দেশের বিশাল শিক্ষিত বেকারদের নিয়ে আমাদের কোন পরিকল্পনা আছে কি? এ সংখ্যাটা ২৫ লক্ষ এর বেশি ছিল (করোনার প্রকোপে নিশ্চিত এখন আরো বেড়েছে)। এ শিক্ষিত মানে কিন্তু ইন্টারমিডিয়েট পাশ না বরং কোন না কোন বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করা মানুষদের বেকারত্বের কথা বলছি! সাথে প্রতিবছর তো যোগ হচ্ছেই। আমার সবসময় কেন জানি এ শিক্ষিত বেকারদের নিয়ে টেনশন হয়। আর মনে হয় এত লাখ পটেনশিয়াল মানুষ কাজ না করে বসে আছে! হয়তো করছে না (সরকারী চাকুরীর প্রস্তুতির জন্য), না হয় পাচ্ছেনা। এদিকে সরকারের ও তেমন মাথা ব্যাথা দেখিনা এসব নিয়ে৷ একের পর এক সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েই গেসে! গ্র্যাজুয়েট বের হচ্ছে কিন্তু প্লেসমেন্ট কোথায় হবে সেটা নিয়ে কোন খবর নেই! আচ্ছা, এদের নিয়ে প্ল্যান করার সময় কি আসেনি? অন্তত ব্যক্তিগত লেভেলে আমরা কি কিছু করতে পারিনা? নিজেরা কি নিজেদেরকে হেল্প করতে পারিনা?
আমার ইচ্ছে হয় শিক্ষিত বেকারদের একটা বিশাল অংশ নিয়ে কাজ করতে যারা নিজেদের কে বিভিন্ন সেক্টরে লিডিং লেভেল দেখতে চায়, বিদেশের ভার্সিটি গুলায় পড়ে বিদেশের কোম্পানি গুলার টপে থাকতে চায়, দেশ সেরা উদ্যোক্তা হতে চায় ও চাকুরী না করে চাকুরী ক্রিয়েট করতে চায়, মাল্টিন্যাশনাল কোম্পানী গুলারে চালাতে চায়। নিজেদেরকে ভালো লেভেল স্কিলড করে একটা ডাইনামিক ক্যারিয়ার গড়তে চায়। খালি মনে হয়, একটা মানুষ দাড়ায়া গেলে, একটা ফ্যামিলি দাঁড়ায়। তারপর একটা সমাজ ও আস্তে আস্তে দেশ! এমন কিছু করার সুযোগ আসবে কিনা জানিনা, কিন্তু মন থেকে কেন জানি এসব নিয়ে কাজ করতে ইচ্ছে করে!

কত কত ফ্যামিলি একটা সন্তানের চাকুরীর দিকে তাকিয়ে আছে! কত বোন হয়তো ভাইয়ের এমন সুখবরের জন্য অপেক্ষা করে আছে এবার ধুমধাম করে বিয়েটা হবে বলে! রিটায়ার্ড বাবা অপেক্ষায় আছে ছেলের হাতে সংসারের ভার দিবে বলে! কত মায়ের মোনাজাতে চোখের পানি ঝড়ে এমন একটা সু-সংবাদের অপেক্ষায়! এমন অনেক মানুষ ও পরিবারের ভাগ্য পরিবির্তন করতে পারে সন্তানের বেকারত্ব ঘুচে!
তাই, বেকারত্ব নিয়ে অকারণে ভাবি! হয়তো ভাবতে ভাবতে একদিন কিছু একটা করতে পারবো। আমার এ হায়ার স্টাডিতে হেল্পের প্রজেক্ট ও এ ভাবনারই একটা অংশ। দোয়াই রাখবেন যেন কিছু একটা হলেও করতে পারি। প্লিজ।










