তাইওয়ানের ফুল-ফান্ডেড সরকারি স্কলারশিপগুলো

তাইওয়ানের ফুল-ফান্ডেড সরকারি স্কলারশিপগুলো

উচ্চশিক্ষায় এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে তাইওয়ান খুব ভালো সুযোগ হতে পারে। কেননা এখানে উন্নতমানের শিক্ষা ব্যবস্থার পাশাপাশি আছে ফুল-ফান্ডিং পাবার সুবর্ণ সুযোগ। তাইওয়ানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য তিনটি সরকারী স্কলারশিপের ব্যবস্থা আছে। অনার্স, মাস্টার্স এবং পিএইচডি এই তিন লেভেলেই বিভিন্ন সাবজেক্টে স্কলারশিপগুলো অফার করা হয়। এই স্কলারশিপগুলোর প্রতিটিই টিউশন ফি, লিভিং কস্টসহ আরও অনেক সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। স্কলারশিপগুলো তাইওয়ানের বিভিন্ন সরকারী-বেসরকারী সংস্থা এবং বিভিন্ন মিনিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে সরাসরি দেয়া হয়। চলুন স্কলারশিপগুলো নিয়ে বিস্তারিত জেনে নেয়া যাক।

১। The Ministry of Education (MOE) Taiwan Scholarship:

এই স্কলারশিপটি তাইওয়ান সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রদান করা হয়। অনার্স, মাস্টার্স এবং পিএইচডি সব লেভেলেই স্কলারশিপটা অফার করে থাকে। স্কলারশিপটা সাধারণত সর্বোচ্চ ৫ বছর মেয়াদকাল পর্যন্ত দেয়া হয়।

স্কলারশিপটি NTD 40,000 পর্যন্ত প্রতি সেমিস্টারে টিউশন ফি কাভার করবে। তবে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি এই এমাউন্টের বেশি হলে বাকিটা স্টুডেন্টদের পে করতে হয়। এছাড়া আন্ডারগ্রেডে NTD 15,000 এবং মাস্টার্স/পিএইচডিতে NTD 20000 পর্যন্ত মাসিক স্টাইপেন্ড প্রদান করা হবে যা দিয়ে লিভিং কস্ট কাভার করা যাবে। তবে এই স্কলারশিপে টিউশন ও লিভিং কস্ট ছাড়া অন্যান্য খরচগুলো কাভার করা হয় না।

আবেদন করতে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে এবং তাইওয়ান বা চিনের নাগরিকত্ব থাকা যাবে না। এছাড়া স্কলারশিপটি পেতে ভালো একাডেমিক স্কোর থাকতে হবে। তাইওয়ানে অনেক প্রোগ্রাম ইংরেজি ভার্সনে হলেও কিছু প্রোগ্রামে মান্দারিন ভাষা অবশ্যই জানা থাকতে হয়।

২। The Ministry of Foreign Affairs (MOFA) Taiwan Scholarship:

তাইওয়ানের সাথে অন্যান্য দেশের কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে তাইওয়ান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের এই স্কলারশিপটি দেয়া হয়ে থাকে। এই স্কলারশিপটিও অনার্স, মাস্টার্স ও পিএইচডি সব লেভেলেই দেয়া হয়। এছাড়া মান্দারিন ভাষা শিক্ষার জন্য অতিরিক্ত এক বছর দেয়া হয় যা এই স্কলারশিপের আন্ডারেই হয়ে থাকে। মান্দারিন ভাষা শিক্ষার এই প্রোগ্রামকে Pre-degree Mandarin Language Enrichment Program সংক্ষেপে LEP বলা হয়।

স্কলারশিপটি টিউশন ফি, মাসিক স্টাইপেন্ড এবং একবার যাতায়াতের খরচ কাভার করে থাকে। LEP-র জন্য NTD 28,000 এবং ডিগ্রী প্রোগ্রামের জন্য NTD 33,000 পর্যন্ত স্টাইপেন্ড দেয়া হয়।

৩। Taiwan International Graduate Program (TIGP) Scholarship:

তাইওয়ানের প্রখ্যাত রিসার্চ ইন্সটিটিউট Academia Sinica, তাইওয়ানের টপ বিশ্ববিদ্যালয়গুলোর সাথে কোলাবোরেট করে এই স্কলারশিপটি দিয়ে থাকে। এটি স্টেম ফিল্ডের বিভিন্ন সাবজেক্টে শুধুমাত্র পিএইচডি শিক্ষার্থীদের প্রদান করা হয়। নিচে সাবজেক্ট লিস্ট দেয়া হল-

  • Chemical Biology and Molecular Biophysics​
  • Molecular Science and Technology​
  • Bioinformatics​
  • Molecular and Cell Biology​
  • Nano Science and Technology​
  • Molecular Medicine​
  • Earth System Science​
  • Biodiversity​
  • Interdisciplinary Neuroscience​
  • Sustainable Chemical Science and Technology​
  • Social Network and Human-Centered Computing​
  • Artificial Intelligence of Things​

এই স্কলারশিপে টিউশন ফিসহ সর্বমোট NTD 40,000 স্টাইপেন্ড দেয়া হয় প্রথম বর্ষে। পরবর্তী বছরগুলোতে একাডেমিক স্কোর ভালো করতে থাকলে এই এমাউন্ট আরও বাড়ানো হয়। স্টাইপেন্টের এই এমাউন্ট থেকেই টিউশন ফি দিতে হয়। তবে টিউশন ফি দেবার পরে বাকিটা দিয়ে লিভিং কস্ট চালানো যায়।

