বিদেশে উচ্চশিক্ষায় আসতে কোন কোন পরীক্ষা দিতে হয়?

বিদেশে উচ্চশিক্ষায় আসতে কোন কোন পরীক্ষা দিতে হয়?

বিদেশে উচ্চশিক্ষায় আসতে বেশ কয়েকটি টেস্ট এক্সাম দিতে হয়। এই টেস্টগুলো ছাড়া বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে আবেদনের কোনো সুযোগ থাকে না। বিশেষ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এই টেস্ট স্কোরগুলো বাধ্যতামূলক করা থাকে। তাছাড়া যারা ফুল-ফান্ডসহ পড়তে যেতে চায় তাদের জন্য এই টেস্টগুলোতে একটা ভালো স্কোর তোলার বিকল্প নেই। কেননা ফান্ডিং দেয়ার ক্ষেত্রে এ্যাডমিশন কমিটি অ্যাপ্লিকেশন প্যাকেজের অন্যান্য অংশের পাশাপাশি এই টেস্ট স্কোরগুলোকেও সমান প্রাধান্য দিয়ে থাকেন। বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত দুই ধরনের টেস্ট স্কোর চাওয়া হয়- Language Proficiency Test Scores এবং Analytical Skill Test Score.

Language Proficiency Test মূলত যারা Non-English Speaking Country থেকে আবেদন করবে তাদের ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণের জন্য দিতে হয়। অনার্স, মাস্টার্স বা পিএইচডি সব প্রোগ্রামেই এ্যাডমিশনের জন্য এই টেস্ট স্কোর চেয়ে থাকে।  এক্ষেত্রে বেশ কয়েক ধরনের Language Proficiency Test চালু রয়েছে। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ই IELTS, TOEFL, PTE, Duolingo ইত্যাদি এক্সেপ্ট করে থাকে। বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য এই টেস্টগুলোর মধ্যে যেকোন একটি টেস্ট দিতে হয়।

অপরদিকে Analytical Skills পরীক্ষা করার জন্য গ্র্যাজুয়েট অর্থাৎ মাস্টার্স ও পিএইচডি লেভেলে GRE অথবা GMAT টেস্ট দিতে হয়। এই টেস্ট মূলত একজন শিক্ষার্থীর Analytical, Verbal, Quantitative, Critical Thinking ইত্যাদি দক্ষতা যাচাইয়ের জন্য নেয়া হয়। যারা সাইন্স এবং আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদেরকে GRE দিতে হয়। আর যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের আছেন তারা GMAT দিয়ে থাকে। তবে বর্তমানে অনেক বিজনেস স্কুল GRE/GMAT যেকোনোটাই এক্সেপ্ট করছে।

অনেকে মনে করেন GRE/GMAT হয়তো Language Proficiency Test অর্থাৎ IELTS, TOEFL, PTE, Duolingo এসবের পরিবর্তে দেয়া যায়। এটা সম্পূর্ণই ভুল ধারণা। GRE/GMAT হল এক ধরনের পরীক্ষা আর IELTS, TOEFL, PTE, Duolingo হল আরেক ধরনের। প্রথমগুলো হল Analytical দক্ষতা যাচাইয়ের পরীক্ষা আর দ্বিতীয়গুলো হল ভাষাগত দক্ষতা যাচাইয়ের পরীক্ষা। গ্র্যাজুয়েট লেভেলে আবেদনের ক্ষেত্রে IELTS-GRE, IELTS-GMAT, TOEFL-GRE, TOEFL-GMAT এভাবে পরীক্ষাগুলো দেয়া যায়। তবে আপনি কোন কোন পরীক্ষাগুলো দিতে চান তা বিশ্ববিদ্যালয়ের রিকোয়ারমেন্ট, আপনার ব্যাকগ্রাউন্ড, ইত্যাদি বিবেচনা করে সিলেক্ট করতে পারেন। Language Proficiency Test এবং Analytical Skill Test এই দুই ধরনের টেস্টের মধ্যে Analytical Skill Test অর্থাৎ GRE/GMAT টেস্ট আগে দেয়ার চেষ্টা করবেন।

আমেরিকাসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের বিশ্ববিদ্যালয়গুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের অনার্স লেভেলে ভর্তির জন্য Language Proficiency Test স্কোরের পাশাপাশি SAT/ACT নামে আরও একটি টেস্ট চেয়ে থাকে।  বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনার্স লেভেলে ভর্তির জন্য যেমন পরীক্ষা দিয়ে ভর্তির সুযোগ নিতে হয় এই টেস্টও তেমনই একটা যোগ্যতা যাচাইয়ের টেস্ট। SAT/ACT এর মধ্যে যেকোন একটা টেস্ট দিতে হয়। সাধারণত বিশ্ববিদ্যালয়গুলো দুটো টেস্টের যেকোনোটাই এক্সেপ্ট করে থাকে। 

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    Linguistics নিয়ে ফান্ডসহ পিএইচডি করার ৬টি আমেরিকান বিশ্ববিদ্যালয় 
    Arts Faculty
    Linguistics নিয়ে ফান্ডসহ পিএইচডি করার ৬টি আমেরিকান বিশ্ববিদ্যালয় 

    আর্টস ফ্যাকাল্টির অন্যতম একটা সাবজেক্ট হল Linguistics. ভাষা সংক্রান্ত নানা বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই সাবজেক্টের। ক্যারিয়ারের ক্ষেত্রেও একাডেমিয়াসহ আরও অনেক দিকেই যাবার সুযোগ আছে

    Read More »
    আমেরিকার Virginia স্টেটের ৮টি ফান্ডেড বিশ্ববিদ্যালয় 
    Funded Universities of Virginia State
    আমেরিকার Virginia স্টেটের ৮টি ফান্ডেড বিশ্ববিদ্যালয় 

    আমেরিকার Virginia স্টেটকে বলা হয় ‘Mother of Presidents’. কেননা আমেরিকার ইতিহাসে বিখ্যাত ৮ জন প্রেসিডেন্ট এই স্টেটে জন্মগ্রহণ করেছিলেন। যারা নন-স্টেমের বিশেষ করে Public Policy

    Read More »
    উচ্চশিক্ষায় সুইডেনের ১১টি ফান্ড প্রদানকারী বিশ্ববিদ্যালয়
    Funded University List of Sweden
    উচ্চশিক্ষায় সুইডেনের ১১টি ফান্ড প্রদানকারী বিশ্ববিদ্যালয় 

    উচ্চশিক্ষায় অন্যান্য অনেক দেশের থেকে বেশ সুযোগ-সুবিধা পাওয়া যায় ইউরোপের দেশ সুইডেনে। এখানে লিভিং কস্ট মোটামুটি কম ধরা যায়। যদিও এর থেকেও অনেক কম খরচে

    Read More »
    Master’s Program in Accounting at California State University
    accounting
    Master’s Program in Accounting at California State University

    আমেরিকার California State University-তে Accounting নিয়ে ফান্ডসহ ফুল-টাইম মাস্টার্স করার সুযোগ।  Application Criteria: ১। 4 year bachelor degree from Accounting department at undergraduate level.  ২।

    Read More »