যে কোন তথ্য জানতে চেয়ে ভার্সিটিতে ইমেইল

যখন এক উচ্চ-শিক্ষাত্রী এপ্লিকেশনের সময় যেকোন ডিপার্টমেন্টে খোজ নেয়া থেকে শুরু করে যে কোন সামান্য কিছু নিয়ে কনফিউশনে থাকলে অন্য কাওকে কিছু জিজ্ঞেস না করে উচিত হলো ডিপার্ট্মেন্টের কমন ইমেইল/ গ্র্যাড কোর্ডিনেটর/প্রফেসরকে ইমেইল করে জিজ্ঞেস করা। আপনার কোন বড় ভাই বা বিদেশে পড়ুয়া কেউ যতটানা তথ্য দিয়ে হেল্প করতে পারবে, তার চেয়ে অথেনটিক তথ্য পাবেন যারা সে ডিপার্টমেন্টের কাজ গুলোতে জড়িত আছেন।

কিন্তু আমরা ইমেইল না করে এদিক ওদিক সমস্যা গুলো নিয়ে জানতে চাই। যেমন- কোন ডিপার্টেমেন্টে কোর্স রিকুয়ারমেন্ট যা চেয়েছে তার একটা কোর্স আপনার করা নেই, এখন সেটা কন্সিডার করবে কিনা তা অন্য কারো চেয়ে প্রফেসর/ গ্র্যাড কোর্ডিনেটর ভালো জানবেন। তাই, বিষয়টা জানিয়ে ওনাদেরকেই ইমেইল করুন।

অনেকে ২/১ বার ইমেইল করে আর ও কিছু জানার থাকলে হেজিটেশনে ভোগেন যে আবার কিছু জিজ্ঞেস করলে মাইন্ড করবে কিনা! না রে ভাই, একদমই না। ওনাদের কাজই হল আমার আপনার মত স্টুডেন্টদের হাজারো ইমেইলের উত্তর দেয়া। এটার জন্য ওনাদের স্যালারি দেয়া হয় এবং আপনি না বুঝলে ১০০ বার বুঝিয়ে বলাই ওনাদের দায়িত্ব। কোন ধরণের হেজিটেহসনে না ভুগে যা জানার ইমেইলে পোলাইটলি জিজ্ঞেস করবেন। তবে, জিজ্ঞেস করার আগে তথ্যটি ওয়েবসাইটে আছে কিনা, সেটা চেক করে নিতে ভুলবেন না প্লিজ।

মোদ্দা কথা হলো, অথেনটিক তথ্য ও যে কোন ব্যপারে আপনার প্রথম রিসোর্স হলো ডিপার্টেমেন্টের মানুষজন। স্পেসিফিক কারো ইমেইল খুঁজে না পেলে ডিপার্টমেন্টের জেনারেল ইমেইলেই পাঠান। কেউ না কেউ সে ইমেইল যারে পাঠনো দরকার তারেই পাঠাবে আপনাকে কপি করে। এভাবেই তথ্যটি যে জানে, তার কাছে আপনার প্রশ্নটি পৌঁছে যাবে আর আপনি উত্তর পেয়ে যাবেন অনায়াসে।

এ জেনারেল ইমেইলের ফরম্যাট নিয়ে আরেকদিন লিখবো। সম্বোধন, সাবজেক্ট, ল্যাংগুয়েজ এসব নিয়ে। হ্যাপি ইমেইলিং।

    SHARE THIS BLOG

    2 Responses

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    Clarendon Scholarship― University of Oxford, UK নিয়ে বিস্তারিত আলোচনা 
    Clarendon Scholarship
    Clarendon Scholarship― University of Oxford, UK নিয়ে বিস্তারিত আলোচনা 

    Clarendon Scholarship হল UK-র বিশ্ব বিখ্যাত বিশ্ববিদ্যালয় University of Oxford কর্তৃক প্রদানকৃত একটি ফুল-ফান্ডেড স্কলারশিপ। স্কলারশিপটি University of Oxford-এর গ্র্যাজুয়েট লেভেলে একটি মেজর স্কলারশিপ স্কিম

    Read More »
    আমেরিকার Wright State University-র ১০টি ফান্ডেড নন-স্টেম মাস্টার্স প্রোগ্রাম
    Funded Master's in USA
    আমেরিকার Wright State University-র ১০টি ফান্ডেড নন-স্টেম মাস্টার্স প্রোগ্রাম

    Wright State University নন-স্টেমের বেশ কয়েকটি ভালো ভালো সাবজেক্টে ফুল-ফান্ডসহ মাস্টার্স করার সুুযোগ দিয়ে থাকে। সাবজেক্টগুলোর বেশিরভাগই বিজনেস ফ্যাকাল্টির। এসব ডিপার্টমেন্টের প্রায় প্রতিটিতে গ্র্যাজুয়েট অ্যাসিসট্যান্টশিপ

    Read More »
    সুইজারল্যান্ডের ETH Zurich Excellence Scholarship নিয়ে বিস্তারিত 
    ETH Zurich Excellence Scholarship
    সুইজারল্যান্ডের ETH Zurich Excellence Scholarship নিয়ে বিস্তারিত 

    ETH Zurich বিশ্ববিদ্যালয় যার পুরো নাম Eidgenössische Technische Hochschule Zürich হল সুইজারল্যান্ডের অন্যতম টপ পাবলিক বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় থেকেই মূলত প্রতি বছর ৫০-৬০ জন শিক্ষার্থীকে

    Read More »
    ইউরোপের ১২টি দেশের উচ্চশিক্ষা নিয়ে জানার ফ্রি রিসোর্সগুলো সব একসাথে
    Country Wise Resources
    ইউরোপের ১২টি দেশের উচ্চশিক্ষা নিয়ে জানার ফ্রি রিসোর্সগুলো সব একসাথে 

    বিদেশে উচ্চশিক্ষায় আমেরিকা, অস্ট্রেলিয়া বা কানাডার পাশাপাশি বর্তমানে ইউরোপও বেশ জনপ্রিয়। বিশেষ করে আমেরিকার বর্তমান পরিস্থিতিতে অনেক শিক্ষার্থীই ইউরোপের বিভিন্ন দেশকে টার্গেট করছে। ইউরোপের এসব

    Read More »