Turkey Burslary Scholarship নিয়ে বিস্তারিত আলোচনা

তুরস্কের বুরসলারি স্কলারশিপ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য বহুল পরিচিত একটি সরকারি স্কলারশিপ। বর্তমানে এই স্কলারশিপটি তুরস্কের সরকার কর্তৃক প্রদানকৃত সবচেয়ে বড় স্কলারশিপ। ১৯৯২ সাল থেকে তুরস্কে শুধুমাত্র বিদেশী শিক্ষার্থীদের বিনামূল্যে পড়ার সুযোগ দেয়ার জন্য এই স্কলারশিপটি চালু করা হয়। পৃথিবীর ১৭৮টি দেশের ১৬৫,৫০০ জন শিক্ষার্থী এই স্কলারশিপ পেয়ে থাকে। এক্ষেত্রে শিক্ষার্থীরা তুরস্কের ১০৫টি প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫০০০ এর মতো স্কলারশিপ প্রোগ্রামে এনরোল করে। স্কলারশিপটি অনার্স, মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের জন্য প্রদান করা হয়। এই স্কলারশিপের অধীনে এক বছরের তুর্কি ভাষা শেখার কোর্স রয়েছে যা বাধ্যতামূলক করা হয়েছে।

স্কলারশিপটির সুবিধাসমূহ:

  • ফুল টিউশন ফি কাভার করবে।
  • ফ্রি থাকার জায়গা বা ডর্মেটরির ব্যবস্থা রয়েছে।
  • মাসিক স্টাইপেন্ড।
  • যাতায়াত খরচ।
  • হেলথ ইন্সুরেন্স।

আবেদনের যোগ্যতা:

  • তুরস্ক ছাড়া অন্য যেকোন দেশের স্থায়ী নাগরিক হতে হবে।
  • আবেদনের সময় তুরস্কের কোনো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকা যাবে না।
  • বয়সের ক্ষেত্রে ব্যাচেলরে ২১ বছরের নিচে, মাস্টার্সে ৩০ বছরের নিচে এবং পিএইচডিতে ৩৫ বছরের নিচে হতে হবে। এছাড়া রিসার্চ স্কলারশিপ প্রোগ্রামের ক্ষেত্রে বয়স ৪৫ বছরের নিচে হতে হবে।
  • ব্যাচেলরে আবেদনের জন্য একাডেমিক স্কোর সর্বনিম্ন ৭০%, মাস্টার্স এবং পিএইচডিতে আবেদনের জন্য ৭৫% থাকতে হবে। যে সকল শিক্ষার্থী হেলথ সাইন্সের সাবজেক্টগুলোতে আবেদন করতে চায় তাদের একাডেমিক স্কোর সর্বনিম্ন ৯০% থাকতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:

  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
  • ভ্যালিড পাসপোর্ট বা আইডি কার্ড।
  • ছবি।
  • ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণপত্র। (IELTS/TOEFL)
  • রিসার্চ প্রপোজাল। (পিএইচডি প্রোগ্রামের ক্ষেত্রে)
  • GRE/GMAT/SAT স্কোর।

সিলেকশনে যে বিষয়গুলো বিবেচনা করা হয়:

  • ভালো একাডেমিক স্কোর।
  • এক্সট্রা কারিকুলাম এ্যাকটিভিস থাকা।
  • ভালো মোটিভেশন লেটার।
  • ইন্টারভিউতে ভালো পার্ফরমেন্স। (১৫-৩০ মিনিটের হয়ে থাকে)

স্কলারশিপ এবং ডেডলাইনস নিয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন এই লিংক থেকে-

https://www.turkiyeburslari.gov.tr/

বিশ্বের অন্যান্য স্কলারশিপগুলো নিয়ে বিস্তারিত জানতে পারবেন এই ব্লগ থেকে-

https://taninzaid.com/category/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%a1-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be/

তুরস্কের বুরসলারি স্কলারশিপ নিয়ে আরো বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওগুলো থেকে-

তুরস্কে সরকারী স্কলারশিপ (বুরসলারি) নিয়ে মাস্টার্স ও পিএইচডি-

তুরস্কের সরকারি স্কলারশিপ বুরসলারি সহ তুরস্কে অনার্স-

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    Australia-তে Non-STEM ব্যাকগ্রাউন্ডদের কেমন সুযোগ রয়েছে?
    Australia
    Australia-তে Non-STEM ব্যাকগ্রাউন্ডদের কেমন সুযোগ রয়েছে?

    অনেকেরই ধারণা, অস্ট্রেলিয়ায় শুধু STEM (Science, Technology, Engineering, Mathematics) ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদেরই ভালো সুযোগ রয়েছে। তবে বাস্তবে বিষয়টি পুরোপুরি সত্য নয়। Non-STEM- দের জন্যও স্কলারশিপ, পিআর

    Read More »
    SOP লেখার ক্ষেত্রে সবাই যে ভুলগুলো সবচেয়ে বেশি করে থাকে
    Application Materials
    SOP লেখার ক্ষেত্রে সবাই যে ভুলগুলো সবচেয়ে বেশি করে থাকে

    বিদেশে উচ্চশিক্ষার আবেদনে Statement of Purpose যাকে সংক্ষেপে SOP বলা হয় খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। এটা এমন একটা ডকুমেন্ট, যা অনেক সময় একই CGPA, একই

    Read More »
    জার্মানিতে Non-STEM শিক্ষার্থীদের জন্য কেমন সুযোগ আছে?
    Germany
    জার্মানিতে Non-STEM শিক্ষার্থীদের জন্য কেমন সুযোগ আছে?

    অনেকেই মনে করেন, জার্মানিতে শুধু Engineering, Computer Science বা অন্যান্য STEM (Science, Technology, Engineering, Mathematics) বিষয়ের শিক্ষার্থীদের জন্যই সুযোগ রয়েছে। কিন্তু বাস্তবে মোটেও তা নয়।

    Read More »
    বিদেশে উচ্চশিক্ষায় আবেদনের সময়ে ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং কতটা গুরুত্বপূর্ণ?
    Application Help
    বিদেশে উচ্চশিক্ষায় আবেদনের সময়ে ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং কতটা গুরুত্বপূর্ণ?

    বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করার ক্ষেত্রে অনেকের প্রথম প্রশ্ন থাকে—”বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং কি সবচেয়ে গুরুত্বপূর্ণ?” সংক্ষিপ্ত উত্তর হলো: না, তবে অনেক দিকে থেকেই এটি গুরুত্বপূর্ণ একটা বিষয়।

    Read More »