অস্ট্রেলিয়ার ফুল-ফান্ডেড সরকারি স্কলারশিপগুলো

অস্ট্রেলিয়ার ফুল-ফান্ডেড সরকারি স্কলারশিপগুলো

অস্ট্রেলিয়াতে বিভিন্নভাবে ফান্ডিং সিকিউর করা যায়। তার মধ্যে সরকারি স্কলারশিপগুলো অন্যতম। আপনি যদি একদম বিনামূল্যে এখানে পড়াশোনা করতে চান, তাহলে এই স্কলারশিপগুলো আপনার জন্য ভালো সুযোগ হতে পারে। বিশ্ববিদ্যালয়ের ফান্ডিং ছাড়াও প্রতি বছর অনেক স্টুডেন্ট এইসব স্কলারশিপগুলো নিয়ে এখানে পড়তে আসছে। সরকারি স্কলারশিপগুলো টিউশন ফি, লিভিং কস্ট সবকিছুই ভালোভাবে কাভার করে থাকে। অস্ট্রেলিয়ায় বর্তমানে দুটি সরকারি স্কলারশিপ চালু রয়েছে।

1. Australia Awards Scholarships:

এই স্কলারশিপে সাধারণত টিউশন ফি থেকে শুরু করে লিভিং কস্ট, হেলথ ইন্স্যুরেন্স, ট্র্যাভেল কস্ট ইত্যাদি সবকিছুই কাভার করা হয়। কেউ যদি অস্ট্রেলিয়াতে একদম বিনামূল্যে পড়াশোনা করতে চায়, তার জন্য Australia Awards Scholarships একদম বেস্ট অপশন। এখানে মাস্টার্স এবং পিএইচডি উভয় লেভেলেই আবেদন করা যাবে। যেই প্রোগ্রামে আবেদন করা হবে সেই রিলেটেড ফিল্ডে ব্যাচেলর ডিগ্রী এবং মোটামুটি ভালো একটা একাডেমিক প্রোফাইল থাকলে এই স্কলারশিপ সিকিউর করা যাবে। এছাড়া ভালো প্রফেশনাল এক্সপেরিয়েন্সকে এই স্কলারশিপে বেশ গুরুত্ব দেয়া হয়। তাই এই ধরনের কোনো এক্সপেরিয়েন্স থাকলে স্কলারশিপটি পাওয়া আরও সহজ হয়ে যায়।

2. Australian Government Research Training Program (RTP) Scholarships:

এই স্কলারশিপটি সাধারণত রিসার্চ বেসড প্রোগ্রামগুলোকে ফোকাস করে। রিসার্চ মাস্টার্স বা পিএইচডি লেভেলের যেকোন স্টুডেন্ট এখানে আবেদন করতে পারবে। যেহেতু RTP Scholarships রিসার্চ ফোকাসড, এজন্য স্কলারশিপটি পেতে হলে ভালো একাডেমিক ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি খুব ভালো রিসার্চ প্রোফাইলও থাকতে হবে। যাদের ভালো রিসার্চ ব্যাকগ্রাউন্ড আছে তাদের জন্য এই স্কলারশিপ খুব ভালো একটা সুযোগ। টিউশন ফি, লিভিং কস্ট, হেলথ ইন্স্যুরেন্স, রিসার্চ রিলেটেড সকল ধরনের কস্টসহ আরও অনেক কিছুই এই স্কলারশিপ কাভার করে থাকে। মাস্টার্স প্রোগ্রামে সাধারণত দুই বছর এবং পিএইচডি প্রোগ্রামে চার বছর পর্যন্ত একজন গ্র্যাজুয়েট স্টুডেন্টের সকল খরচ এই স্কলারশিপ বহন করে থাকে।

স্কলারশিপগুলো নিয়ে সকল ধরনের বিস্তারিত তথ্য এবং আবেদন করার লিংক নিচে পাবেন। 

Australia Awards Scholarships নিয়ে বিস্তারিত জানতে পারবেন এখানে- https://www.dfat.gov.au/people-to-people/australia-awards

Australian Government Research Training Program (RTP) Scholarships নিয়ে বিস্তারিত পাবেন এখানে- https://www.education.gov.au/research-block-grants/research-training-program

অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষা নিয়ে জানার সব ফ্রি রিসোর্সসমূহ পাবেন এই লিংকে-

অস্ট্রেলিয়ার সরকারী স্কলারশিপ ‘অস্ট্রেলিয়া এ্যাওয়ার্ডস’ কিভাবে পাবেন?

অস্ট্রেলিয়ায় ক্যারিয়ার গড়া ও PR পাওয়ার সহজ উপায় গুলো

অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষাঃ মাস্টার্স ও পিএইচডিতে স্কলারশিপ এর প্রস্তুতি

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    কমার্স/বাণিজ্য (Business/Commerce) ফ্যাকাল্টি: পূর্ণাঙ্গ রিভিউ
    Business Faculty Funding
    কমার্স/বাণিজ্য (Business/Commerce) ফ্যাকাল্টি: পূর্ণাঙ্গ রিভিউ

    কমার্স ফ্যাকাল্টি কী? কমার্স বা ব্যবসায় শিক্ষা বিভাগ হলো এমন একটি শিক্ষাক্ষেত্র যেখানে অর্থনীতি, ব্যবসায়িক প্রক্রিয়া, হিসাবরক্ষণ, ব্যাংকিং, কর্পোরেট ও ম্যানেজমেন্ট সম্পর্কিত জ্ঞান প্রদান করা

    Read More »
    Human Resource নিয়ে ফান্ডেড মাস্টার্স করার ৫টি আমেরিকান বিশ্ববিদ্যালয় 
    Business Faculty
    Human Resource নিয়ে ফান্ডেড মাস্টার্স করার ৫টি আমেরিকান বিশ্ববিদ্যালয় 

    বিজনেস ফ্যাকাল্টির অন্যতম একটি জনপ্রিয় সাবজেক্ট হল Human Resource. এই সাবজেক্টে বাংলাদেশের কর্পোরেট সেক্টরতো বটেই ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের প্রতিটি দেশের জব সেক্টরেই এর প্রচুর ডিমান্ড

    Read More »
    মাল্টার উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্য জানার সব ফ্রি-রিসোর্সগুলো
    Higher Study Abroad
    মাল্টার উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্য জানার সব ফ্রি-রিসোর্সগুলো

    উচ্চশিক্ষা প্রার্থীদের কাছে ইউরোপের দেশ মাল্টা বর্তমানে অনেক জনপ্রিয় হয়ে উঠছে। আমেরিকা, ইউকে এমনকি ইউরোপের অন্যান্য অনেক দেশের থেকে এখানকার পড়াশোনা এবং জীবনযাপন খরচ অনেকটাই

    Read More »
    Social Science Faculty – পূর্ণাঙ্গ রিভিউ
    career
    Social Science Faculty – পূর্ণাঙ্গ রিভিউ

    Social Science কী? Social Science হলো এমন একটি শিক্ষা-অঙ্গন যা সমাজ, মানুষ এবং রাষ্ট্র সম্পর্কিত নীতি ও কাঠামো নিয়ে কাজ করে। এটি সমাজের সমস্যা, রাজনৈতিক

    Read More »