সুইজারল্যান্ডের ETH Zurich Excellence Scholarship নিয়ে বিস্তারিত 

সুইজারল্যান্ডের ETH Zurich Excellence Scholarship নিয়ে বিস্তারিত 

ETH Zurich বিশ্ববিদ্যালয় যার পুরো নাম Eidgenössische Technische Hochschule Zürich হল সুইজারল্যান্ডের অন্যতম টপ পাবলিক বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় থেকেই মূলত প্রতি বছর ৫০-৬০ জন শিক্ষার্থীকে মাস্টার্স পর্যায়ে ETH Zurich Excellence Scholarship টি প্রদান করা হয়ে থাকে। স্কলারশিপটি Excellence Scholarship & Opportunity Programme (ESOP) নামেও ব্যাপক পরিচিত। ETH Foundation-এর সাথে একত্রে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের এই স্কলারশিপটি দেয়া হচ্ছে। 

বিশ্বের যেকোন দেশের যেকোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাস্টার্স লেভেলে এই স্কলারশিপে আবেদন করতে পারবে। স্কলারশিপে আবেদন করতে হলে ETH Zurich বিশ্ববিদ্যালয়ের যেকোন মাস্টার্স প্রোগ্রামে প্রথমে চান্স পেতে হয়। এক্ষেত্রে একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে যেসব বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম চালু আছে সেসবের যেকোন একটিতে আবেদন করতে পারবে। 

আবেদনের যোগ্যতা, কাগজপত্র ও প্রক্রিয়া:

১। চার বছরের ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে। এই স্কলারশিপে তাদেরকেই বিবেচনা করা হয় যাদের খুব ভালো একাডেমিক প্রোফাইল থাকে। এজন্য অবশ্যই ব্যাচেলরের রেজাল্ট অনেক ভালো হতে হবে। 

২। যেহেতু আগে বিশ্ববিদ্যালয়ের যেকোন একটি মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে হয়, তাই মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হয়ে সেটার ডকুমেন্টগুলো স্কলারশিপে আবেদনের সময় জমা দিতে হবে। স্কলারশিপে আবেদনের আরেকটি শর্ত হল পূর্বের কোনো মাস্টার্স ডিগ্রী থাকা যাবে না। 

৩। ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণস্বরূপ IELTS/TOEFL ইত্যাদি টেস্ট স্কোরের ডকুমেন্ট লাগবে। 

৪। আবেদনের সময় Academic Transcript লাগবে। 

৫। CV/Resume লাগবে। 

৬। Motivation Letter/Statement of Purpose (SOP) লাগবে। 

৭। দুটি Letters of Recommendation লাগবে। 

৮। পাসপোর্টের কপি লাগবে। 

৯। কিছু প্রোগ্রামের ক্ষেত্রে মাস্টার্স থিসিসের জন্য প্রি-প্রোপোজাল জমা দিতে হতে পারে। 

১০। আবার কিছু প্রোগ্রামে অতিরিক্ত কিছু ডকুমেন্ট চাইতে পারে যেমন- GRE Score, Portfolio, Writing Sample ইত্যাদি। 

১১। আবেদনের প্রক্রিয়ায় প্রথমেই বিশ্ববিদ্যালয়ের যেকোন মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে হবে। এরপর স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করে সব ডকুমেন্টগুলো জমা দিতে হবে। শর্টলিস্ট হলে অনলাইন ইন্টারভিউতে ডাকা হবে। ফাইনাল সিলেকশন হলে ইমেইলের মাধ্যমে সবকিছু জানিয়ে দেবে। 

১২। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য প্রথম ইনটেকেই আবেদন করে ফেলতে হয়। প্রথম ইনটেক সাধারণত নভেম্বরের ১-৩০ তারিখের মধ্যে হয়ে থাকে।

স্কলারশিপের সুবিধাসমূহ:

১। ফুল টিউশন ফি কাভার করবে। 

২। লিভিং কস্ট ও অন্যান্য খরচের জন্য প্রতি সেমিস্টারে ১২০০০ সুইস ফ্রাঙ্ক বা বাংলাদেশী টাকায় প্রায় ১৯ লক্ষ টাকা স্টাইপেন্ড হিসেবে প্রদান করা হবে। 

৩। ETH Foundation-এর সাথে যুক্ত হবার সুযোগ থাকবে। 

৪। এছাড়া একাডেমিক আরও অনেক ধরনের এককালীন গ্র্যান্ট বা অ্যাওয়ার্ড পাবার সুযোগ আছে। 

