কোন ভার্সিটিতে আপনার সাবজেক্ট আর ফান্ড আছে সেটা খুঁজে বের করার সিম্পল উপায়

কিছু সিম্পল স্টেপ ফলো করলে এ প্রশ্ন আমাকে বা কাউকে করা লাগবে না। এক নাম্বার কাজ- জাস্ট একটা গুগল করেন কম্পিউটার বা মোবাইল থেকে। কিভাবে লিখতে পারেন? ধরেন আপনি ‘বিজনেস এ্যানালেটিক্স’ এ মাস্টার্স করতে চান। তো জাস্ট গুগলের সার্চ বারে সাবজেক্টের নাম লিখেন- Masters in Business Analaytics তারপর in USA/ AND লিখে USA লিখেন। ব্যাস, হাজার লিংক এসে হাজির। US News এর লিস্ট পাবেন। সরাসরি যে ভার্সিটি গুলায় এটা পড়ায়, ডিরেক্ট সেগুলা পাবেন একটু নিচের দিকে গেলেই। লিস্ট গুলা দেখা শুরু করেন, ডিপার্ট্মেন্টের ওয়েবসাইট গুলা ভিজিট করা শুরু করেন।

২ নাম্বার কাজ-ভার্সিটি তো পেলেন অনেক গুলা, এবার ফান্ড আছে কিনা বুঝতে হবে। ডিপার্ট্মেন্টের ওয়েবসাইট গুলায় মন দিয়ে খুঁজলে দেখবেন ‘Financial Aid’, ‘Graduate Assistantship’, ‘Teaching Assistantship’ অথবা Finance নিয়ে কিছু না কিছু দেয়া আছে। ভালো করে পড়েন আসলে কি বলা আছে। কিছু জায়গায় বলা থাকে যে এ পরিমাণ টাকা দিবে বা এ্যাসিসট্যান্টশিপ দিবে। ব্যাস, এবার সে ভার্সিটি গুলার লিস্ট করে ফেলেন। আপনি যে প্রশ্নের উত্তর জানার জন্য বিভিন্ন জনের কাছে ধর্ণা দিচ্ছেন, সেটা আপনার হাতের মুঠোয়। এরপর কয়েকটা শর্ট লিস্ট করে কাওকে নক দিয়ে জিজ্ঞেস করতে পারেন যে কোন গুলা ভালো হবে! যাকে নক দিবেন সে বুঝবে যে আপনার অলরেডি কিছু রিসার্চ করা আছে।

বোনাস টিপস- যখন সার্চ করা শুরু করবেন, তখন থেকেই একটা এক্সেল/ওয়ার্ড ফাইলে একটা লিস্ট বানা শুরু করেন। কলাম গুলায় ভার্সিটির নাম, ওয়েবসাইট লিংক, কি লাগবে সেগুলার ফিরিস্তি, ডেডলাইন, এপ্লিকেশন ফি কত টাকা লাগে এসব টুকে রাখেন যাতে পরে সহজে এক্সেস করা যায়। আর আবার নতুন করে শুরু করা না লাগে। তো, এ প্রশ্ন আশা করি আর কেউ করবে না 🙂 Happy Searching!

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    Clarendon Scholarship― University of Oxford, UK নিয়ে বিস্তারিত আলোচনা 
    Clarendon Scholarship
    Clarendon Scholarship― University of Oxford, UK নিয়ে বিস্তারিত আলোচনা 

    Clarendon Scholarship হল UK-র বিশ্ব বিখ্যাত বিশ্ববিদ্যালয় University of Oxford কর্তৃক প্রদানকৃত একটি ফুল-ফান্ডেড স্কলারশিপ। স্কলারশিপটি University of Oxford-এর গ্র্যাজুয়েট লেভেলে একটি মেজর স্কলারশিপ স্কিম

    Read More »
    আমেরিকার Wright State University-র ১০টি ফান্ডেড নন-স্টেম মাস্টার্স প্রোগ্রাম
    Funded Master's in USA
    আমেরিকার Wright State University-র ১০টি ফান্ডেড নন-স্টেম মাস্টার্স প্রোগ্রাম

    Wright State University নন-স্টেমের বেশ কয়েকটি ভালো ভালো সাবজেক্টে ফুল-ফান্ডসহ মাস্টার্স করার সুুযোগ দিয়ে থাকে। সাবজেক্টগুলোর বেশিরভাগই বিজনেস ফ্যাকাল্টির। এসব ডিপার্টমেন্টের প্রায় প্রতিটিতে গ্র্যাজুয়েট অ্যাসিসট্যান্টশিপ

    Read More »
    সুইজারল্যান্ডের ETH Zurich Excellence Scholarship নিয়ে বিস্তারিত 
    ETH Zurich Excellence Scholarship
    সুইজারল্যান্ডের ETH Zurich Excellence Scholarship নিয়ে বিস্তারিত 

    ETH Zurich বিশ্ববিদ্যালয় যার পুরো নাম Eidgenössische Technische Hochschule Zürich হল সুইজারল্যান্ডের অন্যতম টপ পাবলিক বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় থেকেই মূলত প্রতি বছর ৫০-৬০ জন শিক্ষার্থীকে

    Read More »
    ইউরোপের ১২টি দেশের উচ্চশিক্ষা নিয়ে জানার ফ্রি রিসোর্সগুলো সব একসাথে
    Country Wise Resources
    ইউরোপের ১২টি দেশের উচ্চশিক্ষা নিয়ে জানার ফ্রি রিসোর্সগুলো সব একসাথে 

    বিদেশে উচ্চশিক্ষায় আমেরিকা, অস্ট্রেলিয়া বা কানাডার পাশাপাশি বর্তমানে ইউরোপও বেশ জনপ্রিয়। বিশেষ করে আমেরিকার বর্তমান পরিস্থিতিতে অনেক শিক্ষার্থীই ইউরোপের বিভিন্ন দেশকে টার্গেট করছে। ইউরোপের এসব

    Read More »