বাংলাদেশ থেকে কানাডায় উচ্চ-শিক্ষা ও পিআর- সব কিছু নিয়ে জানার ফ্রি রিসোর্স গুলো

বাংলাদেশ থেকে কানাডায় পড়াশুনা করতে যাওয়া স্টুডেন্ট এর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। পড়াশুনার মানের পাশাপাশি স্যাটেল করার সুবিধা থাকায় অনেকেই আমেরিকা বা ইউরোপের দেশ গুলোর উপরে প্রাধান্য দিচ্ছে কানাডাকে। এছাড়া শান্তিপ্রিয় একটি উন্নত দেশ হিসেবে কানাডা বিশ্বে উল্লেখযোগ্য। আপনি যদি কানাডায় পড়াশুনা করতে যেতে চান, তবে এ ব্লগ শেষ পর্যন্ত পড়তে পারেন। এখানে সব গুলো রিসোর্স নিয়ে কথা বলবো। 

শুরু করবেন যেখান থেকেঃ  কানাডায় পড়তে যাওয়ার আমার জানামতে সবচেয়ে রিসোর্সফুল গ্রুপ হলো- Prospective Bangladeshi Students in Canadian Universities এ গ্রুপে জয়েন করে প্রথম কাজ হলো ‘ফাইল’ সেকশনে থেকে ডকুমেন্টস গুলা দেখা আর গ্রুপে অন্যদের দেয়া পোস্ট গুলা পড়া। প্রতিদিন অনেকেই জানতে চেয়ে পোস্ট দেয় আর সেখান থেকে জেনে নেয়া যায়। গ্রুপ টপিকস নামে একটা অপশন পাবেন আর সেখানে যে টপিক নিয়ে জানতে মন চায়, সেটায় ক্লিক করলে সে রিলেটেড সব টপিক গুলা দেখাবে। যদি সব ঘাটাঘাটি করে কোন একটা স্পেসিফিক জিনিস পাননি মনে হয় বা নিজের প্রোফাইল রিলেটেড কিছু জানতে ইচ্ছে হয়, তবে পোস্ট করতে পারেন। গ্রুপের রুলস গুলো অবশ্যই পড়ে নিবেন। এ গ্রুপে ঘুরাঘুরি করতে করতে আপনি মোটামোটি ভালো ধারণা পেয়ে যাবেন কানাডায় উচ্চ-শিক্ষায় কিভাবে যেতে হয় বা কি কি করতে হয়। এটা বেইজ গ্রুপ এবং নির্ভরযোগ্য তথ্য গুলো এখানে পাবেন। পরে স্টেপে Higher Study Abroad গ্রুপ থেকে ও ঘুরে আসতে পারেন কানাডা নিয়ে তথ্যের জন্য

ইউটিউব চ্যানেল ও ভিডিওঃ কানাডায় উচ্চ-শিক্ষা নিয়ে বেশ কিছু রিলায়েবল চ্যানেল ও ভিডিও আছে। খোঁজাখুঁজি করে কানাডার উপর বেইজ করে ভিডিও বানায় একটা বাংলাদেশি স্টুডেন্ট এর চ্যানেল পেয়েছি। ভিডিও গুলো ভাল মনে হয়েছে। এক্সপ্লোর করে দেখতে পারেন- Md Ferdous Khan Samuel

নিচে আরও কিছু প্লে-লিস্ট ও ভিডিও লিংক দিচ্ছি আইডিয়া ও তথ্যের জন্যঃ 

১। আমার চ্যানলের এ প্লে-লিস্টটি ফলো করতে পারেন কানাডায় আন্ডারগ্রেড ও মাস্টার্স এবং পিয়ার ফোকাস করে বানানো 

২। স্কলারশিপ স্কুল বিডির এ প্লে-লিস্টে কানাডায় উচ্চ-শিক্ষা নিয়ে বেশ ভালো ভিডিও আছে অন্য দেশের পাশাপাশি 

