Australia-তে Non-STEM ব্যাকগ্রাউন্ডদের কেমন সুযোগ রয়েছে?

Australia-তে Non-STEM ব্যাকগ্রাউন্ডদের কেমন সুযোগ রয়েছে?

অনেকেরই ধারণা, অস্ট্রেলিয়ায় শুধু STEM (Science, Technology, Engineering, Mathematics) ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদেরই ভালো সুযোগ রয়েছে। তবে বাস্তবে বিষয়টি পুরোপুরি সত্য নয়। Non-STEM- দের জন্যও স্কলারশিপ, পিআর বা অন্যান্য অনেক সুযোগ আছে এখানে। Business, Accounting, Finance, Marketing, Education, Law, Social Work, Public Health, Nursing, Psychology, Hospitality, Tourism, Communication, Media, International Relations, Human Resource Management, Arts, Linguistics এবং অন্যান্য Non-STEM বিষয়েও অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের প্রচুর সুযোগ রয়েছে। তবে কোর্স সিলেকশন এবং প্ল্যানিং খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যদি সেটেলমেন্ট নিয়ে কোনো পরিকল্পনা থাকে।

কোন কোন বিষয়ে সবচেয়ে ভালো সুযোগ আছে?

১. Business & Management

  • MBA
  • Human Resource Management
  • Marketing
  • International Business
  • Supply Chain Management
  • Project Management

অস্ট্রেলিয়ার প্রায় সব বিশ্ববিদ্যালয়েই এসব বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম রয়েছে। তবে MBA-এর ক্ষেত্রে অধিকাংশ ভালো বিশ্ববিদ্যালয় কিছু কাজের অভিজ্ঞতা চাইতে পারে।

২. Accounting & Finance

Accounting দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক শিক্ষার্থীদের জনপ্রিয় বিষয়। যদিও বর্তমানে প্রতিযোগিতা আগের তুলনায় বেড়েছে, তবুও দক্ষতা, CPA/CA-এর মতো পেশাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলে চাকরির সুযোগ ভালো।

৩. Public Health

যাদের Nursing, Pharmacy, Nutrition, Medical Laboratory, Biology বা Health-related ব্যাকগ্রাউন্ড রয়েছে, তাদের জন্য Master of Public Health (MPH) জনপ্রিয় ও খুব ডিমান্ডিং একটা ডিগ্রি।

৪. Education

বিশেষ করে Early Childhood, Primary ও Secondary Teaching বর্তমানে অস্ট্রেলিয়ায় উচ্চ চাহিদাসম্পন্ন পেশাগুলোর মধ্যে রয়েছে। অনেক Teaching occupation, Skilled Occupation List-এ অন্তর্ভুক্ত এবং অস্ট্রেলিযার বিভিন্ন অঞ্চলে শিক্ষক সংকট রয়েছে।

৫. Social Work

অস্ট্রেলিয়ায় Social Worker-এর চাহিদা বেশ ভালো। অনেক ক্ষেত্রে এটি Skilled Migration-এর জন্যও উপযুক্ত পেশা।

৬. Hospitality & Tourism

হোটেল, রেস্টুরেন্ট, ইভেন্ট ও ট্যুরিজম খাতে চাকরির সুযোগ রয়েছে। তবে PR-এর ক্ষেত্রে এই প্রোগ্রাম থেকে কিছুটা ঝামেলা হতে পারে বা বেশি সময় লাগতে পারে। 

৭. Communication, Media ও Journalism

ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট, PR, কর্পোরেট কমিউনিকেশন ও মিডিয়া সেক্টরে সুযোগ রয়েছে। তবে এই সেক্টরে প্রতিযোগিতাও তুলনামূলক বেশি।

অস্ট্রেলিয়াতে Non-STEM শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় সুবিধাগুলো হল-

-বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ

-পড়াশোনার পাশাপাশি পার্ট-টাইম কাজ করার সুযোগ (বর্তমানে স্টুডেন্ট ভিসায় কোর্স চলাকালে প্রতি দুই সপ্তাহে সর্বোচ্চ ৪৮ ঘণ্টা কাজ করা যায়)।

-কোর্স শেষ করার পর যোগ্যতা অনুযায়ী Temporary Graduate Visa (Subclass 485)-এর জন্য আবেদন করার সুযোগ থাকতে পারে।

PR (Permanent Residency) পাবার সুযোগ কেমন?

