The Aga Khan Foundation’s International Scholarship Program (ISP) নিয়ে বিস্তারিত আলোচনা 

Aga Khan Development Network বিশ্বের প্রায় ৩০টি উন্নয়নশীল দেশের বিভিন্ন সেক্টরের উন্নয়ন নিয়ে কাজ করছে। এর বর্তমান সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। এই ডেভেলাপমেন্ট এজেন্সির শিক্ষা ট্রাস্ট থেকেই এই স্কলারশিপটি দেয়া হয়ে থাকে। সাধারণত ফুল-টাইম মাস্টার্স শিক্ষার্থীদের এই স্কলারশিপে বেশি প্রাধান্য দেয়া হয়। তবে পিএইচডি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। পিএইচডি শিক্ষার্থী হলে এই অর্থ শুধুমাত্র প্রথম দুই বছর পাবে। 

স্কলারশিপটি মূলত ৫০ ভাগ Award এবং বাকি ৫০ ভাগ লোন হিসেবে দেয়া হয়। অর্থাৎ কোনো একটি প্রোগ্রামে মাস্টার্স করতে যতটুকু পরিমাণ অর্থের প্রয়োজন তার মধ্যে অর্ধেক স্কলারশিপ হিসেবে এবং বাকি অর্ধেক লোন হিসেবে দেয়া হয়। একজন শিক্ষার্থী বাৎসরিক ৫% সার্ভিস চার্জসহ ৫০ ভাগ লোনের অর্থ প্রোগ্রাম শুরু হবার পরে ৫ বছরের মধ্যে ফেরত দিতে পারবে। এই স্কলারশিপটি মেরিট, নিড দুইভাবেই দেয়া হয়। স্কলারশিপে যা অর্থ দেয়া হবে তা শুধুমাত্র টিউশন ফি কাভার করবে; লিভিং এবং অন্যান্য খরচ কাভার করে না। 

যে সকল দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে:

  • Afghanistan 
  • Bangladesh
  • Egypt 
  • India
  • Kenya
  • Kyrgyz Republic
  • Madagascar
  • Mozambique
  • Pakistan
  • Syria
  • Tajikistan
  • Tanzania 
  • Uganda

আবেদনের যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র:

১। অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। 

২। US, UK, France এবং Canada-র যেকোন বিশ্ববিদ্যালয়ে ফুল-টাইম মাস্টার্স অথবা পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে হবে। 

৩। বয়স ৩০ বছরের বেশি হওয়া যাবে না। 

৪। অনেক ভালো একাডেমিক স্কোর থাকতে হবে। 

৫। আর্থিক অসচ্ছলতার প্রমাণপত্র। 

৬। AKF office/Aga Khan Education Services/Boards যেকোন একটি প্রতিষ্ঠান থেকে আবেদন ফরম সংগ্রহ করে তা অবশ্যই জমা দিতে হবে। 

আবেদনের সময়সীমা:

২০২৪-২০২৫ সালের জন্য আবেদন ২০২৪ সালের জানুয়ারি মাসে শুরু হবে। 

স্কলারশিপ প্রোগ্রামটি নিয়ে আরও বিস্তারিত জানতে পারবেন নিচের লিংক থেকে-

https://the.akdn/en/what-we-do/developing-human-capacity/education/international-scholarships

বিশ্বের অন্যান্য স্কলারশিপগুলো নিয়ে বিস্তারিত জানতে পারবেন এই ব্লগ থেকে- 

https://taninzaid.com/category/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%a1-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be/

বিশ্বের বিভিন্ন স্কলারশিপ নিয়ে বিস্তারিত জানতে পারবেন এই লাইভ সেশনগুলো থেকে-

চীনে সরকারী স্কলারশিপ (ফুল-ফান্ডেড) নিয়ে কিভাবে পড়তে যাওয়া যায়?

Swedish Institute Scholarship কি?

Erasmus Mundus Scholarship: স্যোসাল সাইন্স ও আর্টসের স্টুডেন্ট দের সুযোগ

https://youtu.be/nDePTouw-™

তুরস্কে সরকারী স্কলারশিপ (বুরসলারি) নিয়ে মাস্টার্স ও পিএইচডি করা নিয়ে বিস্তারিত আলোচনা

Commonwealth স্কলারশিপঃ মাস্টার্সে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে ইংল্যান্ডে পড়াশুনা-

Study in USA as Fulbright Scholar

অস্ট্রেলিয়ার সরকারী স্কলারশিপ ‘অস্ট্রেলিয়া এ্যাওয়ার্ডস’ কিভাবে পাবেন?

ডাড স্কলারশিপ ও জার্মানীতে উচ্চশিক্ষা।

ব্রুনাই দারুসসালামে ফুল-ফান্ডেড সরকারী স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানুন।

জাপান সরকারের মনবুকাগাকুশো (MEXT) স্কলারশিপের প্রস্তুতি।

শেভেনিং স্কলারশিপঃ স্কলারশিপ ডিটেইল, রিকুয়ারমেন্ট, প্রস্তুতি, স্কলারশিপ পাওয়ার টিপস

স্কলারশিপ নাইটঃ নর্থ আমেরিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ গুলো।

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    জুলাই মাসে যেসব ফুল-ফান্ডেড সরকারি স্কলারশিপের আবেদন শেষ হচ্ছে (২০২৬)
    Application
    জুলাই মাসে যেসব ফুল-ফান্ডেড সরকারি স্কলারশিপের আবেদন শেষ হচ্ছে (২০২৬)

    যারা ২০২৭ সালে বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন, তাদের জন্য জুলাই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসেই বেশ কয়েকটি ফুল-ফান্ডেড সরকারি স্কলারশিপের আবেদন শেষ হবে। 📌 নিচের

    Read More »
    আমেরিকায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কম খরচে হেলথ ইনস্যুরেন্স

    আমেরিকায় হেলথ ইন্সুরেন্স পেতে ভালোই খরচ করতে হয়। সেটা যদি হয় পুরো পরিবারের জন্য, তাহলে তো কথাই নেই!  কম খরচে ইন্সুইরেন্স পাওয়া যায় গুটিকয়েক সোর্স

    Read More »
    Bangladeshi in NY
    ব্রুকলিন,নিউ ইয়র্কঃ এক টুকরো বাংলাদেশ

    একদিন মজা করে পোস্ট দিয়েছিলাম যে বাংলাদেশিদের কাছে আমেরিকা মানেই নিউ-ইয়র্ক। সবাই এ সিটিকে এক নামে চিনে, কারণ বাংলাদেশিদের সংখ্যাগত দিক থেকে এ স্টেটে সবচেয়ে

    Read More »
    এইচএসসি পরবর্তী গ্রুপ চয়েস: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা – বাংলাদেশের বাস্তবতা (পর্ব-৩)
    Career After HSC
    এইচএসসি পরবর্তী গ্রুপ চয়েস: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা – বাংলাদেশের বাস্তবতা (পর্ব-৩)

    বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় বিভাগ থেকে ভবিষ্যতের সম্ভাবনাময় ক্যারিয়ারসমূহ— এইচএসসি-পরবর্তী সময়ে গ্রুপ নির্বাচন কেবল দুই বছরের পাঠ্যসূচির ব্যাপার নয়, বরং ভবিষ্যৎ জীবনের ভিত্তি তৈরির একটি

    Read More »