আমেরিকায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কম খরচে হেলথ ইনস্যুরেন্স

আমেরিকায় হেলথ ইন্সুরেন্স পেতে ভালোই খরচ করতে হয়। সেটা যদি হয় পুরো পরিবারের জন্য, তাহলে তো কথাই নেই!  কম খরচে ইন্সুইরেন্স পাওয়া যায় গুটিকয়েক সোর্স থেকে। তার মধ্যে অন্যতম হলো হেলথকেয়ার ডট গভ বা ওবামাকেয়ারের ইন্সুরেন্স। এ ইন্সুরেন্স পাওয়ার জন্য এলিজিবল হয় যদি কারো ফ্যামিলির মাসের ইনকাম একটা নির্দিষ্ট এমাউন্টের কম হয়। এ এমাউন্ট আবার একেক স্টেটে একেক রকম। সিলিং এ পার্থক্য গড়ে দেয় ফ্যামিলির সদস্য সংখ্যা। 

স্টুডেন্ট দের জন্য এ হেলথ ইন্সুরেন্স খুব সস্তা হয় আর বেশিরভাগ স্টেটে সহজে পাওয়া যায়। যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দের জন্য ইন্সুরেন্স নেয়া লাগে, তাই অনেকেই ব্যবহার করে। বিশেষ করে কেউ যদি প্র‍্যাগ্নেণ্ট হয়, তাহলে নিতেই হয়। এ ইন্সুরেন্স এর সুবিধা গুলো হলো- 

  • মাসে প্রমিয়াম খুব কম। পুরা পরিবার ৩০-৪০ ডলারের মধ্যে হয়ে যায়
  • ব্যাসিক, ডেন্টাল ও চোখের ট্রিটমেন্ট কাভার করে
  • আউট অফ পকেট ও কো পেমেন্ট কম
  • বেশিরভাগ ডক্টর ওফিস এক্সেপ্ট করে
  • যে কোন স্টেটে নেয় 
  • প্রেগ্নেন্সি ও ডেলিভারি কাভার করে যেটা অনেক দামী ইন্সুইরেন্স ও করেনা 
  • ইমার্জেন্সী রুম ও হসপিটাল স্টে কাভার করে 
  • ওষুধের খরচ কাভার করে 

বেশিরভাগ দিক পজিটিভ হলেও ইমিগ্রন্টদের জন্য এ ইন্সুরেন্স ঝামেলার কারণ হতে পারে। আরও কিছু নেগেটিভ সাইড হলো- 

  • বছরে এনরোল করার নির্দিষ্ট সময় থাকে। এর আগে পরে হবেনা
  • অনেক সময় কাভারেজ পাওয়া যায়না বা ইমিগ্রেশন রিলেটেড কন্ডিশান থাকে
  • লিমিটেড কয়েক্টা কোম্পানীর ইন্সুরেন্স অফার করে। চয়েজের সুযোগ কম
  • অনেক ডক্টর অফিস এ ইন্সুরেন্স গ্রহণ করেনা 
  • এ সরকারি সুবিধা নেয়ার কারণে পরবর্তীতে গ্রীন কার্ড এপ্লিকেশনে বাধা সৃষ্টি হতে পারে। বিশেষ করে ট্রাম্প এডমিনিস্ট্রেশন এগুলা নিয়ে ঘাটায়।তবে কারো কাছে এখনো শুনিনি যে এসবের জন্য গ্রীন কার্ড হয়নি

সবশেষে, মার্কেটপ্লেসের এ ইন্সুরেন্স বেশ উপকারী একটা জিনিস আর স্টুডেন্ট সহ কম ইনকাম যারা করেন, তাদের জন্য ব্লেসিংস। তাই সুযোগ থাকলে আর এলিজিবল হলে নেয়া উচিত। 

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    জুলাই মাসে যেসব ফুল-ফান্ডেড সরকারি স্কলারশিপের আবেদন শেষ হচ্ছে (২০২৬)
    Application
    জুলাই মাসে যেসব ফুল-ফান্ডেড সরকারি স্কলারশিপের আবেদন শেষ হচ্ছে (২০২৬)

    যারা ২০২৭ সালে বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন, তাদের জন্য জুলাই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসেই বেশ কয়েকটি ফুল-ফান্ডেড সরকারি স্কলারশিপের আবেদন শেষ হবে। 📌 নিচের

    Read More »
    Bangladeshi in NY
    ব্রুকলিন,নিউ ইয়র্কঃ এক টুকরো বাংলাদেশ

    একদিন মজা করে পোস্ট দিয়েছিলাম যে বাংলাদেশিদের কাছে আমেরিকা মানেই নিউ-ইয়র্ক। সবাই এ সিটিকে এক নামে চিনে, কারণ বাংলাদেশিদের সংখ্যাগত দিক থেকে এ স্টেটে সবচেয়ে

    Read More »
    এইচএসসি পরবর্তী গ্রুপ চয়েস: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা – বাংলাদেশের বাস্তবতা (পর্ব-৩)
    Career After HSC
    এইচএসসি পরবর্তী গ্রুপ চয়েস: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা – বাংলাদেশের বাস্তবতা (পর্ব-৩)

    বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় বিভাগ থেকে ভবিষ্যতের সম্ভাবনাময় ক্যারিয়ারসমূহ— এইচএসসি-পরবর্তী সময়ে গ্রুপ নির্বাচন কেবল দুই বছরের পাঠ্যসূচির ব্যাপার নয়, বরং ভবিষ্যৎ জীবনের ভিত্তি তৈরির একটি

    Read More »
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবকিছু: ভর্তি থেকে ক্যাম্পাস লাইফ (২)
    admission to Dhaka University
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবকিছু: ভর্তি থেকে ক্যাম্পাস লাইফ (২)

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস লাইফ নিয়ে এর আগে আরেকটা পোস্টে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। আজকের পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। শুরুতেই

    Read More »