University of Idaho নিয়ে বিস্তারিত আলোচনা

University of Idaho নিয়ে বিস্তারিত আলোচনা

University of Idaho হল আমেরিকার একটি Public Land-Grant Research ইউনিভার্সিটি। এটি ১৮৮৯ সালে আমেরিকার Idaho স্টেটের Moscow-তে প্রতিষ্ঠিত করা হয়। খুব ভালো রিসার্চ অ্যাক্টিভিটি হবার কারণে বিশ্ববিদ্যালয়টি R1 বিশ্ববিদ্যালয়গুলোর অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে US News-এর তথ্যমতে বিশ্ববিদ্যালয়টি ১৭৯তম অবস্থানে আছে।

নন-স্টেমের মাস্টার্স প্রোগ্রামগুলো:

  • Anthropology
  • Applied Economics
  • Art
  • Creative Writing
  • Criminology
  • Curriculum & Instruction
  • Educational Leadership
  • Emerging Media
  • English
  • Family and Consumer Sciences
  • Gerontology
  • History
  • Interdisciplinary Studies
  • Law
  • Music
  • Physical Education
  • Public Administration
  • Secondary Education
  • Special Education
  • Teaching English to Speakers of Other Languages
  • Theatre Arts

নন-স্টেমের ফান্ডেড পিএইচডি প্রোগ্রামগুলো:

  • Education
  • Political Science
  • Psychology
  • History
  • Geography

আবেদনের যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র:

১। এখানকার সব প্রোগ্রামে সাধারণত চার বছরের ব্যাচেলর ডিগ্রী চেয়ে থাকে।

২। সিজিপিএ-র ক্ষেত্রে University of Idaho-র বেশিরভাগ নন-স্টেম প্রোগ্রামে মিনিমাম 3.00 চাওয়া হয়। আবার কিছু প্রোগ্রামে আরও বেশিও চেয়ে থাকতে পারে।

৩। ইংরেজি ভাষা দক্ষতা প্রমাণে নিচের যেকোন একটি টেস্ট স্কোর থাকতে হবে-

  • IELTS- 6.5
  • TOEFL IBT- 79
  • Duolingo- 110

৪। ১-২ পেজের মধ্যে Statement of Purpose.

৫। ২/৩ টা Letters of Recommendation.

৬। Resume/CV

৭। সাধারণত বেশিরভাগ প্রোগ্রামেই GRE Score অপশনাল থাকে। তবে ফান্ডিংয়ের ক্ষেত্রে GRE Score থাকাটা গুরুত্বপূর্ণ।

৮। আবেদনের ক্ষেত্রে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে একটা অনলাইন ফরম পূরণ করতে হয়।

৯। $৬০ ডলারের অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হয়।

১০। আবেদনের সময় Official Transcripts জমা দিতে হয়।

১১। Creative Program যেমন- MFA in Creative Writing, Theatre ইত্যাদি প্রোগ্রামে Portfolio এবং Writing Sample জমা দিতে হয়।

১২। এডমিশনের পাশাপাশি ফান্ডিংয়ের জন্য অ্যাসিস্ট্যান্টশিপে আবেদন করতে অনেক সময় অতিরিক্ত একটা Statement of Interest চাইতে পারে। আবার অনেক প্রোগ্রামে টিচিং সার্টিফিকেট বা টিচিং এক্সপেরিয়েন্সের যেকোন প্রমাণ চেয়ে থাকে।

ফান্ডিংয়ের সুযোগসমূহ:

১। Assistantships:

University of Idaho-তে Teaching, Research এবং Service এই তিন ক্যাটাগরিতে Assistantship-গুলো অফার করা হয়ে থাকে। পজিশন হিসেবে ভিন্ন ভিন্ন দায়িত্ব পালন করতে হয়। এসব পজিশন পেলে সাধারণত স্টুডেন্টের টিউশন ফি ওয়েইভ করা হয়ে থাকে, লিভিং কস্টের জন্য মাসিক স্টাইপেন্ড দেয়া হয় এবং হেলথ ইন্স্যুরেন্সও দিয়ে থাকে।

২। Fellowships:

এখানকার বেশ কয়েকটি প্রোগ্রামে Fellowship প্রদান করা হয়ে থাকে। এসব Fellowship বেশ প্রেসটিজাস এবং ফুল-ফান্ড পাওয়া যায়। Fellowship পেলে টিউশন ফি ওয়েইভ থাকে, মাসিক স্টাইপেন্ডসহ আরও অনেক সুযোগ-সুবিধা পাওয়া যায়। যাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড অনেক ভালো সাধারণত তারাই এসব Fellowship-এর জন্য বিবেচিত হন।

