আলাদা হয় তখন ঝামেলা বেশি। যেমন- পড়াশুনা করেছেন বাংলা সাহিত্যে কিন্তু এখন কম্পিউটার সাইন্স বা আইটি তে পড়াশুনা করতে চান! অনেকেই ভাববেন হয়তো সম্ভবই না এমন চেঞ্জ কিন্ত বাস্তবতা হলো আইটিতে কেন পড়তে চান সেটার প্রোপার ব্যাকগ্রাউন্ড বানাতে পারলে আর সেটাকে স্ট্যাটমেন্টে দেখাতে পারলে হয়। 

যেভাবে পছন্দের সাব্জেক্টের জন্য নিজের প্রোপার ব্যাকগ্রাউন্ড বানানো যায়: 

১.নিজ আগ্রহে নতুন সাব্জেক্ট নিয়ে শেখা যেখান থেকে সম্ভব 

২.Coursera/Edx থেকে রিলেটেড কোর্স করা। সার্টিফিকেট গুলো কাজে দিবে

৩.কোথাও ৬ মাসের সার্টিফিকেশন কোর্স থাকলে ফিজিক্যালি গিয়ে করা যায়। খুব ইফেক্টিভ হয় এমন সার্টিফিকেশন

৪.রিলেটেড কাজ করে এমন কোথাও ইন্টার্নশিপ করা

৫.নিজের শেখা স্কিল গুলো কাজে লাগিয়ে কোথাও ছোট-খাট জব ম্যানেজ করার ট্রাই করা

৫.সে সাব্জেক্ট রিলেটেড কিছু না কিছু লিখার চেষ্টা করা। যেমন- পত্রিকায়

৬.সাব্জেক্ট রিলেটেড কোন ভলান্টিয়ার অর্গানাইজেশন এ জয়েন করা 

৭.SOP তে উপরে যা যা করবেন সেগুলা লিখে সে সাব্জেক্টের প্রতি ভালোলাগা প্রমাণ করা আর সাথে পড়াশুনা শেষে কিভাবে নিজের ক্যারিয়ার এদিকে গড়বেন সেটা বুঝিয়ে বলা

একদম কিছু না থাকার চেয়ে এমন কিছু থাকলে এডমিশন কেন, বাকী প্রোফাইল ভালো থাকলে ফুল ফান্ডিং মেলা ও সম্ভব। তো, যারা ভাবছেন চেঞ্জ করবেন, তারা প্রস্তুতি শুরু করুন আজই। 

#taninzaid #higherstudyhelp #taninzaidblogs

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    Australia-তে Non-STEM ব্যাকগ্রাউন্ডদের কেমন সুযোগ রয়েছে?
    Australia
    Australia-তে Non-STEM ব্যাকগ্রাউন্ডদের কেমন সুযোগ রয়েছে?

    অনেকেরই ধারণা, অস্ট্রেলিয়ায় শুধু STEM (Science, Technology, Engineering, Mathematics) ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদেরই ভালো সুযোগ রয়েছে। তবে বাস্তবে বিষয়টি পুরোপুরি সত্য নয়। Non-STEM- দের জন্যও স্কলারশিপ, পিআর

    Read More »
    SOP লেখার ক্ষেত্রে সবাই যে ভুলগুলো সবচেয়ে বেশি করে থাকে
    Application Materials
    SOP লেখার ক্ষেত্রে সবাই যে ভুলগুলো সবচেয়ে বেশি করে থাকে

    বিদেশে উচ্চশিক্ষার আবেদনে Statement of Purpose যাকে সংক্ষেপে SOP বলা হয় খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। এটা এমন একটা ডকুমেন্ট, যা অনেক সময় একই CGPA, একই

    Read More »
    জার্মানিতে Non-STEM শিক্ষার্থীদের জন্য কেমন সুযোগ আছে?
    Germany
    জার্মানিতে Non-STEM শিক্ষার্থীদের জন্য কেমন সুযোগ আছে?

    অনেকেই মনে করেন, জার্মানিতে শুধু Engineering, Computer Science বা অন্যান্য STEM (Science, Technology, Engineering, Mathematics) বিষয়ের শিক্ষার্থীদের জন্যই সুযোগ রয়েছে। কিন্তু বাস্তবে মোটেও তা নয়।

    Read More »
    বিদেশে উচ্চশিক্ষায় আবেদনের সময়ে ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং কতটা গুরুত্বপূর্ণ?
    Application Help
    বিদেশে উচ্চশিক্ষায় আবেদনের সময়ে ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং কতটা গুরুত্বপূর্ণ?

    বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করার ক্ষেত্রে অনেকের প্রথম প্রশ্ন থাকে—”বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং কি সবচেয়ে গুরুত্বপূর্ণ?” সংক্ষিপ্ত উত্তর হলো: না, তবে অনেক দিকে থেকেই এটি গুরুত্বপূর্ণ একটা বিষয়।

    Read More »