PhD Program in Economics at The University of Texas at Dallas

The University of Texas at Dallas এ Economics প্রোগ্রামে ফান্ডেড পিএইচডি করার সুযোগ রয়েছে।

Admission requirements:

  • কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ব্যাচেলর ডিগ্রিসহ পূর্বের সকল একাডেমিক ট্রান্সক্রিপ্ট
  • মিনিমাম GPA 3.25
  • ইকোনোমিক্স এবং অন্যান্য রিলেটেড সাবজেক্টে গ্র্যাজুয়েট কোর্সওয়ার্ক
  • GRE তে quantitative সেকশনে মিনিমাম স্কোর 158 এবং verbal সেকশনে 150, GRE এর সাবস্টিটিউট হিসেবে GMAT স্কোর একসেপ্ট করা হয় না।
  • ৩টি letter of recommendation
  • এপ্লিকেন্টের ব্যাকগ্রাউন্ড, এডুকেশনাল এক্সপেরিয়েন্স, পার্সোনাল অবজেক্টিভ এর বর্ণনা দিয়ে একটি admission essay সাবমিট করতে হবে

Application deadline:

Fall – January 15 (early) , May 1 (regular)

Spring – May 15 (early) , October 1 (regular)

Summer – October 15 (early) , March 1 (regular)

Available scholarships:

1. Teaching and Research Assistantships

টিচিং অ্যাসিস্ট্যান্টদের বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন অনুযায়ী প্রতি সপ্তাহে সর্বোচ্চ 20 ঘন্টার জন্য নিযুক্ত করা হয়। স্টুডেন্টদের অবশ্যই মিনিমাম 9 ক্রেডিট-ঘন্টায় ইনরোল করতে হবে এবং প্রতিটি সেমিস্টারে অবশ্যই ভাল একাডেমিক স্ট্যান্ডিং এ থাকতে হবে। একজন গ্র্যাজুয়েট TA নির্ধারিত ফ্যাকাল্টি মেম্বারের নির্দেশে এক বা একাধিক কোর্সের শিক্ষাদানে সহায়তা করবে। তাদের নিয়োগ বা পুনঃনিয়োগ প্রতি সেমিস্টার বেসিসে হয়ে থাকে।

গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্টদের তাদের ফ্যাকাল্টির রিসার্চের কাজে সহায়তা করার জন্য প্রতি সপ্তাহে সর্বোচ্চ 20 ঘন্টা কাজের জন্য নিযুক্ত করা হয়। এক্ষেত্রেও RA নিয়োগ বা পুনঃনিয়োগ প্রতি সেমিস্টার বেসিসে হয়ে থাকে।

2. GXA Cares Scholarship/Fellowship

এপ্লিকেন্টদের মিনিমাম 3.2 cumulative GPA থাকতে হবে এবং স্কলারশিপটি প্রদান করার সময় ফুল টাইম এনরোলড হতে হবে। সমানভাবে যোগ্য আবেদনকারীদের মধ্যে, এমন স্টুডেন্টদের অগ্রাধিকার দেওয়া হবে যারা গত ১২ মাসের মধ্যে অন্তত ১৬ ঘন্টা কমিউনিটি সার্ভিস সম্পন্ন করেছে।

3. Federal Work-Study Program

এই প্রোগ্রামের আন্ডারে, ডিপার্টমেন্ট আয়ের 25% কভার করবে এবং বাকি 75% ফেডারেল গভর্নমেন্ট কভার করে। এক্ষেত্রে ফান্ডিং এর সময়কাল প্রতি অর্থবছরের 1 সেপ্টেম্বর থেকে 15 মে পর্যন্ত। ডিপার্মেন্ট থেকে ইন্টারভিউ নেওয়া এবং ফাইনাল রিক্রুটমেন্ট সম্পন্ন হবে। রেগুলার সেমিস্টারে (fall and spring) প্রতি সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘন্টার জন্য নিয়োগ দেওয়া হবে। তবে হলিডে এবং সামার ব্রেকে স্টুডেন্টের রেজিস্টার করা কোর্সলোডের উপর ভিত্তি করে সর্বোচ্চ ৪০ ঘন্টা পর্যন্ত কাজ করার সুযোগ রয়েছে।