স্কলারশিপে আবেদনের জন্য রিলেভেন্ট ফিল্ডে ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রী থাকতে হবে। ইংরেজি ভাষা দক্ষতার জন্য নিচের যেকোন একটা টেস্ট স্কোর লাগবে-

IELTS- 5.5

TOEFL- 79-80

GRE টেস্ট স্কোর অপশনাল থাকে। তবে স্কলারশিপ পাবার জন্য এই স্কোরের কোনো বিকল্প নেই। এছাড়া আবেদনের সময় তিনটি রেকমেন্ডেশন লেটার, SOP এবং একাডেমিক ট্রান্সক্রিপ্টের প্রয়োজন হয়।

সকল স্কলারশিপের আবেদন এবং অন্যান্য বিষয় সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবেন নিচের লিংকগুলোতে-

The Ministry of Education (MOE) Taiwan Scholarship- 

https://english.moe.gov.tw/cp-24-16833-23C09-1.html

The Ministry of Foreign Affairs (MOFA) Taiwan Scholarship-

https://en.mofa.gov.tw/cp.aspx?n=1325

Taiwan International Graduate Program (TIGP) Scholarship-

https://tigp.sinica.edu.tw

বিশ্বের অন্যান্য দেশের স্কলারশিপগুলো নিয়ে বিস্তারিত জানতে পারবেন এই ব্লগ থেকে- 

https://taninzaid.com/category/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%a1-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be

বিশ্বের বিভিন্ন স্কলারশিপ নিয়ে বিস্তারিত জানতে পারবেন এই লাইভ সেশনগুলো থেকে-

চীনে সরকারী স্কলারশিপ (ফুল-ফান্ডেড) নিয়ে কিভাবে পড়তে যাওয়া যায়?

Swedish Institute Scholarship কি?

Erasmus Mundus Scholarship: স্যোসাল সাইন্স ও আর্টসের স্টুডেন্ট দের সুযোগ

https://youtu.be/nDePTouw-™

তুরস্কে সরকারী স্কলারশিপ (বুরসলারি) নিয়ে মাস্টার্স ও পিএইচডি করা নিয়ে বিস্তারিত আলোচনা

Commonwealth স্কলারশিপঃ মাস্টার্সে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে ইংল্যান্ডে পড়াশুনা-

Study in USA as Fulbright Scholar

অস্ট্রেলিয়ার সরকারী স্কলারশিপ ‘অস্ট্রেলিয়া এ্যাওয়ার্ডস’ কিভাবে পাবেন?

ডাড স্কলারশিপ ও জার্মানীতে উচ্চশিক্ষা।

ব্রুনাই দারুসসালামে ফুল-ফান্ডেড সরকারী স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানুন।

জাপান সরকারের মনবুকাগাকুশো (MEXT) স্কলারশিপের প্রস্তুতি।

শেভেনিং স্কলারশিপঃ স্কলারশিপ ডিটেইল, রিকুয়ারমেন্ট, প্রস্তুতি, স্কলারশিপ পাওয়ার টিপস

স্কলারশিপ নাইটঃ নর্থ আমেরিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ গুলো।

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    জুলাই মাসে যেসব ফুল-ফান্ডেড সরকারি স্কলারশিপের আবেদন শেষ হচ্ছে (২০২৬)
    Application
    জুলাই মাসে যেসব ফুল-ফান্ডেড সরকারি স্কলারশিপের আবেদন শেষ হচ্ছে (২০২৬)

    যারা ২০২৭ সালে বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন, তাদের জন্য জুলাই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসেই বেশ কয়েকটি ফুল-ফান্ডেড সরকারি স্কলারশিপের আবেদন শেষ হবে। 📌 নিচের

    Read More »
    আমেরিকায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কম খরচে হেলথ ইনস্যুরেন্স

    আমেরিকায় হেলথ ইন্সুরেন্স পেতে ভালোই খরচ করতে হয়। সেটা যদি হয় পুরো পরিবারের জন্য, তাহলে তো কথাই নেই!  কম খরচে ইন্সুইরেন্স পাওয়া যায় গুটিকয়েক সোর্স

    Read More »
    Bangladeshi in NY
    ব্রুকলিন,নিউ ইয়র্কঃ এক টুকরো বাংলাদেশ

    একদিন মজা করে পোস্ট দিয়েছিলাম যে বাংলাদেশিদের কাছে আমেরিকা মানেই নিউ-ইয়র্ক। সবাই এ সিটিকে এক নামে চিনে, কারণ বাংলাদেশিদের সংখ্যাগত দিক থেকে এ স্টেটে সবচেয়ে

    Read More »
    এইচএসসি পরবর্তী গ্রুপ চয়েস: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা – বাংলাদেশের বাস্তবতা (পর্ব-৩)
    Career After HSC
    এইচএসসি পরবর্তী গ্রুপ চয়েস: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা – বাংলাদেশের বাস্তবতা (পর্ব-৩)

    বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় বিভাগ থেকে ভবিষ্যতের সম্ভাবনাময় ক্যারিয়ারসমূহ— এইচএসসি-পরবর্তী সময়ে গ্রুপ নির্বাচন কেবল দুই বছরের পাঠ্যসূচির ব্যাপার নয়, বরং ভবিষ্যৎ জীবনের ভিত্তি তৈরির একটি

    Read More »