Hungary-তে উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্য জানার ফ্রি-রিসোর্সগুলো

Hungary-তে উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্য জানার ফ্রি-রিসোর্সগুলো

ইউরোপের দেশগুলোর মধ্যে Hungary অনেকেরই পছন্দের তালিকায় প্রথমে থাকে। উচ্চশিক্ষা অথবা অভিবাসন Hungary-তে রয়েছে বেশ ভালো ভালো সুযোগ-সুবিধা। অন্যান্য অনেক দেশের তুলনায় টিউশন ফি এবং লিভিং কস্ট অনেকটা কম হওয়াতে এই দেশে সহজেই মুভ করা যায়। বাংলাদেশ থেকে প্রতিবছরই অনেক শিক্ষার্থী হাংগেরিতে পড়াশোনা করতে যাচ্ছে। যেহেতু বিদেশে পড়াশোনা করতে আশার আগে সঠিক তথ্যগুলো জানা দরকার, তাই অথেনটিক রিসোর্সের কোনো বিকল্প নেই। হাংগেরিতে উচ্চশিক্ষায় যেতে যা যা তথ্য জানা দরকার এবং যেভাবে আবেদন করতে হয় এইসব বিষয় নিয়ে শিক্ষার্থীরা কোথা থেকে ফ্রিতে জানতে পারবে সেসব নিয়েই সাজিয়েছি আজকের ব্লগটা। যারা হাংগেরি আসার পরিকল্পনা করছেন তারা এই রিসোর্সগুলো ভালোভাবে কাজে লাগাতে পারবেন বলে আশা করছি।

ফেসবুক গ্রুপ:

প্রথমেই আসি কিছু ফেইসবুক গ্রুপ নিয়ে। ফেইসবুকে বেশ কয়েকটা গ্রুপ আছে হাংগেরির উচ্চশিক্ষা নিয়ে। তার মধ্যে এই গ্রুপটা বেশ রিসোর্সফুল মনে হয়েছে। এখানে জয়েন করে আগের পোস্টগুলো সার্চ করে পড়ে ফেলতে পারেন। তাতে কীভাবে কী করতে হবে এসব নিয়ে ভালো আইডিয়া পাবেন। এরপর যদি কোনো প্রশ্ন থাকে তবে গ্রুপ রুলস মেনে পোস্ট করতে পারেন। আশা করি সঠিক তথ্যটাই জানতে পারবেন।

Study In Hungary For Bangladeshi Students

ইউটিউব চ্যানেল:

হাংগেরিতে উচ্চশিক্ষা এবং লাইফস্টাইল নিয়ে আরও বিস্তারিত জানতে চাইলে ইউটিউবে এই চ্যানেলগুলো ফলো করতে পারেন। এই চ্যানেলগুলো যাদের, তারা সবাই হাংগেরিতে পড়াশোনা করছেন বা করেছেন।

Sunjida Mukta

ISKOLA Bangladesh

Mahfuz Tutul

Shakhawat Tuhin

ইউটিউব প্লে-লিস্ট:

হাংগেরির বিখ্যাত সরকারি স্কলারশিপ Stipendium Hungaricum Scholarship Program নিয়ে বেশ ভালো তথ্য জানতে পারবেন এই প্লে-লিস্টটা থেকে।

Stipendium Hungaricum Scholarship Program

স্কলারশিপ ওয়েবসাইট:

হাংগেরিতে বিখ্যাত স্কলারশিপ হল Stipendium Hungaricum Scholarship Program. যারা এখানে স্কলারশিপ নিয়ে আসতে চাইছেন তাদের জন্য এই স্কলারশিপ খুব ভালো একটা সুযোগ। স্কলারশিপের সকল বিস্তারিত তথ্য জানতে ওদের এই অফিসিয়াল ওয়েবসাইটি ভিজিট করতে পারেন।

