পিয়ারসন টেস্ট অব ইংলিশ (PTE) আসলে কী?

পিয়ারসন টেস্ট অব ইংলিশ (PTE) আসলে কী?

পিয়ারসন টেস্ট অব ইংলিশ (PTE) একটি কম্পিউটার-বেসড ইংরেজি ভাষা দক্ষতা যাচাইয়ের পরীক্ষা যা বিশ্বের বিভিন্ন দেশ এবং শিক্ষাপ্রতিষ্ঠান স্বীকৃতি দিয়ে থাকে। বিশেষ করে যারা বিদেশে পড়াশোনা করতে বা ইমিগ্রেশনের জন্য আবেদন করতে চান, তাদের জন্য এই পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। যারা IELTS দিতে চান না বা কঠিন মনে করেন তাদের জন্য বিকল্প হিসেবে এই পরীক্ষা ভালো একটা সুযোগ।

PTE-এর ধরন ও গঠন

PTE মূলত তিন ধরনের হয়:

  • PTE Academic: সাধারণত উচ্চশিক্ষায় আবেদনকারীদের জন্য এটা প্রযোজ্য।
  • PTE General: কর্মক্ষেত্র এবং ইংরেজিতে সাধারণ দক্ষতা যাচাইয়ের জন্য পিটিই জেনারেল দিতে হয়।
  • PTE Young Learners: এটা ছোটদের ইংরেজি ভাষা দক্ষতা যাচাইয়ের জন্য।

PTE পরীক্ষার কাঠামো

PTE পরীক্ষাটি তিনটি প্রধান ভাগে বিভক্ত:

  1. Speaking and Writing (54-67 মিনিট)।এই সেকশনে সাধারণত নিচে উল্লেখিত বিষয়গুলোর ওপরে পরীক্ষা হয়ে থাকে।
    • Personal Introduction
    • Read Aloud
    • Repeat Sentence
    • Describe Image
    • Essay Writing
  2. Reading (29-30 মিনিট)। রিডিং সেকশনেও সাধারণত এই তিনটা বিষয় যাচাই করা হয়।
    • Multiple-choice Questions
    • Reorder Paragraphs
    • Fill in the Blanks
  3. Listening (30-43 মিনিট)। সবশেষে থাকে লিসেনিং সেকশন। যেখানে নিচে উল্লেখিত এই চারটি পার্টের পরীক্ষা হয়ে থাকে।
    • Summarize Spoken Text
    • Multiple-choice Questions
    • Fill in the Blanks
    • Highlight Incorrect Words

PTE পরীক্ষার কিছু বৈশিষ্ট্য

  • এই পরীক্ষা সম্পূর্ণ কম্পিউটার দ্বারা পরিচালিত হয়। পরীক্ষার্থীকে কম্পিউটারের সাহায্যে পরীক্ষা দিতে হয়।
  • PTE পরীক্ষার ফলাফল খুব দ্রুততার সাথে হয়ে থাকে। সাধারণত ২৪-৪৮ ঘণ্টার মধ্যে ফলাফল পাওয়া যায়।
  • পরীক্ষার প্রতিটি অংশ AI বা Artificial Intelligence ব্যবহার করে নিরপেক্ষভাবে মূল্যায়ন করা হয়।

PTE পরীক্ষার স্কোরিং

PTE পরীক্ষার স্কোর ১০-৯০ স্কেলের মধ্যে প্রদান করা হয়। প্রতিটি অংশের জন্য আলাদা স্কোর দেওয়া হয় যা সামগ্রিক স্কোরে প্রভাব ফেলে। এজন্য প্রতিটি অংশেই সমান গুরুত্ব দিতে হবে এবং ভালো স্কোর রাখার চেষ্টা করতে হবে। সব থেকে ভালো হয় যদি পরীক্ষার আগে প্রতিটি বিভাগের জন্য সময় কিভাবে বণ্টন করবেন তার একটা পরিকল্পনা সাজিয়ে নিতে পারেন।

পরীক্ষার ফি এবং রেজিস্ট্রেশন

  • ফি: বাংলাদেশে PTE পরীক্ষার জন্য প্রায় ২৩,৮০০ টাকা বা $২০০ ডলারের মতো লাগে।
  • রেজিস্ট্রেশন: পিয়ারসনের অফিসিয়াল ওয়েবসাইটে (pearsonptedotcom) গিয়ে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করা যায়।

PTE-এর গুরুত্ব

  • বিশ্বব্যাপী স্বীকৃতি: অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপসহ প্রায় ৭০+ দেশ এবং ৩,০০০+ প্রতিষ্ঠান এই পরীক্ষাকে এক্সেপ্ট করে থাকে।
  • ইমিগ্রেশন সুবিধা: বিশ্বের অনেক দেশ, বিশেষ করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের প্রায় সব ধরনের ভিসা ক্যাটাগরিতে PTE স্কোর ব্যবহার করে ইমিগ্রেশনের জন্য আবেদন করা যায়।

এই ধরনের আরও লেখা পাবেন এই ব্লগ লিংকে-

https://taninzaid.com/category/higherstudies

GRE ভালো স্কোরের টেকনিক। ৩৩৩ স্কোর করা আরাফাত ইকরামের কাছে জানুন-

IELTS ব্যাসিক ও প্রতিটা মডিউলে ৮+ স্কোরের টিপস নিয়ে জানুন-

ইউনিভার্সিটি খুঁজে বের করা ও প্রফেসরকে ইমেইল করার ইফেক্টিভ উপায়-

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    বিজনেস ফ্যাকাল্টির ৬টি সাবজেক্টের ফান্ডেড মাস্টার্স প্রোগ্রামের লিস্ট
    accounting
    বিজনেস ফ্যাকাল্টির ৬টি সাবজেক্টের ফান্ডেড মাস্টার্স প্রোগ্রামের লিস্ট

    বিজনেস ফ্যাকাল্টির অন্যতম কোর সাবজেক্ট যেমন- Management, Marketing, Finance, Business Administration, Business Analytics, Accounting এই সাবজেক্টগুলোর বিশ্বব্যাপী প্রচুর চাহিদা রয়েছে। এজন্য আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোতে এসব সাবজেক্টের

    Read More »
    Master of Arts in Anthropology at University of Toronto
    anthropology
    Master of Arts in Anthropology at University of Toronto

    কানাডার বিখ্যাত University of Toronto-তে রয়েছে ফান্ডসহ Anthropology নিয়ে ফুল-টাইম মাস্টার্স করার সুযোগ।  Application Requirements: ১। চার বছরের ব্যাচেলর ডিগ্রি।  ২। মিনিমাম সিজিপিএ ৩.২৫। ৩।

    Read More »
    আমেরিকার Louisiana স্টেটের ১০টি ফান্ডেড বিশ্ববিদ্যালয়
    Funded University List
    আমেরিকার Louisiana স্টেটের ১০টি ফান্ডেড বিশ্ববিদ্যালয় 

    Louisiana স্টেট হল দক্ষিণ আমেরিকার একটি অন্যতম স্টেট। পড়াশোনা এবং লিভিংয়ের জন্য এই স্টেট ভালো একটি অপশন হতে পারে। Louisiana স্টেটের অনেক সিটিতে লিভিং কস্ট

    Read More »
    Master of Arts in Sociology at California State University
    California State University
    Master of Arts in Sociology at California State University

    আমেরিকার California State University-তে Sociology নিয়ে ফান্ডসহ ফুল-টাইম মাস্টার্স করার সুযোগ।  Application Criteria: ১। 4 year bachelor degree from Arts or Science Background.  ২। Minimum

    Read More »