সুইজারল্যান্ডের Swiss Government Excellence Scholarships নিয়ে বিস্তারিত 

সুইজারল্যান্ডের Swiss Government Excellence Scholarships নিয়ে বিস্তারিত 

Swiss Government Excellence Scholarships হল সুইজারল্যান্ডের বিখ্যাত সরকারি স্কলারশিপ। স্কলারশিপটি মূলত সুইজারল্যান্ডের Federal Commission for Scholarships for Foreign Students (FCS)-এর মাধ্যমে প্রদান করা হয়ে থাকে। এই স্কলারশিপটি ৪টি ভাগে প্রদান করা হয়। যেমন-

  • Research Fellowship 
  • PhD Scholarship
  • Postdoctoral Fellowships 
  • Arts Master’s Scholarships 

বিশ্বের প্রায় সব দেশের শিক্ষার্থীরাই এই স্কলারশিপে আবেদন করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সুইজারল্যান্ডের প্রায় সব Cantonal, Public, Science & Technology এবং Arts রিলেটেড বিশ্ববিদ্যালয়গুলো এই স্কলারশিপের আওতাধীন। সাধারণত প্রায় সব একাডেমিক ডিসিপ্লিন থেকেই Swiss Government Excellence Scholarships-এ আবেদন করার সুযোগ আছে। যারা কলা বিভাগের শিক্ষার্থী রয়েছেন বিশেষত Music, Fine Arts, Design ইত্যাদি বিষয়গুলোতে পড়ছেন তাদের জন্য এই স্কলারশিপটি খুব ভালো একটি সুযোগ হতে পারে। কেননা এই বিষয়গুলোতে মাস্টার্স লেভেলে আলাদা করে ফান্ডিং প্রদান করা হয়।

আবেদন করার যোগ্যতা-

১। আবেদনকৃত প্রোগ্রাম অনুযায়ী ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। 

২। কিছু প্রোগ্রামে ন্যূনতম বয়স উল্লেখ থাকতে পারে। তাই আবেদনের পূর্বে এসব দেখে নিতে হবে। 

৩। স্কলারশিপে আবেদন করার আগে সুইস বিশ্ববিদ্যালয়ে কাঙ্ক্ষিত প্রোগ্রামের একজন প্রোফেসর ম্যানেজ করতে হবে যিনি হোস্ট হিসেবে ভূমিকা পালন করবে। 

৪। সাধারণত প্রোগ্রাম অনুযায়ী Language Proficiency আলাদা আলাদা হতে পারে। তবে English, German, French বা Italian এসব ভাষার একটি বা দুটিতে মোটামুটি দক্ষতা থাকতে হবে। 

আবেদনের প্রক্রিয়া এবং কাগজপত্র-

১। আবেদনের ক্ষেত্রে প্রথমে অনলাইনে আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিতে হবে। সিলেকশন হলে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করা হবে। 

২। আবেদন করার সময় একটা Motivation Letter/Cover Letter জমা দিতে হবে। 

৩। CV দিতে হবে। 

৪। Research/PhD/Postdoc এই ধরনের প্রোগ্রামে Research Proposal বা Project Description লাগবে। 

৫। যেই প্রোফেসর হোস্ট করবেন তাঁর থেকে এক বা একাধিক Letter of Support লাগবে। সাথে প্রোফেসরের সিভিও থাকতে হবে। 

৬। সব Academic Transcript গুলো লাগবে। 

৭। Medical Certificate লাগবে। 

৮। পাসপোর্টের কপি লাগবে। 

স্কলারশিপটির সুবিধাসমূহ-

১। সুইস বিশ্ববিদ্যালয়গুলোতে PhD বা Postdoctoral লেভেলে সাধারণত টিউশন ফি থাকে না। তাই স্কলারশিপে আলাদা করে কোনো টিউশন ফি দেয়া হয় না। তবে মাস্টার্স প্রোগ্রামগুলোতে টিউশন ফি থাকতে পারে এবং সেক্ষেত্রে স্কলারশিপে কিছুটা টিউশন ফি দেয়া হয়। তবে পুরোটা কাভার করে না। 

২। বেশ ভালো এমাউন্টের মাসিক স্টাইপেন্ড দেয়া হয় যা দিয়ে লিভিং কস্ট কাভার করা সম্ভব। 

৩। হেলথ ইন্স্যুরেন্স পাওয়া যায়। 

৪। দেশ থেকে সুইজারল্যান্ডে গিয়ে প্রথমবার স্যাটেলমেন্টের জন্য এককালীন কিছু অর্থ সহায়তা পাওয়া যায়। এটাও স্কলারশিপেরই অন্তর্ভুক্ত। 

