Master’s Program in Public Affairs at The University of Texas at Dallas

The University of Texas at Dallas এ Public Affairs প্রোগ্রামে ফান্ডসহ ফুল টাইম মাস্টার্স করার সুযোগ রয়েছে।

Admission requirements:

*কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ব্যাচেলর ডিগ্রিসহ সকল অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট

*মিনিমাম আন্ডারগ্র্যাজুয়েট GPA 3.00

*৩টি letter of recommendation

*১টি resume

*এপ্লিকেন্ট এর একাডেমিক ইন্টারেস্ট, রিসার্চ, টিচিং বা অন্যান্য প্রফেশনাল অবজেক্টিভ, কোনো পাবলিকেশন থাকলে সেটার বিবরণ এবং এপ্লিকেন্ট এর অ্যাটেন্ড করা একাডেমিক ও প্রফেশনাল অর্গানাইজেশনের তালিকা, ফেলোশিপ, স্কলারশিপ বা অন্যান্য সম্মান প্রাপ্তির বর্ণনাসহ একটি application essay সাবমিট করতে হবে

*TOEFL এ মিনিমাম স্কোর 80 (internet-based test), 550 (paper-based test)

এছাড়াও নিচের যেকোনো টেস্ট স্কোর দিয়ে English proficiency requirements পূরণ করা যাবে:

IELTS: minimum score 6.5 or,

Pearson’s Test of English Academic (PTE): minimum score 67 or,

Duolingo: minimum score 105 or,

Successful completion in level 112 of English from the ELS Language Centers

টেস্ট স্কোরগুলো ২ বছরের বেশি পুরোনো হওয়া যাবে না। এপ্লিকেন্টদের স্কোর মিনিমামের চেয়ে কম হলেও কনসিডার করা হবে, তবে তাদের পরীক্ষার স্কোর উন্নত করে পুনরায় আবেদন করার পরামর্শ দেওয়া হয় ।

Application deadline:

Fall – January 15 (early) , May 1 (regular)

Spring – May 15 (early) , October 1 (regular)

Summer – October 15 (early) , March 1 (regular)

Available scholarships:

1. Teaching and Research Assistantships

টিচিং অ্যাসিস্ট্যান্টদের বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন অনুযায়ী প্রতি সপ্তাহে সর্বোচ্চ 20 ঘন্টার জন্য নিযুক্ত করা হয়। স্টুডেন্টদের অবশ্যই মিনিমাম 9 ক্রেডিট-ঘন্টায় ইনরোল করতে হবে এবং প্রতিটি সেমিস্টারে অবশ্যই ভাল একাডেমিক স্ট্যান্ডিং এ থাকতে হবে। একজন গ্র্যাজুয়েট TA নির্ধারিত ফ্যাকাল্টি মেম্বারের নির্দেশে এক বা একাধিক কোর্সের শিক্ষাদানে সহায়তা করবে। তাদের নিয়োগ বা পুনঃনিয়োগ প্রতি সেমিস্টার বেসিসে হয়ে থাকে।

গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্টদের তাদের ফ্যাকাল্টির রিসার্চের কাজে সহায়তা করার জন্য প্রতি সপ্তাহে সর্বোচ্চ 20 ঘন্টা কাজের জন্য নিযুক্ত করা হয়। এক্ষেত্রেও RA নিয়োগ বা পুনঃনিয়োগ প্রতি সেমিস্টার বেসিসে হয়ে থাকে।

2. GXA Cares Scholarship/Fellowship

এপ্লিকেন্টদের মিনিমাম 3.2 cumulative GPA থাকতে হবে এবং স্কলারশিপটি প্রদান করার সময় ফুল টাইম এনরোলড হতে হবে। সমানভাবে যোগ্য আবেদনকারীদের মধ্যে, এমন স্টুডেন্টদের অগ্রাধিকার দেওয়া হবে যারা গত ১২ মাসের মধ্যে অন্তত ১৬ ঘন্টা কমিউনিটি সার্ভিস সম্পন্ন করেছে।

