দেশের উচ্চ-শিক্ষিতদের বেকারত্ব ও আমার কিছু ভাবনা

দেশের বিশাল শিক্ষিত বেকারদের নিয়ে আমাদের কোন পরিকল্পনা আছে কি? এ সংখ্যাটা ২৫ লক্ষ এর বেশি ছিল (করোনার প্রকোপে নিশ্চিত এখন আরো বেড়েছে)। এ শিক্ষিত মানে কিন্তু ইন্টারমিডিয়েট পাশ না বরং কোন না কোন বিশ্ববিদ্যালয় থেকে গ্র‍্যাজুয়েশন করা মানুষদের বেকারত্বের কথা বলছি! সাথে প্রতিবছর তো যোগ হচ্ছেই। আমার সবসময় কেন জানি এ শিক্ষিত বেকারদের নিয়ে টেনশন হয়। আর মনে হয় এত লাখ পটেনশিয়াল মানুষ কাজ না করে বসে আছে! হয়তো করছে না (সরকারী চাকুরীর প্রস্তুতির জন্য), না হয় পাচ্ছেনা। এদিকে সরকারের ও তেমন মাথা ব্যাথা দেখিনা এসব নিয়ে৷ একের পর এক সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েই গেসে! গ্র‍্যাজুয়েট বের হচ্ছে কিন্তু প্লেসমেন্ট কোথায় হবে সেটা নিয়ে কোন খবর নেই! আচ্ছা, এদের নিয়ে প্ল্যান করার সময় কি আসেনি? অন্তত ব্যক্তিগত লেভেলে আমরা কি কিছু করতে পারিনা? নিজেরা কি নিজেদেরকে হেল্প করতে পারিনা?

আমার ইচ্ছে হয় শিক্ষিত বেকারদের একটা বিশাল অংশ নিয়ে কাজ করতে যারা নিজেদের কে বিভিন্ন সেক্টরে লিডিং লেভেল দেখতে চায়,  বিদেশের ভার্সিটি গুলায় পড়ে বিদেশের কোম্পানি গুলার টপে থাকতে চায়, দেশ সেরা উদ্যোক্তা হতে চায় ও চাকুরী না করে চাকুরী ক্রিয়েট কর‍তে চায়, মাল্টিন্যাশনাল কোম্পানী গুলারে চালাতে চায়। নিজেদেরকে ভালো লেভেল স্কিলড করে একটা ডাইনামিক ক্যারিয়ার গড়তে চায়। খালি মনে হয়, একটা মানুষ দাড়ায়া গেলে, একটা ফ্যামিলি দাঁড়ায়। তারপর একটা সমাজ ও আস্তে আস্তে দেশ! এমন কিছু করার সুযোগ আসবে কিনা জানিনা, কিন্তু মন থেকে কেন জানি এসব নিয়ে কাজ করতে ইচ্ছে করে!

কত কত ফ্যামিলি একটা সন্তানের চাকুরীর দিকে তাকিয়ে আছে! কত বোন হয়তো ভাইয়ের এমন সুখবরের জন্য অপেক্ষা করে আছে এবার ধুমধাম করে বিয়েটা হবে বলে! রিটায়ার্ড বাবা অপেক্ষায় আছে ছেলের হাতে সংসারের ভার দিবে বলে! কত মায়ের মোনাজাতে চোখের পানি ঝড়ে এমন একটা সু-সংবাদের অপেক্ষায়! এমন অনেক মানুষ ও পরিবারের ভাগ্য পরিবির্তন করতে পারে সন্তানের বেকারত্ব ঘুচে! 

তাই, বেকারত্ব নিয়ে অকারণে ভাবি! হয়তো ভাবতে ভাবতে একদিন কিছু একটা করতে পারবো। আমার এ হায়ার স্টাডিতে হেল্পের প্রজেক্ট ও এ ভাবনারই একটা অংশ। দোয়াই রাখবেন যেন কিছু একটা হলেও কর‍তে পারি। প্লিজ।

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    মাস্টার্সে ফুল-ফান্ডেড স্কলারশিপ কোথায় পাওয়া যায়?
    Full Funded Government Scholarship
    মাস্টার্সে ফুল-ফান্ডেড স্কলারশিপ কোথায় পাওয়া যায়?

    বিদেশে উচ্চশিক্ষায় সাধারণত দেখা যায় পিএইচডি লেভেলে যতটা সহজে ফুল-ফান্ডেড স্কলারশিপ পাওয়া যায় মাস্টার্সের ক্ষেত্রে তা খুব একটা সহজ হয় না। তার কারণ হল বেশিরভাগ

    Read More »
    ইউরোপের দেশ ইতালিতে পড়তে আসতে কত টাকা লাগতে পারে?
    Education Cost
    ইউরোপের দেশ ইতালিতে পড়তে আসতে কত টাকা লাগতে পারে?

    ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে ইতালি বর্তমানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অন্যতম একটা সাশ্রয়ী স্টাডি ডেস্টিনেশন। অনেকেই মনে করেন ইতালিতে পড়তে লাখ লাখ টাকা লাগে, কিন্তু বাস্তবে খরচ

    Read More »
    অস্ট্রেলিয়ার কোন কোন বিশ্ববিদ্যালয় PTE অ্যাকসেপ্ট করে থাকে?
    Australia
    অস্ট্রেলিয়ার কোন কোন বিশ্ববিদ্যালয় PTE অ্যাকসেপ্ট করে থাকে?

    বর্তমানে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে English Proficiency-র জন্য IELTS বা অন্যান্য যেসব টেস্ট এক্সাম রয়েছে তার মধ্যে PTE বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। IELTS বা অন্যান্য টেস্টগুলোর

    Read More »
    ফুল-ফান্ডেড স্কলারশিপ ছাড়াও কম খরচে কোথায় পড়বেন?
    Higher Study Abroad
    ফুল-ফান্ডেড স্কলারশিপ ছাড়াও কম খরচে কোথায় পড়বেন?

    অনেকেই মনে করেন বিদেশে পড়তে হলে Full Scholarship পাওয়াই একমাত্র উপায়। আসলে বিষয়টি পুরোপুরি সত্য নয়। বিশ্বের অনেক দেশে এমন বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে টিউশন ফি

    Read More »