৩। External and Internal Scholarships:

বিভিন্ন দেশি-বিদেশী অর্গানাইজেশন এবং অন্যান্য প্রতিষ্ঠান External স্কলারশিপ অফার করে থাকে। আবার বিশ্ববিদ্যালয় এবং প্রায় সকল ডিপার্টমেন্টেই Internal বেশকিছু স্কলারশিপের সুযোগ আছে। এগুলো ফুল, হাফ বা আংশিক ফান্ডিং দিয়ে থাকে। কিছু স্কলারশিপ এককালীন অথবা মাসিকও হয়ে থাকে। এসব স্কলারশিপ পাবার জন্য একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো থাকা জরুরী।

বিশ্ববিদ্যালয় নিয়ে আরও বিস্তারিত জানতে চাইলে এই লিংকে ভিজিট করতে পারেন-

https://www.uidaho.edu

প্রোগ্রামগুলোর বিস্তারিত পাবেন এই লিংকে-

https://www.uidaho.edu/admissions/graduate/graduate-programs

ফান্ডিং সংক্রান্ত আরও তথ্য পাবেন এই লিংকে-

https://www.uidaho.edu/financial-aid/scholarships/graduate

আমেরিকার অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে জানতে পারবেন এই ব্লগ লিংক থেকে-

https://taninzaid.com/category/%e0%a6%86%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc/?fbclid=IwAR08DIJTRClF1hYmFYkkjAOhvI9W5TVOwnw8L9TOot4lt7fY3PcpasdIqzw

বিশ্বের বিভিন্ন দেশে ফুল-ফান্ডসহ পড়তে যাওয়া নিয়ে এই লাইভ সেশনগুলো দেখে নিতে পারেন-

Australia- https://youtu.be/IjMcIUtTLok

Canada- https://youtu.be/GGyzdR5Kv3M

USA- https://youtu.be/vZPcwEWrfNA

Malaysia- https://youtu.be/R2P2it_Hwvg

Germany- https://youtu.be/3rc3RFVZrOE

India- https://youtu.be/Fl6gz4DOJ5A

Turkey- https://youtu.be/e3suBr6MKvA

South Korea- https://youtu.be/QcAdkYeIK8U

Finland- https://youtu.be/_v3dVDKwB18

Japan- https://youtu.be/VIP2mXd5Jlg

China- https://youtu.be/umr3YdxbSHc

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    মাস্টার্সে ফুল-ফান্ডেড স্কলারশিপ কোথায় পাওয়া যায়?
    Full Funded Government Scholarship
    মাস্টার্সে ফুল-ফান্ডেড স্কলারশিপ কোথায় পাওয়া যায়?

    বিদেশে উচ্চশিক্ষায় সাধারণত দেখা যায় পিএইচডি লেভেলে যতটা সহজে ফুল-ফান্ডেড স্কলারশিপ পাওয়া যায় মাস্টার্সের ক্ষেত্রে তা খুব একটা সহজ হয় না। তার কারণ হল বেশিরভাগ

    Read More »
    ইউরোপের দেশ ইতালিতে পড়তে আসতে কত টাকা লাগতে পারে?
    Education Cost
    ইউরোপের দেশ ইতালিতে পড়তে আসতে কত টাকা লাগতে পারে?

    ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে ইতালি বর্তমানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অন্যতম একটা সাশ্রয়ী স্টাডি ডেস্টিনেশন। অনেকেই মনে করেন ইতালিতে পড়তে লাখ লাখ টাকা লাগে, কিন্তু বাস্তবে খরচ

    Read More »
    অস্ট্রেলিয়ার কোন কোন বিশ্ববিদ্যালয় PTE অ্যাকসেপ্ট করে থাকে?
    Australia
    অস্ট্রেলিয়ার কোন কোন বিশ্ববিদ্যালয় PTE অ্যাকসেপ্ট করে থাকে?

    বর্তমানে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে English Proficiency-র জন্য IELTS বা অন্যান্য যেসব টেস্ট এক্সাম রয়েছে তার মধ্যে PTE বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। IELTS বা অন্যান্য টেস্টগুলোর

    Read More »
    ফুল-ফান্ডেড স্কলারশিপ ছাড়াও কম খরচে কোথায় পড়বেন?
    Higher Study Abroad
    ফুল-ফান্ডেড স্কলারশিপ ছাড়াও কম খরচে কোথায় পড়বেন?

    অনেকেই মনে করেন বিদেশে পড়তে হলে Full Scholarship পাওয়াই একমাত্র উপায়। আসলে বিষয়টি পুরোপুরি সত্য নয়। বিশ্বের অনেক দেশে এমন বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে টিউশন ফি

    Read More »