৩। স্যাটেল করা নিয়ে ও অনেক ভিডিও পাবেন তবে এ চ্যানেলটি নির্ভরযোগ্য মনে হয়েছে

কানাডার স্কলারশিপ গুলো পাবেন এ সাইটে- https://www.educanada.ca/scholarships-bourses/index.aspx?lang=eng

যে কোন অথেনটিক তথ্যের জন্য হাই কমিশনের অফিসিয়াল পেইজ ফলো করাই ভালো- High Commission of Canada to Bangladesh

জাস্ট গুগল করলে হাজার হাজার তথ্য সম্বলিত ওয়েবসাইট, ভিডিও, গ্রুপ অনেক কিছুই পাবেন কানাডায় উচ্চ-শিক্ষা ও স্যাটেল করা নিয়ে। এখনো প্রতিনিয়ত অনেকেই যোগ্যতা থাকা স্বত্বেও এজেন্সির কাছে গিয়ে টাকা হারিয়ে স্বর্বশান্ত হয়। অবারিত তথ্যের এ সময়ে নিজে একটু রিসার্চ করলে সব কিছুই নিজে নিজে করা সম্ভব এবং উন্নত দেশগুলো এটাই চায় যে একজন স্টুডেন্ট বা এপ্লিকেন্ট নিজের যোগ্যতায় এপ্লাই করে আসুক। রিসোর্স গুলো এ ব্লগে পেয়ে গেলেন এখন শুধু দরকার নিজ থেকে এক্সপ্লোর করা আর এপ্লাই করে স্কলারশিপ সহ চলে যাওয়া। শুভকামনা সবার জন্য। 

আমেরিকায় উচ্চ-শিক্ষার রিসোর্স গুলো নিয়ে পড়ুন এ ব্লগে

জার্মানীতে উচ্চ-শিক্ষার রিসোর্স গুলো নিয়ে পড়ুন এ ব্লগে

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    আমেরিকার Wright State University নিয়ে বিস্তারিত সব তথ্য 
    Funded Universities
    আমেরিকার Wright State University নিয়ে বিস্তারিত সব তথ্য 

    ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত Wright State University আমেরিকার অন্যতম একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। এটি আমেরিকার Ohio স্টেটের Fairborn সিটিতে অবস্থিত। ভালো রিসার্চ অ্যাক্টিভিটির কারণে Wright State

    Read More »
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবকিছু: ভর্তি থেকে ক্যাম্পাস লাইফ (১)
    Career After HSC
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবকিছু: ভর্তি থেকে ক্যাম্পাস লাইফ (১)

    ঢাকা বিশ্ববিদ্যালয় (University of Dhaka) বাংলাদেশের প্রাচীনতম ও প্রধানতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়কে বলা হয় “Oxford of the East”। এটি

    Read More »
    এশিয়ার ৭টি দেশের উচ্চশিক্ষা সংক্রান্ত ফ্রি-রিসোর্সসমূহ 
    Asian Countries
    এশিয়ার ৭টি দেশের উচ্চশিক্ষা সংক্রান্ত ফ্রি-রিসোর্সসমূহ 

    বাংলাদেশী শিক্ষার্থীরা উচ্চশিক্ষা নিয়ে এশিয়া মহাদেশের যেসব দেশকে সবচেয়ে বেশি পছন্দের তালিকায় রাখে তার মধ্যে জাপান, চায়না, মালয়েশিয়া, ইন্ডিয়া, তুরস্ক, সাউথ কোরিয়া, ব্রুনাই অন্যতম। কাছাকাছির

    Read More »
    Master of Arts in Education at California State University
    California State University
    Master of Arts in Education at California State University

    আমেরিকার California State University-তে Education নিয়ে ফান্ডসহ ফুল-টাইম মাস্টার্স করার সুযোগ।  Application Criteria: ১। 4 years bachelor degree.  ২। Minimum CGPA 2.75. ৩। English Proficiency:

    Read More »