Global Korea Scholarship (GKS) নিয়ে বিস্তারিত আলোচনা

Global Korea Scholarship (GKS) নিয়ে বিস্তারিত আলোচনা

Global Korea Scholarship সংক্ষেপে GKS হল কোরিয়ার একটি সরকারি স্কলারশিপ। এই স্কলারশিপটি সাউথ কোরিয়ার Ministry of Education থেকে National Institute for International Education (NIIED) এর মাধ্যমে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের প্রদান করা হয়। ব্যাচেলর, মাস্টার্স এবং ডক্টোরাল তিন লেভেলেই এই স্কলারশিপ দেয়া হয়।

যে সকল ফিল্ডে আবেদন করা যাবে-

১। আন্ডারগ্রেডের ক্ষেত্রে Medicine, Dentistry, Architecture বাদে সব ফিল্ডেই আবেদন করা যায়।

২। গ্র্যাজুয়েট লেভেলে Humanities, Social Science, Arts, Engineering ইত্যাদি প্রায় সব ফিল্ডেই আবেদনের সুযোগ আছে।

আবেদনের যোগ্যতা এবং নিয়মাবলি-

১। বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং কোরিয়ার নাগরিকত্ব থাকা যাবে না।

২। শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে।

৩। একাডেমিক রেজাল্টের ক্ষেত্রে সিজিপিএ ৮০% এর উপরে থাকতে হবে অথবা যেই ডিপার্টমেন্টে পড়াশোনা করেছে সেখানে টপ ২০% স্টুডেন্টদের মধ্যে একজন হতে হবে।

৪। এই স্কলারশিপে ভাষা দক্ষতার ক্ষেত্রে কোনো স্কোর থাকা বাধ্যতামূলক নয়। কেননা যেই প্রোগ্রামেই এডমিশন হোক না কেন একাডেমিক পড়াশোনা শুরু হবার আগে এক বছরের একটা কোরিয়ান ভাষা শেখার ল্যাংগুয়েজ কোর্স থাকে। তবে আগে থেকেই কোরিয়ান ভাষা জানা থাকলে তা স্কলারশিপ পেতে বেশ হেল্প করবে।

৫। বয়সের ক্ষেত্রে আন্ডারগ্র্যাজুয়েটে আবেদনের জন্য ২৬ বছরের নিচে এবং গ্র্যাজুয়েটে ৪০ বছরের নিচে হতে হবে।

৬। আন্ডারগ্রেডে আবেদনের জন্য এইচএসসির, মাস্টার্সের জন্য আন্ডারগ্রেডের এবং পিএইচডির জন্য মাস্টার্সের একাডেমিক স্কোর ও ট্রান্সক্রিপ্ট দরকার হয়ে থাকে।

৭। আবেদনের ক্ষেত্রে অনলাইনে স্কলারশিপটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হয়।

৮। সাধারণত তিনটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যায়।

৯। আবেদনের সময় একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে।

১০। Personal Statement জমা দেয়া লাগবে।

১১। একটা Study Plan অথবা Research Proposal দিতে হবে।

১২। কোরিয়ান ভাষা জানা থাকলে সেটার ডকুমেন্টস জমা দিতে হবে।

১৩। নাগরিকত্বের প্রমাণপত্র।

১৪। প্রোগ্রামভেদে ২/৩টি Letters of Recommendation জমা দিতে হবে।

স্কলারশিপটির সুবিধাসমূহ-

১। ফুল টিউশন ফি দেয়া হয়।

২। আন্ডারগ্রেডে ৯০০,০০০ KRW এবং গ্র্যাজুয়েট লেভেলে ১,০০০,০০০ KRW মাসিক ভাতা দেয়া হয় যা বাংলাদেশী টাকায় প্রায় ৭৫-৮৫ হাজার টাকার সমান।

৩। যাতায়াত বাবদ সম্পূর্ণ খরচ দেয়া হয়।

৪। সেটেলমেন্টের জন্য এককালীন কিছু ভাতা দেয়া হয়।

৫। পড়াশোনা শেষ করলে এককালীন আরও কিছু ভাতা দেয়।

৬। মেডিকেল ইন্স্যুরেন্সের জন্য ভাতা দেয়া হয়।

৭। রিসার্চ এবং থিসিসের জন্যও আলাদাভাবে ভাতা দেয়া হয়।

৮। এক বছরের ফ্রি কোরিয়ান ভাষা শেখার কোর্স। এই কোর্সে ৫/৬ লেভেলে যেতে পারলে আরও ভাতা দেয়া হয়।

স্কলারশিপটির বিস্তারিত এবং আবেদন সংক্রান্ত তথ্য নিয়ে আরও জানতে পারবেন নিচের লিংকগুলো থেকে।

