সিঙ্গাপুরের সরকারি স্কলারশিপ Singapore International Graduate Award (SINGA) নিয়ে বিস্তারিত

সিঙ্গাপুরের সরকারি স্কলারশিপ Singapore International Graduate Award (SINGA) নিয়ে বিস্তারিত

সিঙ্গাপুরের সরকারি সংস্থা Agency for Science, Technology & Research (A*STAR) এবং কিছু টপ র‌্যাংকিংয়ে থাকা বিশ্ববিদ্যালয়গুলো কোলাবোরেশন করে এই স্কলারশিপটা দিয়ে থাকে। A*STAR মূলত Science এবং Technology নিয়ে কাজ করে। STEM ফিল্ডের জন্য এই স্কলারশিপটা খুব ভালো একটা সুযোগ। কেননা এখানে শুধু STEM ফিল্ডকে ফান্ডিং দেওয়া হয়। স্কলারশিপটিতে শুধুমাত্র পিএইচডি শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে। এটি চার বছরের একটি স্কলারশিপ প্রোগ্রাম। প্রতি বছর ২৫০-৩০০ শিক্ষার্থীকে এই স্কলারশিপ দেয়া হয়ে থাকে।

যে সকল বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে—
সিঙ্গাপুরের টপ পাঁচ বিশ্ববিদ্যালয়গুলো এই স্কলারশিপের আওতাধীন। যেমন—

  • Nanyang Technological University (NTU)
  • National University of Singapore (NUS)
  • Singapore University of Technology and Design (SUTD)
  • Singapore Management University (SMU)
  • Singapore Institute of Technology (SIT)

যে সকল সাবজেক্টে আবেদন করা যাবে—
স্কলারশিপটিতে সাধারণত Biomedical Sciences, Engineering, Physical Sciences, Computing এবং এ ধরনের রিলেটেড সাবজেক্টে আবেদন করা যাবে।

কী কী কাভার করবে-

১। সম্পূর্ণ টিউশন ফি কভার করা হবে।
২। সাধারণত প্রতি মাসে S$2,200 সিঙ্গাপুর ডলার যা বাংলাদেশী টাকায় প্রায় ২ লাখ টাকা মান্থলি স্টাইপেন্ড প্রদান করা হবে। স্কলারশিপে সিলেক্ট হলে সকল স্কলারকে Qualifying Exam (QE) নামে একটি পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে স্টাইপেন্ড S$2,700 পর্যন্ত বৃদ্ধি পাবে।

৩। এককালীন S$1,500 সিঙ্গাপুর ডলার পর্যন্ত বিমান ভাতা দিয়ে থাকে।
৪। সেটেলমেন্টের জন্য এককালীন S$1,000 সিঙ্গাপুর ডলার ভাতা প্রদান করা হয়।
৫। A*STAR-এর উন্নত গবেষণা ল্যাবে কাজ করার সুযোগ দেয়া হয়।
৬। বাধ্যতামূলক চাকরির কোনো শর্ত নেই (গ্র্যাজুয়েশনের পর সিঙ্গাপুরে চাকরি করা বাধ্যতামূলক নয়)।

আবেদনের যোগ্যতাগুলো-

১। বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

২। STEM সাবজেক্টে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।

৩। মাস্টার্স ডিগ্রি প্রয়োজন নেই, তবে থাকলে এক্সট্রা প্রায়োরিটি পাবে।

৪। রিসার্চে অবশ্যই অনেক বেশি আগ্রহ থাকতে হবে। যেহেতু স্কলারশিপটি রিসার্চ-বেসড।

৫। IELTS/TOEFL/GRE এগুলো আবশ্যক নয়, তবে কিছু বিশ্ববিদ্যালয় চাইতে পারে। আবার এই স্কোরগুলো থাকলে প্রোফাইলও বেশ ভারি হয়।

৬। আবেদনের জন্য কোনো বয়সসীমা নেই।

স্কলারশিপের আওতাধীন যেই এরিয়াগুলোতে রিসার্চ হয়ে থাকে-

  • Biomedical Sciences – Genetics, Molecular Biology, Immunology
  • Computing & AI – Machine Learning, Cybersecurity, Big Data
  • Engineering & Technology – Robotics, Materials Science, Electronics
  • Physical Sciences – Chemistry, Physics, Nanotechnology
  • Environmental Science – Renewable Energy, Smart Cities

আবেদন প্রক্রিয়া-

১। SINGA-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে ফরম পূরণ করে আবেদন করতে হয়।

২। স্কলারশিপটির আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলো থেকে ৩টি রিসার্চ প্রজেক্ট বেছে নিতে হয়।

৩। এই ডকুমেন্টগুলো জমা দিতে হয়- একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট, পাসপোর্ট অথবা NID Card, দুটি রেকমেন্ডেশন লেটার এবং রিসার্চ প্রোপজাল।