যারা work study প্রোগ্রামের জন্য কোয়ালিফাই হবে না তাদের জন্য UT Dallas Career Center অন্যান্য অন-ক্যাম্পাস জবের লিস্ট প্রোভাইড করে থাকে।

এছাড়াও School of Economic, Political and Policy Sciences থেকে বেশ কিছু স্কলারশিপ এবং ফেলোশিপ অফার করা হয়।

কোর্স এবং ফান্ডিং নিয়ে বিস্তারিত জানতে নিচের লিংকে ভিজিট করুন-

https://epps.utdallas.edu/about/programs/economics/?fbclid=IwAR2UnsPYh-7B3sG2HmlxOQ9ypL18xqOOWpoccBZh6A57JmSR7UCOGqhCspI

নন-স্টেম সাবজেক্টের ফান্ডিংগুলো একত্রে পাবেন এই ব্লগ ‍লিংকে-

https://taninzaid.com/category/%e0%a6%a8%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%ae-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%9c%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1/

আমেরিকাতে নন-স্টেমের  সুযোগগুলো নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওগুলো  দেখে নিতে পারেন-

MBA নিয়ে বিস্তারিত-

সোস্যাল সাইন্সের ফান্ডিং নিয়ে বিস্তারিত-

সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য Erasmus Mundus Scholarship নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-

সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য বুরসলারি স্কলারশিপ নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-

সোসিওলোজিতে মাস্টার্স এবং পিএইচডি নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    Marketing নিয়ে ফান্ডসহ পিএইচডি করার ৪টি আমেরিকান বিশ্ববিদ্যালয় 
    Funded University List of Marketing
    Marketing নিয়ে ফান্ডসহ পিএইচডি করার ৪টি আমেরিকান বিশ্ববিদ্যালয় 

    বিজনেস ফ্যাকাল্টির অন্যতম কোর সাবজেক্টগুলোর একটি হল Marketing. এই সাবজেক্টে ফান্ড যেমন আছে তেমনি পড়াশোনা শেষে ভালো ক্যারিয়ার গড়ারও প্রচুর সুযোগ আছে। একাডেমিয়াতো বটেই পাশাপাশি

    Read More »
    Master’s Degree in Applied Econometrics at Monash University
    Funding in Australia
    Master’s Degree in Applied Econometrics at Monash University

    অস্ট্রেলিয়ার বিখ্যাত পাবলিক বিশ্ববিদ্যালয় Monash University-তে Applied Econometrics নিয়ে ফান্ডসহ ফুল-টাইম মাস্টার্স করার সুযোগ আছে। Application Requirements: ১। এই প্রোগ্রামে স্টেম ও বিজনেস ব্যাকগ্রাউন্ডের যে

    Read More »
    আমেরিকার Kentucky স্টেটের ৮টি ফান্ডেড বিশ্ববিদ্যালয়ের লিস্ট
    Funded Universities in Kentucky State
    আমেরিকার Kentucky স্টেটের ৮টি ফান্ডেড বিশ্ববিদ্যালয়ের লিস্ট

    Kentucky স্টেট হল আমেরিকার এভারেজ লিভিং কস্ট স্টেট। এভারেজ হোম কস্টসহ আরও নানা সুযোগ-সুবিধা রয়েছে এখানে। আবহাওয়া এবং প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও এই স্টেট বেশ

    Read More »
    অস্ট্রিয়াতে ক্যারিয়ার ও উচ্চশিক্ষা নিয়ে বিস্তারিত
    Austria
    অস্ট্রিয়াতে ক্যারিয়ার ও উচ্চশিক্ষা নিয়ে বিস্তারিত

    অস্ট্রিয়া মধ্য ইউরোপে অবস্থিত একটি উন্নত রাষ্ট্র, যা তার প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং শিক্ষার গুণগত মানের জন্য বিখ্যাত। এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় এখানকার

    Read More »