Official GKS Website- https://www.studyinkorea.go.kr/ko/main.do;jsessionid=UACsbI1XqsQ8NFW9WipYTUGydlK1uBkl9rGS6bcR.studyinkorea20

Korean Embassy in Bangladesh- https://overseas.mofa.go.kr/bd-en/index.do

বিশ্বের অন্যান্য দেশের স্কলারশিপগুলো নিয়ে বিস্তারিত জানতে পারবেন এই ব্লগ থেকে- 

https://taninzaid.com/category/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%a1-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be

বিশ্বের বিভিন্ন স্কলারশিপ নিয়ে বিস্তারিত জানতে পারবেন এই লাইভ সেশনগুলো থেকে-

চীনে সরকারী স্কলারশিপ (ফুল-ফান্ডেড) নিয়ে কিভাবে পড়তে যাওয়া যায়?

Swedish Institute Scholarship কি?

Erasmus Mundus Scholarship: স্যোসাল সাইন্স ও আর্টসের স্টুডেন্ট দের সুযোগ

https://youtu.be/nDePTouw-™

তুরস্কে সরকারী স্কলারশিপ (বুরসলারি) নিয়ে মাস্টার্স ও পিএইচডি করা নিয়ে বিস্তারিত আলোচনা

Commonwealth স্কলারশিপঃ মাস্টার্সে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে ইংল্যান্ডে পড়াশুনা-

Study in USA as Fulbright Scholar

অস্ট্রেলিয়ার সরকারী স্কলারশিপ ‘অস্ট্রেলিয়া এ্যাওয়ার্ডস’ কিভাবে পাবেন?

ডাড স্কলারশিপ ও জার্মানীতে উচ্চশিক্ষা।

ব্রুনাই দারুসসালামে ফুল-ফান্ডেড সরকারী স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানুন।

জাপান সরকারের মনবুকাগাকুশো (MEXT) স্কলারশিপের প্রস্তুতি।

শেভেনিং স্কলারশিপঃ স্কলারশিপ ডিটেইল, রিকুয়ারমেন্ট, প্রস্তুতি, স্কলারশিপ পাওয়ার টিপস

স্কলারশিপ নাইটঃ নর্থ আমেরিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ গুলো।

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    Australia-তে Non-STEM ব্যাকগ্রাউন্ডদের কেমন সুযোগ রয়েছে?
    Australia
    Australia-তে Non-STEM ব্যাকগ্রাউন্ডদের কেমন সুযোগ রয়েছে?

    অনেকেরই ধারণা, অস্ট্রেলিয়ায় শুধু STEM (Science, Technology, Engineering, Mathematics) ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদেরই ভালো সুযোগ রয়েছে। তবে বাস্তবে বিষয়টি পুরোপুরি সত্য নয়। Non-STEM- দের জন্যও স্কলারশিপ, পিআর

    Read More »
    SOP লেখার ক্ষেত্রে সবাই যে ভুলগুলো সবচেয়ে বেশি করে থাকে
    Application Materials
    SOP লেখার ক্ষেত্রে সবাই যে ভুলগুলো সবচেয়ে বেশি করে থাকে

    বিদেশে উচ্চশিক্ষার আবেদনে Statement of Purpose যাকে সংক্ষেপে SOP বলা হয় খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। এটা এমন একটা ডকুমেন্ট, যা অনেক সময় একই CGPA, একই

    Read More »
    জার্মানিতে Non-STEM শিক্ষার্থীদের জন্য কেমন সুযোগ আছে?
    Germany
    জার্মানিতে Non-STEM শিক্ষার্থীদের জন্য কেমন সুযোগ আছে?

    অনেকেই মনে করেন, জার্মানিতে শুধু Engineering, Computer Science বা অন্যান্য STEM (Science, Technology, Engineering, Mathematics) বিষয়ের শিক্ষার্থীদের জন্যই সুযোগ রয়েছে। কিন্তু বাস্তবে মোটেও তা নয়।

    Read More »
    বিদেশে উচ্চশিক্ষায় আবেদনের সময়ে ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং কতটা গুরুত্বপূর্ণ?
    Application Help
    বিদেশে উচ্চশিক্ষায় আবেদনের সময়ে ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং কতটা গুরুত্বপূর্ণ?

    বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করার ক্ষেত্রে অনেকের প্রথম প্রশ্ন থাকে—”বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং কি সবচেয়ে গুরুত্বপূর্ণ?” সংক্ষিপ্ত উত্তর হলো: না, তবে অনেক দিকে থেকেই এটি গুরুত্বপূর্ণ একটা বিষয়।

    Read More »