বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ব্রুনাই সরকার স্কলারশিপ প্রদান করে থাকে। এই স্কলারশিপ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের পাশাপাশি লোকাল স্টুডেন্টদেরও দেয়া হয়। Science, Arts, Business, Engineering এবং Health Science সহ আরও বেশ কয়েকটি সাবজেক্টে পড়ার সুযোগ রয়েছে। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য স্কলারশিপটি শুধুমাত্র অনার্স, মাস্টার্স এবং ডিপ্লোমা প্রোগ্রামের ক্ষেত্রে প্রযোজ্য।
স্কলারশিপটির সুবিধাসমূহ:
১। বিশ্ববিদ্যালয়ের পুরো টিউশন ফি দেয়া হবে।
২। যাতায়াত বাবদ সম্পূর্ণ খরচ।
৩। বই কেনার খরচ।
৪। মাসিক বৃত্তি।
৫। মাসিক খাবারের খরচ।
৬। বিনামূল্যে আবাসন সুবিধা।
৭। হেলথ ইন্সুরেন্স সুবিধা।
যে সকল বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে:
Universiti Brunei Darussalam
Kolej Universiti Perguruan Ugama Seri Begawan
Universiti Islam Sultan Sharif Ali
Universiti Teknologi Brunei
Politeknik Brunei
আবেদনের যোগ্যতা:
১। বাংলাদেশের নাগরিক হতে হবে।
২। অনার্স এবং ডিপ্লোমায় আবেদনকারীদের বয়স ১৮-২৫ বছরের মাঝে হতে হবে। মাস্টার্স লেভেলে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না।
৩। একাডেমিক স্কোর ভালো থাকতে হবে।
৪। English Language Proficiency-র ক্ষেত্রে IELTS Score- 6.0 এবং TOEFL Score- 550 থাকতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১। জাতীয় পরিচয়পত্র।
২। পাসপোর্ট সাইজের ছবি।
৩। একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
৪। ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণপত্র।
৫। স্ট্যাটমেন্ট অফ পারপাস।
৬। জন্ম নিবন্ধনপত্র এবং পাসপোর্ট।
৭। রেকমেন্ডেশন লেটারস।
স্কলারশিপটি নিয়ে আরও বিস্তারিত জানতে চাইলে নিচের লিংক ভিজিট করুন-
বিশ্বের অন্যান্য স্কলারশিপগুলো নিয়ে বিস্তারিত জানতে পারবেন এই ব্লগ থেকে-
ব্রুনাই দারুসসালামে ফুল-ফান্ডেড সরকারী স্কলারশিপ সম্পর্কে আরও বিস্তারিত জানুন এই ভিডিও থেকে-