৫। যাতায়াত বাবদ সম্পূর্ণ খরচ পাওয়া যায়। 

৬। সুইজারল্যান্ডের পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের জন্য এক বছরের ‘Half-Fare Travel Card’ সুবিধা পাওয়া যায়। 

স্কলারশিপটি নিয়ে আরও বিস্তারিত জানতে চাইলে স্কলারশিপের এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন-

বিশ্বের অন্যান্য স্কলারশিপগুলো নিয়ে বিস্তারিত জানতে পারবেন এই ব্লগ থেকে- 

https://taninzaid.com/category/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%a1-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be

বিশ্বের বিভিন্ন স্কলারশিপ নিয়ে বিস্তারিত জানতে পারবেন এই লাইভ সেশনগুলো থেকে-

স্কলারশিপ নাইটঃ নর্থ আমেরিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ গুলো।

চীনে সরকারী স্কলারশিপ (ফুল-ফান্ডেড) নিয়ে কিভাবে পড়তে যাওয়া যায়?

Swedish Institute Scholarship কি?

Erasmus Mundus Scholarship: স্যোসাল সাইন্স ও আর্টসের স্টুডেন্ট দের সুযোগ

https://youtu.be/nDePTouw-™

তুরস্কে সরকারী স্কলারশিপ (বুরসলারি) নিয়ে মাস্টার্স ও পিএইচডি করা নিয়ে বিস্তারিত আলোচনা

Commonwealth স্কলারশিপঃ মাস্টার্সে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে ইংল্যান্ডে পড়াশুনা-

Study in USA as Fulbright Scholar

অস্ট্রেলিয়ার সরকারী স্কলারশিপ ‘অস্ট্রেলিয়া এ্যাওয়ার্ডস’ কিভাবে পাবেন?

ডাড স্কলারশিপ ও জার্মানীতে উচ্চশিক্ষা।

ব্রুনাই দারুসসালামে ফুল-ফান্ডেড সরকারী স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানুন।

জাপান সরকারের মনবুকাগাকুশো (MEXT) স্কলারশিপের প্রস্তুতি।

শেভেনিং স্কলারশিপঃ স্কলারশিপ ডিটেইল, রিকুয়ারমেন্ট, প্রস্তুতি, স্কলারশিপ পাওয়ার টিপস

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    Linguistics নিয়ে ফান্ডসহ পিএইচডি করার ৬টি আমেরিকান বিশ্ববিদ্যালয় 
    Arts Faculty
    Linguistics নিয়ে ফান্ডসহ পিএইচডি করার ৬টি আমেরিকান বিশ্ববিদ্যালয় 

    আর্টস ফ্যাকাল্টির অন্যতম একটা সাবজেক্ট হল Linguistics. ভাষা সংক্রান্ত নানা বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই সাবজেক্টের। ক্যারিয়ারের ক্ষেত্রেও একাডেমিয়াসহ আরও অনেক দিকেই যাবার সুযোগ আছে

    Read More »
    আমেরিকার Virginia স্টেটের ৮টি ফান্ডেড বিশ্ববিদ্যালয় 
    Funded Universities of Virginia State
    আমেরিকার Virginia স্টেটের ৮টি ফান্ডেড বিশ্ববিদ্যালয় 

    আমেরিকার Virginia স্টেটকে বলা হয় ‘Mother of Presidents’. কেননা আমেরিকার ইতিহাসে বিখ্যাত ৮ জন প্রেসিডেন্ট এই স্টেটে জন্মগ্রহণ করেছিলেন। যারা নন-স্টেমের বিশেষ করে Public Policy

    Read More »
    উচ্চশিক্ষায় সুইডেনের ১১টি ফান্ড প্রদানকারী বিশ্ববিদ্যালয়
    Funded University List of Sweden
    উচ্চশিক্ষায় সুইডেনের ১১টি ফান্ড প্রদানকারী বিশ্ববিদ্যালয় 

    উচ্চশিক্ষায় অন্যান্য অনেক দেশের থেকে বেশ সুযোগ-সুবিধা পাওয়া যায় ইউরোপের দেশ সুইডেনে। এখানে লিভিং কস্ট মোটামুটি কম ধরা যায়। যদিও এর থেকেও অনেক কম খরচে

    Read More »
    Master’s Program in Accounting at California State University
    accounting
    Master’s Program in Accounting at California State University

    আমেরিকার California State University-তে Accounting নিয়ে ফান্ডসহ ফুল-টাইম মাস্টার্স করার সুযোগ।  Application Criteria: ১। 4 year bachelor degree from Accounting department at undergraduate level.  ২।

    Read More »