বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করার সময় অনেকেই CV কত পেজের দেয়া উচিত তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগেন। উচ্চশিক্ষায় আবেদনের সময় CV দেয়ার ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে। একটা CV কত পেজের হবে সেটা সাধারণত অভিজ্ঞতার উপর নির্ভর করে।
যদি আপনি একজন শিক্ষার্থী বা নতুন গ্র্যাজুয়েট হন সাধারণত ১ পেজের CV-ই যথেষ্ট। এতে থাকতে পারে— শিক্ষাগত যোগ্যতা, বিভিন্ন স্কিলসেট, গবেষণা বা প্রজেক্টে কাজের অভিজ্ঞতা, বিভিন্ন ভলান্টিয়ারিং বা লিডারশিপের কাজ, অ্যাওয়ার্ড ইত্যাদি। আবার যদি আপনার কাজের অভিজ্ঞতা বা গবেষণা বেশি থাকে সেক্ষেত্রে ২ পেজের CV গ্রহণযোগ্য এবং অনেক ক্ষেত্রেই উপযুক্ত।
CV-তে যেই ভুলগুলো করা যাবে না
- অপ্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য যোগ করা
- বানান ও গ্রামারে ভুল থাকা
- ৪–৫ পেজের লম্বা CV তৈরি করা (যদি সত্যিই প্রয়োজন না হয়)
- অপ্রাসঙ্গিক অভিজ্ঞতা দিয়ে CV ভর্তি করা
একটা ভালোমানের CV উচ্চশিক্ষায় অনেক এগিয়ে রাখে। তাই মনে রাখবেন, একটা ছোট কিন্তু প্রাসঙ্গিক CV, বড় কিন্তু অপ্রয়োজনীয় CV-এর থেকে অনেক বেশি কার্যকর।
CV, SOP সহ উচ্চশিক্ষায় আবেদনের অন্যান্য বিষয়গুলো নিয়ে আরও পড়তে চাইলে ঘুরে আসুন এই লিংকে-