3. Federal College Work-Study Program

এই প্রোগ্রামের আন্ডারে, ডিপার্টমেন্ট আয়ের 25% কভার করবে এবং বাকি 75% ফেডারেল গভর্নমেন্ট কভার করে। এক্ষেত্রে ফান্ডিং এর সময়কাল প্রতি অর্থবছরের 1 সেপ্টেম্বর থেকে 15 মে পর্যন্ত। ডিপার্মেন্ট থেকে ইন্টারভিউ নেওয়া এবং ফাইনাল রিক্রুটমেন্ট সম্পন্ন হবে। রেগুলার সেমিস্টারে (fall and spring) প্রতি সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘন্টার জন্য নিয়োগ দেওয়া হবে। তবে হলিডে এবং সামার ব্রেকে স্টুডেন্টের রেজিস্টার করা কোর্সলোডের উপর ভিত্তি করে সর্বোচ্চ ৪০ ঘন্টা পর্যন্ত কাজ করার সুযোগ রয়েছে।

যারা work study প্রোগ্রামের জন্য কোয়ালিফাই হবে না তাদের জন্য UT Dallas Career Center অন্যান্য অন-ক্যাম্পাস জবের লিস্ট প্রোভাইড করে থাকে।

এছাড়াও School of Economic, Political and Policy Sciences থেকে বেশ কিছু স্কলারশিপ এবং ফেলোশিপ অফার করা হয়।

কোর্স এবং ফান্ডিং নিয়ে বিস্তারিত জানতে নিচের লিংকে ভিজিট করুন-

https://epps.utdallas.edu/about/programs/public-and-nonprofit-management/?fbclid=IwAR04Brg0DlcQ-nHZo_l3xmy-zhoa-wbqvHeWidt02qeWULRNkDOaGG_1Xpc

নন-স্টেমের সকল সাবজেক্টের ফান্ডিংগুলো একত্রে পাবেন এই ব্লগ ‍লিংকে-

https://taninzaid.com/category/%e0%a6%a8%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%ae-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%9c%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1/

আমেরিকাতে নন-স্টেমের  সুযোগগুলো নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওগুলো  দেখে নিতে পারেন-

MBA নিয়ে বিস্তারিত-

সোস্যাল সাইন্সের ফান্ডিং নিয়ে বিস্তারিত-

সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য Erasmus Mundus Scholarship নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-

সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য বুরসলারি স্কলারশিপ নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-

সোসিওলোজিতে মাস্টার্স এবং পিএইচডি নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    Australia-তে Non-STEM ব্যাকগ্রাউন্ডদের কেমন সুযোগ রয়েছে?
    Australia
    Australia-তে Non-STEM ব্যাকগ্রাউন্ডদের কেমন সুযোগ রয়েছে?

    অনেকেরই ধারণা, অস্ট্রেলিয়ায় শুধু STEM (Science, Technology, Engineering, Mathematics) ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদেরই ভালো সুযোগ রয়েছে। তবে বাস্তবে বিষয়টি পুরোপুরি সত্য নয়। Non-STEM- দের জন্যও স্কলারশিপ, পিআর

    Read More »
    SOP লেখার ক্ষেত্রে সবাই যে ভুলগুলো সবচেয়ে বেশি করে থাকে
    Application Materials
    SOP লেখার ক্ষেত্রে সবাই যে ভুলগুলো সবচেয়ে বেশি করে থাকে

    বিদেশে উচ্চশিক্ষার আবেদনে Statement of Purpose যাকে সংক্ষেপে SOP বলা হয় খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। এটা এমন একটা ডকুমেন্ট, যা অনেক সময় একই CGPA, একই

    Read More »
    জার্মানিতে Non-STEM শিক্ষার্থীদের জন্য কেমন সুযোগ আছে?
    Germany
    জার্মানিতে Non-STEM শিক্ষার্থীদের জন্য কেমন সুযোগ আছে?

    অনেকেই মনে করেন, জার্মানিতে শুধু Engineering, Computer Science বা অন্যান্য STEM (Science, Technology, Engineering, Mathematics) বিষয়ের শিক্ষার্থীদের জন্যই সুযোগ রয়েছে। কিন্তু বাস্তবে মোটেও তা নয়।

    Read More »
    বিদেশে উচ্চশিক্ষায় আবেদনের সময়ে ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং কতটা গুরুত্বপূর্ণ?
    Application Help
    বিদেশে উচ্চশিক্ষায় আবেদনের সময়ে ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং কতটা গুরুত্বপূর্ণ?

    বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করার ক্ষেত্রে অনেকের প্রথম প্রশ্ন থাকে—”বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং কি সবচেয়ে গুরুত্বপূর্ণ?” সংক্ষিপ্ত উত্তর হলো: না, তবে অনেক দিকে থেকেই এটি গুরুত্বপূর্ণ একটা বিষয়।

    Read More »