Stipendium Hungaricum Scholarship Program-এর বাইরেও আরও কয়েকভাবে স্কলারশিপ পাওয়া যায় হাংগেরিতে। অন্যান্য অনেক স্কলারশিপের সন্ধান পাবেন এই ওয়েবসাইটগুলো থেকে।

https://www.scholarshipsads.com

https://www.wemakescholars.com

যেকোন দেশে উচ্চশিক্ষায় যেতে আমি বরাবরই নিজে নিজে আবেদন করাটাই প্রেফার করে থাকি। এতে করে খুব ভালো অভিজ্ঞতাও হয়, আবার এজেন্সির প্রতারণারও কোনো সুযোগ থাকে না। অনলাইনে এভেইলেবল এসব ফ্রি রিসোর্সকে ভালোভাবে কাজে লাগাতে পারলে সহজেই যেকোন দেশে কোনো প্রকার ঝামেলা ছাড়াই অ্যাপ্লিকেশন করে ফেলা যায়।

অন্যান্য দেশের ফ্রি-রিসোর্সগুলো পাবেন এই ব্লগ লিংক থেকে-

https://taninzaid.com/category/higherstudies/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b

বিশ্বের বিভিন্ন দেশে ফুল-ফান্ডসহ পড়তে যাওয়া নিয়ে এই লাইভ সেশনগুলো দেখে নিতে পারেন-

Australia- https://youtu.be/IjMcIUtTLok

Canada- https://youtu.be/GGyzdR5Kv3M

USA- https://youtu.be/vZPcwEWrfNA

Malaysia- https://youtu.be/R2P2it_Hwvg

Germany- https://youtu.be/3rc3RFVZrOE

India- https://youtu.be/Fl6gz4DOJ5A

Turkey- https://youtu.be/e3suBr6MKvA

South Korea- https://youtu.be/QcAdkYeIK8U

Finland- https://youtu.be/_v3dVDKwB18

Japan- https://youtu.be/VIP2mXd5Jlg

China- https://youtu.be/umr3YdxbSHc

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    অস্ট্রেলিয়ায় বিজনেস স্টাডিজে ‍পড়ার জন্য সেরা বিশ্ববিদ্যালয় কোনগুলো? 
    Best Universities for Business Studies
    অস্ট্রেলিয়ায় বিজনেস স্টাডিজে ‍পড়ার জন্য সেরা বিশ্ববিদ্যালয় কোনগুলো? 

    অস্ট্রেলিয়ায় বিজনেস স্টাডিজের স্টুডেন্টদের জন্য অনেক ভালো ভালো সুযোগ আছে। এসব বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাবারও সুযোগ আছে। বিশেষ করে মাস্টার্স ও পিএইচডি লেভেলে প্রায় সব ডিপার্টমেন্টেই

    Read More »
    আমেরিকার Montana স্টেটের ৪টি ফুল-ফান্ডেড বিশ্ববিদ্যালয়
    Full-Funded Universities
    আমেরিকার Montana স্টেটের ৪টি ফুল-ফান্ডেড বিশ্ববিদ্যালয়

    কম খরচে আমেরিকাতে থাকার জন্য Montana স্টেট অনেক ভালো একটা অপশন। এখানে অন্যান্য স্টেটগুলোর তুলনায় লিভিং কস্ট অনেকটা কম। এছাড়া এখানকার লাইফস্টাইল অন্য অনেক স্টেট

    Read More »
    যেসব স্কলারশিপে Work Experience লাগে না
    Government Scholarship
    যেসব স্কলারশিপে Work Experience লাগে না

    বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক ফুল-ফান্ডেড স্কলারশিপে দেখা যায় ফুল-টাইম বা পার্ট-টাইম ওয়ার্ক এক্সপেরিয়েন্স চেয়ে থাকে। সেক্ষেত্রে একদম ফ্রেশারদের জন্য আবেদন করে ফাইনাল সিলেকশনে ডাক পাওয়াটা

    Read More »
    CV কত পেজ হওয়া উচিত?
    Application Materials
    CV কত পেজ হওয়া উচিত?

    বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করার সময় অনেকেই CV কত পেজের দেয়া উচিত তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগেন। উচ্চশিক্ষায় আবেদনের সময় CV দেয়ার ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে।

    Read More »