এখন আসি PR (Permanent Residency) পাবার সুযোগ কেমন। অস্ট্রেলিয়ায় পড়াশোনা করলেই পিআর পাওয়া যাবে ব্যাপারটা কিন্তু তা নয়। পিআর পাবার ক্ষেত্রে বেশ কাঠখড় পোড়াতে হতে পারে। সাধারণত পিআর এর বিষয়টা বেশকিছু বিষয়ের ‍ওপর নির্ভর করে থাকে। যেমন- আপনার Occupation, Skilled Occupation List-এ আছে কিনা, Skills Assessment, ইংরেজি দক্ষতা, বয়স, কাজের অভিজ্ঞতা, সরকারের চলমান বিভিন্ন ইমিগ্রেশন নীতি ইত্যাদি। অর্থাৎ, অস্ট্রেলিয়ায় আসার ক্ষেত্রে কোর্স নির্বাচন করার সময় শুধু বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং নয়, ভবিষ্যতের ক্যারিয়ার ও স্কিলড মাইগ্রেশন সম্ভাবনাও বিবেচনা করতে হবে।

অস্ট্রেলিয়াতে Non-STEM ফিল্ডে Scholarship কেমন পাওয়া যায়?

Non-STEM শিক্ষার্থীদের জন্য এখানে বেশ ভালো ভালো স্কলারশিপের সুযোগ আছে—

  • Australia Awards Scholarships
  • Destination Australia Scholarships
  • University-specific Scholarships
  • Research Scholarships (যোগ্যতা অনুযায়ী)

অনেক বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের Merit Scholarship বা Tuition Fee Discount-ও দিয়ে থাকে।

অস্ট্রেলিয়ায় Non-STEM শিক্ষার্থীদের জন্য সুযোগ অবশ্যই রয়েছে, তবে সঠিক কোর্স নির্বাচন, ভালো বিশ্ববিদ্যালয়, ইংরেজি দক্ষতা, কাজের অভিজ্ঞতা এবং দীর্ঘমেয়াদি ক্যারিয়ার পরিকল্পনা ইত্যাদি সঠিকভাবে বুঝেশুনে তারপর আসতে হবে। Business, Public Health, Education, Social Work, Accounting, HRM, Marketing, Communication এবং Hospitality-এর মতো অনেক ক্ষেত্রেই বর্তমানে অনেকে সফলভাবে ক্যারিয়ার গড়ছেন এখানে। তবে যদি মূল লক্ষ্য PR হয়, তাহলে ভর্তি হওয়ার আগে অবশ্যই বর্তমান Skilled Occupation List এবং অস্ট্রেলিয়ার সর্বশেষ ইমিগ্রেশন নীতিমালা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত, কারণ এসব নীতি সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে।

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট থেকে দেশে টেকনিক্যাল চাকরি
    career growth
    রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট থেকে দেশে টেকনিক্যাল চাকরি

    রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট পড়ে সরকারি- বেসরকারি স্কুল পর্যায়ে শিক্ষকতার সুযোগ পাওয়া যায়। ১.সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান) ২.সরকারি কলেজ শিক্ষকতাঃ প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান) ৩.বেসরকারি কলেজে শিক্ষকতা ৪.সরকারি শিক্ষক-

    Read More »
    Master’s Degree in Applied Marketing at Monash University
    Funding in Australia
    Master’s Degree in Applied Marketing at Monash University

    অস্ট্রেলিয়ার বিখ্যাত পাবলিক বিশ্ববিদ্যালয় Monash University-তে Applied Marketing নিয়ে ফান্ডসহ ফুল-টাইম মাস্টার্স করার সুযোগ আছে। Application Requirements: ১। চার বছরের ব্যাচেলর ডিগ্রী। ২। মিনিমাম সিজিপিএ

    Read More »
    অস্ট্রিয়ার সবচেয়ে পুরোনো বিশ্ববিদ্যালয় University of Vienna নিয়ে বিস্তারিত 
    Details of University of Vienna
    অস্ট্রিয়ার সবচেয়ে পুরোনো বিশ্ববিদ্যালয় University of Vienna নিয়ে বিস্তারিত 

    অস্ট্রিয়াসহ জার্মানভাষী দেশগুলোর মধ্যে সবচাইতে প্রাচীন বিশ্ববিদ্যালয় হল এই University of Vienna. বিশ্ববিদ্যালয়টি ১৩৬৫ সালে অস্ট্রিয়ার ভিয়েনাতে প্রতিষ্ঠিত করা হয়। বর্তমানে এখানে বিভিন্ন বিষয়ের ৫৫টি

    Read More »
    Marketing নিয়ে ফান্ডসহ পিএইচডি করার ৪টি আমেরিকান বিশ্ববিদ্যালয় 
    Funded University List of Marketing
    Marketing নিয়ে ফান্ডসহ পিএইচডি করার ৪টি আমেরিকান বিশ্ববিদ্যালয় 

    বিজনেস ফ্যাকাল্টির অন্যতম কোর সাবজেক্টগুলোর একটি হল Marketing. এই সাবজেক্টে ফান্ড যেমন আছে তেমনি পড়াশোনা শেষে ভালো ক্যারিয়ার গড়ারও প্রচুর সুযোগ আছে। একাডেমিয়াতো বটেই পাশাপাশি

    Read More »