PhD Program in Criminology at The University of Texas at Dallas

Master’s Program in Criminology at The University of Texas at Dallas-এ ফুল-ফান্ডসহ ৪ বছরের পিএইচডি করার সুযোগ রয়েছে। নিচে ফান্ডসহ সকল বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।

এই প্রোগ্রামটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে criminology, sociology বা রিলেভেন্ট ডিসিপ্লিনে ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করা শিক্ষার্থীদের প্রাধান্য দেয়। মিনিমাম গ্র্যাজুয়েট GPA 3.5 এর পাশাপাশি verbal এবং quantitative সেকশনে কম্বাইন্ড স্কোর মিনিমাম 300 প্রেফার করা হয়।

এছাড়াও এপ্লাই করার সময় ৩টি রেকোমেন্ডেশন লেটার এবং এপ্লিকেন্টের ব্যাকগ্রাউন্ড, এডুকেশনাল এক্সপেরিয়েন্স, পার্সোনাল অবজেক্টিভ এর বর্ণনাসহ ১টি application essay সাবমিট করতে হবে।

Master’s Program in Criminology at The University of Texas at Dallas এর ফান্ডিংসমূহ:

Teaching and Research Assistantships

টিচিং অ্যাসিস্ট্যান্টদের বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন অনুযায়ী প্রতি সপ্তাহে সর্বোচ্চ 20 ঘন্টার জন্য নিযুক্ত করা হয়। স্টুডেন্টদের অবশ্যই মিনিমাম 9 ক্রেডিট-ঘন্টায় ইনরোল করতে হবে এবং প্রতিটি সেমিস্টারে অবশ্যই ভাল একাডেমিক স্ট্যান্ডিং এ থাকতে হবে। একজন গ্র্যাজুয়েট TA নির্ধারিত ফ্যাকাল্টি মেম্বারের নির্দেশে এক বা একাধিক কোর্সের শিক্ষাদানে সহায়তা করবে। তাদের নিয়োগ বা পুনঃনিয়োগ প্রতি সেমিস্টার বেসিসে হয়ে থাকে।

গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্টদের তাদের ফ্যাকাল্টির রিসার্চের কাজে সহায়তা করার জন্য প্রতি সপ্তাহে সর্বোচ্চ 20 ঘন্টা কাজের জন্য নিযুক্ত করা হয়। এক্ষেত্রেও RA নিয়োগ বা পুনঃনিয়োগ প্রতি সেমিস্টার বেসিসে হয়ে থাকে।

Federal Work-Study Program

এই প্রোগ্রামের আন্ডারে, ডিপার্টমেন্ট আয়ের 25% কভার করবে এবং বাকি 75% ফেডারেল গভর্নমেন্ট কভার করে। এক্ষেত্রে ফান্ডিং এর সময়কাল প্রতি অর্থবছরের 1 সেপ্টেম্বর থেকে 15 মে পর্যন্ত। ডিপার্মেন্ট থেকে ইন্টারভিউ নেওয়া এবং ফাইনাল রিক্রুটমেন্ট সম্পন্ন হবে। রেগুলার সেমিস্টারে (fall and spring) প্রতি সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘন্টার জন্য নিয়োগ দেওয়া হবে। তবে হলিডে এবং সামার ব্রেকে স্টুডেন্টের রেজিস্টার করা কোর্সলোডের উপর ভিত্তি করে সর্বোচ্চ ৪০ ঘন্টা পর্যন্ত কাজ করার সুযোগ রয়েছে।

যারা work study প্রোগ্রামের জন্য কোয়ালিফাই হবে না তাদের জন্য UT Dallas Career Center অন্যান্য অন-ক্যাম্পাস জবের লিস্ট প্রোভাইড করে থাকে।

এছাড়াও School of Economic, Political and Policy Sciences থেকে বেশ কিছু স্কলারশিপ এবং ফেলোশিপ অফার করা হয়।

Application deadline:

January 15 (early) , May 1 (regular)

N.B: Master’s Program in Criminology at The University of Texas at Dallas-এ ফান্ডিং অপর্চুনিটিজ এর জন্য বিবেচিত হওয়ার জন্য শিক্ষার্থীদের 15 জানুয়ারি এর মধ্যে আবেদন করার নির্দেশ দেওয়া হয়

কোর্স এবং ফান্ডিং নিয়ে বিস্তারিত জানতে নিচের লিংকে ভিজিট করুন-

https://epps.utdallas.edu/about/programs/criminology-and-criminal-justice/?fbclid=IwAR2NSysdTLIKRhOXUbbORAJ5vgbsyqyhkAyhqz5mC5QRNIhHmkNLGeKYJPY

সোস্যাল সাইন্স ফ্যাকাল্টির অন্যান্য সাবজেক্টের ফান্ডিংগুলো একত্রে পাবেন এই ব্লগ ‍লিংকে-

https://taninzaid.com/category/%e0%a6%a8%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%ae-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%9c%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8b%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%82/

আমেরিকাতে নন-স্টেমের  সুযোগগুলো নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওগুলো  দেখে নিতে পারেন-

MBA নিয়ে বিস্তারিত-

সোস্যাল সাইন্সের ফান্ডিং নিয়ে বিস্তারিত-

সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য Erasmus Mundus Scholarship নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-

সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য বুরসলারি স্কলারশিপ নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-

সোসিওলোজিতে মাস্টার্স এবং পিএইচডি নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    জুলাই মাসে যেসব ফুল-ফান্ডেড সরকারি স্কলারশিপের আবেদন শেষ হচ্ছে (২০২৬)
    Application
    জুলাই মাসে যেসব ফুল-ফান্ডেড সরকারি স্কলারশিপের আবেদন শেষ হচ্ছে (২০২৬)

    যারা ২০২৭ সালে বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন, তাদের জন্য জুলাই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসেই বেশ কয়েকটি ফুল-ফান্ডেড সরকারি স্কলারশিপের আবেদন শেষ হবে। 📌 নিচের

    Read More »
    আমেরিকায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কম খরচে হেলথ ইনস্যুরেন্স

    আমেরিকায় হেলথ ইন্সুরেন্স পেতে ভালোই খরচ করতে হয়। সেটা যদি হয় পুরো পরিবারের জন্য, তাহলে তো কথাই নেই!  কম খরচে ইন্সুইরেন্স পাওয়া যায় গুটিকয়েক সোর্স

    Read More »
    Bangladeshi in NY
    ব্রুকলিন,নিউ ইয়র্কঃ এক টুকরো বাংলাদেশ

    একদিন মজা করে পোস্ট দিয়েছিলাম যে বাংলাদেশিদের কাছে আমেরিকা মানেই নিউ-ইয়র্ক। সবাই এ সিটিকে এক নামে চিনে, কারণ বাংলাদেশিদের সংখ্যাগত দিক থেকে এ স্টেটে সবচেয়ে

    Read More »
    এইচএসসি পরবর্তী গ্রুপ চয়েস: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা – বাংলাদেশের বাস্তবতা (পর্ব-৩)
    Career After HSC
    এইচএসসি পরবর্তী গ্রুপ চয়েস: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা – বাংলাদেশের বাস্তবতা (পর্ব-৩)

    বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় বিভাগ থেকে ভবিষ্যতের সম্ভাবনাময় ক্যারিয়ারসমূহ— এইচএসসি-পরবর্তী সময়ে গ্রুপ নির্বাচন কেবল দুই বছরের পাঠ্যসূচির ব্যাপার নয়, বরং ভবিষ্যৎ জীবনের ভিত্তি তৈরির একটি

    Read More »