৪। শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের অনলাইন ইন্টারভিউতে ডাকা হয়। সাধারণত একজন ফ্যাকাল্টি সুপারভাইজার ইন্টারভিউটা নিয়ে থাকে।

আবেদনের সময়সীমা-

স্কলারশিপটিতে বছরে দুইবার আবেদন করার সুযোগ:

January Intake – Apply by June 1 (Previous Year)

August Intake – Apply by December 1 (Previous Year)

আরও বিস্তারিত জানতে এবং আবেদন করতে পারবেন এই লিংক থেকে-

https://www.a-star.edu.sg

বিশ্বের অন্যান্য দেশের স্কলারশিপগুলো নিয়ে বিস্তারিত জানতে পারবেন এই ব্লগ থেকে- 

https://taninzaid.com/category/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%a1-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be

বিশ্বের বিভিন্ন স্কলারশিপ নিয়ে বিস্তারিত জানতে পারবেন এই লাইভ সেশনগুলো থেকে-

চীনে সরকারী স্কলারশিপ (ফুল-ফান্ডেড) নিয়ে কিভাবে পড়তে যাওয়া যায়?

Swedish Institute Scholarship কি?

Erasmus Mundus Scholarship: স্যোসাল সাইন্স ও আর্টসের স্টুডেন্ট দের সুযোগ

https://youtu.be/nDePTouw-™

তুরস্কে সরকারী স্কলারশিপ (বুরসলারি) নিয়ে মাস্টার্স ও পিএইচডি করা নিয়ে বিস্তারিত আলোচনা

Commonwealth স্কলারশিপঃ মাস্টার্সে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে ইংল্যান্ডে পড়াশুনা-

Study in USA as Fulbright Scholar

অস্ট্রেলিয়ার সরকারী স্কলারশিপ ‘অস্ট্রেলিয়া এ্যাওয়ার্ডস’ কিভাবে পাবেন?

ডাড স্কলারশিপ ও জার্মানীতে উচ্চশিক্ষা।

ব্রুনাই দারুসসালামে ফুল-ফান্ডেড সরকারী স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানুন।

জাপান সরকারের মনবুকাগাকুশো (MEXT) স্কলারশিপের প্রস্তুতি।

শেভেনিং স্কলারশিপঃ স্কলারশিপ ডিটেইল, রিকুয়ারমেন্ট, প্রস্তুতি, স্কলারশিপ পাওয়ার টিপস

স্কলারশিপ নাইটঃ নর্থ আমেরিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ গুলো।

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    Marketing নিয়ে ফান্ডসহ পিএইচডি করার ৪টি আমেরিকান বিশ্ববিদ্যালয় 
    Funded University List of Marketing
    Marketing নিয়ে ফান্ডসহ পিএইচডি করার ৪টি আমেরিকান বিশ্ববিদ্যালয় 

    বিজনেস ফ্যাকাল্টির অন্যতম কোর সাবজেক্টগুলোর একটি হল Marketing. এই সাবজেক্টে ফান্ড যেমন আছে তেমনি পড়াশোনা শেষে ভালো ক্যারিয়ার গড়ারও প্রচুর সুযোগ আছে। একাডেমিয়াতো বটেই পাশাপাশি

    Read More »
    Master’s Degree in Applied Econometrics at Monash University
    Funding in Australia
    Master’s Degree in Applied Econometrics at Monash University

    অস্ট্রেলিয়ার বিখ্যাত পাবলিক বিশ্ববিদ্যালয় Monash University-তে Applied Econometrics নিয়ে ফান্ডসহ ফুল-টাইম মাস্টার্স করার সুযোগ আছে। Application Requirements: ১। এই প্রোগ্রামে স্টেম ও বিজনেস ব্যাকগ্রাউন্ডের যে

    Read More »
    আমেরিকার Kentucky স্টেটের ৮টি ফান্ডেড বিশ্ববিদ্যালয়ের লিস্ট
    Funded Universities in Kentucky State
    আমেরিকার Kentucky স্টেটের ৮টি ফান্ডেড বিশ্ববিদ্যালয়ের লিস্ট

    Kentucky স্টেট হল আমেরিকার এভারেজ লিভিং কস্ট স্টেট। এভারেজ হোম কস্টসহ আরও নানা সুযোগ-সুবিধা রয়েছে এখানে। আবহাওয়া এবং প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও এই স্টেট বেশ

    Read More »
    অস্ট্রিয়াতে ক্যারিয়ার ও উচ্চশিক্ষা নিয়ে বিস্তারিত
    Austria
    অস্ট্রিয়াতে ক্যারিয়ার ও উচ্চশিক্ষা নিয়ে বিস্তারিত

    অস্ট্রিয়া মধ্য ইউরোপে অবস্থিত একটি উন্নত রাষ্ট্র, যা তার প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং শিক্ষার গুণগত মানের জন্য বিখ্যাত। এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় এখানকার

    Read More »