আবেদন করতে বা স্কলারশিপ নিয়ে আরও বিস্তারিত জানতে চাইলে স্কলারশিপের এই অফিসিয়াল ওয়েবসাইট লিংকটি ভিজিট করতে পারেন-

https://ethz.ch/students/en/studies/financial/scholarships/excellencescholarship.html

বিশ্বের অন্যান্য স্কলারশিপগুলো নিয়ে বিস্তারিত জানতে পারবেন এই ব্লগ থেকে- 

https://taninzaid.com/category/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%a1-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be

বিশ্বের বিভিন্ন স্কলারশিপ নিয়ে বিস্তারিত জানতে পারবেন এই লাইভ সেশনগুলো থেকে-

স্কলারশিপ নাইটঃ নর্থ আমেরিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ গুলো।

চীনে সরকারী স্কলারশিপ (ফুল-ফান্ডেড) নিয়ে কিভাবে পড়তে যাওয়া যায়?

Swedish Institute Scholarship কি?

Erasmus Mundus Scholarship: স্যোসাল সাইন্স ও আর্টসের স্টুডেন্ট দের সুযোগ

https://youtu.be/nDePTouw-™

তুরস্কে সরকারী স্কলারশিপ (বুরসলারি) নিয়ে মাস্টার্স ও পিএইচডি করা নিয়ে বিস্তারিত আলোচনা

Commonwealth স্কলারশিপঃ মাস্টার্সে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে ইংল্যান্ডে পড়াশুনা-

Study in USA as Fulbright Scholar

অস্ট্রেলিয়ার সরকারী স্কলারশিপ ‘অস্ট্রেলিয়া এ্যাওয়ার্ডস’ কিভাবে পাবেন?

ডাড স্কলারশিপ ও জার্মানীতে উচ্চশিক্ষা।

ব্রুনাই দারুসসালামে ফুল-ফান্ডেড সরকারী স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানুন।

জাপান সরকারের মনবুকাগাকুশো (MEXT) স্কলারশিপের প্রস্তুতি।

শেভেনিং স্কলারশিপঃ স্কলারশিপ ডিটেইল, রিকুয়ারমেন্ট, প্রস্তুতি, স্কলারশিপ পাওয়ার টিপস

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    মাস্টার্সে ফুল-ফান্ডেড স্কলারশিপ কোথায় পাওয়া যায়?
    Full Funded Government Scholarship
    মাস্টার্সে ফুল-ফান্ডেড স্কলারশিপ কোথায় পাওয়া যায়?

    বিদেশে উচ্চশিক্ষায় সাধারণত দেখা যায় পিএইচডি লেভেলে যতটা সহজে ফুল-ফান্ডেড স্কলারশিপ পাওয়া যায় মাস্টার্সের ক্ষেত্রে তা খুব একটা সহজ হয় না। তার কারণ হল বেশিরভাগ

    Read More »
    ইউরোপের দেশ ইতালিতে পড়তে আসতে কত টাকা লাগতে পারে?
    Education Cost
    ইউরোপের দেশ ইতালিতে পড়তে আসতে কত টাকা লাগতে পারে?

    ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে ইতালি বর্তমানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অন্যতম একটা সাশ্রয়ী স্টাডি ডেস্টিনেশন। অনেকেই মনে করেন ইতালিতে পড়তে লাখ লাখ টাকা লাগে, কিন্তু বাস্তবে খরচ

    Read More »
    অস্ট্রেলিয়ার কোন কোন বিশ্ববিদ্যালয় PTE অ্যাকসেপ্ট করে থাকে?
    Australia
    অস্ট্রেলিয়ার কোন কোন বিশ্ববিদ্যালয় PTE অ্যাকসেপ্ট করে থাকে?

    বর্তমানে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে English Proficiency-র জন্য IELTS বা অন্যান্য যেসব টেস্ট এক্সাম রয়েছে তার মধ্যে PTE বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। IELTS বা অন্যান্য টেস্টগুলোর

    Read More »
    ফুল-ফান্ডেড স্কলারশিপ ছাড়াও কম খরচে কোথায় পড়বেন?
    Higher Study Abroad
    ফুল-ফান্ডেড স্কলারশিপ ছাড়াও কম খরচে কোথায় পড়বেন?

    অনেকেই মনে করেন বিদেশে পড়তে হলে Full Scholarship পাওয়াই একমাত্র উপায়। আসলে বিষয়টি পুরোপুরি সত্য নয়। বিশ্বের অনেক দেশে এমন বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে টিউশন ফি

    Read More »