Master of Arts in Sociology at The University of Texas at Dallas

The University of Texas at Dallas এ Applied Sociology প্রোগ্রামে ফান্ডসহ ফুল টাইম মাস্টার্স

Admission requirements:

  • কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ব্যাচেলর ডিগ্রি। Applied sociology প্রোগ্রামের জন্য sociology-র কোন প্রয়োজনীয় পূর্বশর্ত কোর্স নেই, যদিও social theory, research methods এবং social statistics এ পূর্ববর্তী কোর্সওয়ার্ক থাকলে প্রাধান্য দেওয়া হয়।
  • মিনিমাম GPA 3.00, যদিও অ্যাপ্লিকেশনগুলি সামগ্রিকভাবে পর্যালোচনা করা হয়।
  • যেসব পোস্ট-সেকেন্ডারি প্রতিষ্ঠানে অংশগ্রহণ করেছে সেগুলোর সকল ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে।
  • ৩টি letter of recommendation
  • পার্সোনাল ব্যাকগ্রাউন্ড, এডুকেশন এবং প্রফেশনাল অবজেক্টিভ এর বর্ণনা দিয়ে একটি admission essay সাবমিট করতে হবে
  • GRE-তে Verbal এবং Quantitative সেকশনে মিনিমাম স্কোর যথাক্রমে 156 এবং 152 থাকা বাঞ্ছনীয়, তবে এই স্কোরগুলি ভর্তি নির্ধারণের ক্ষেত্রে বিবেচনা করা বিষয়গুলির মধ্যে একটি মাত্র।
  • TOEFL: minimum 80 (internet-based test), 550 (paper-based test) ; IELTS: minimum score 6.5 ; Pearson’s Test of English Academic (PTE): minimum score 67 ; Duolingo: minimum score 105 ; Successful completion in level 112 of English from the ELS Language Centers

টেস্ট স্কোরগুলো ২ বছরের বেশি পুরোনো হওয়া যাবে না। এপ্লিকেন্টদের স্কোর মিনিমামের চেয়ে কম হলেও কনসিডার করা হবে, তবে তাদের পরীক্ষার স্কোর উন্নত করে পুনরায় আবেদন করার পরামর্শ দেওয়া হয় ।

Application deadline:

Fall – January 15 (early) , May 1 (regular)

Spring – May 15 (early) , October 1 (regular)

Summer – October 15 (early) , March 1 (regular)

Available scholarships:

1. Teaching and Research Assistantships

টিচিং অ্যাসিস্ট্যান্টদের বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন অনুযায়ী প্রতি সপ্তাহে সর্বোচ্চ 20 ঘন্টার জন্য নিযুক্ত করা হয়। স্টুডেন্টদের অবশ্যই মিনিমাম 9 ক্রেডিট-ঘন্টায় ইনরোল করতে হবে এবং প্রতিটি সেমিস্টারে অবশ্যই ভাল একাডেমিক স্ট্যান্ডিং এ থাকতে হবে। একজন গ্র্যাজুয়েট TA নির্ধারিত ফ্যাকাল্টি মেম্বারের নির্দেশে এক বা একাধিক কোর্সের শিক্ষাদানে সহায়তা করবে। তাদের নিয়োগ বা পুনঃনিয়োগ প্রতি সেমিস্টার বেসিসে হয়ে থাকে।

গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্টদের তাদের ফ্যাকাল্টির রিসার্চের কাজে সহায়তা করার জন্য প্রতি সপ্তাহে সর্বোচ্চ 20 ঘন্টা কাজের জন্য নিযুক্ত করা হয়। এক্ষেত্রেও RA নিয়োগ বা পুনঃনিয়োগ প্রতি সেমিস্টার বেসিসে হয়ে থাকে।

2. GXA Cares Scholarship/Fellowship

এপ্লিকেন্টদের মিনিমাম 3.2 cumulative GPA থাকতে হবে এবং স্কলারশিপটি প্রদান করার সময় ফুল টাইম এনরোলড হতে হবে। সমানভাবে যোগ্য আবেদনকারীদের মধ্যে, এমন স্টুডেন্টদের অগ্রাধিকার দেওয়া হবে যারা গত ১২ মাসের মধ্যে অন্তত ১৬ ঘন্টা কমিউনিটি সার্ভিস সম্পন্ন করেছে।

3. Federal College Work-Study Program

এই প্রোগ্রামের আন্ডারে, ডিপার্টমেন্ট আয়ের 25% কভার করবে এবং বাকি 75% ফেডারেল গভর্নমেন্ট কভার করে। এক্ষেত্রে ফান্ডিং এর সময়কাল প্রতি অর্থবছরের 1 সেপ্টেম্বর থেকে 15 মে পর্যন্ত। ডিপার্মেন্ট থেকে ইন্টারভিউ নেওয়া এবং ফাইনাল রিক্রুটমেন্ট সম্পন্ন হবে। রেগুলার সেমিস্টারে (fall and spring) প্রতি সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘন্টার জন্য নিয়োগ দেওয়া হবে। তবে হলিডে এবং সামার ব্রেকে স্টুডেন্টের রেজিস্টার করা কোর্সলোডের উপর ভিত্তি করে সর্বোচ্চ ৪০ ঘন্টা পর্যন্ত কাজ করার সুযোগ রয়েছে।

যারা work study প্রোগ্রামের জন্য কোয়ালিফাই হবে না তাদের জন্য UT Dallas Career Center অন্যান্য অন-ক্যাম্পাস জবের লিস্ট প্রোভাইড করে থাকে।

এছাড়াও School of Economic, Political and Policy Sciences থেকে বেশ কিছু স্কলারশিপ এবং ফেলোশিপ অফার করা হয়।

কোর্স এবং ফান্ডিং নিয়ে সকল বিস্তারিত তথ্য পাওয়া যাবে নিচের লিংকে-

https://epps.utdallas.edu/about/programs/sociology/?fbclid=IwAR3nuvKk4a8t5gnTamuEe–jlL7Ghsc1kYfO7TprNABkPewGoXrRyfT1Izk

সোস্যাল সাইন্স ফ্যাকাল্টির অন্যান্য সাবজেক্টের ফান্ডিংগুলো একত্রে পাবেন এই ব্লগ ‍লিংকে-

https://taninzaid.com/category/%e0%a6%a8%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%ae-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%9c%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8b%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%82/

আমেরিকাতে নন-স্টেমের  সুযোগগুলো নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওগুলো  দেখে নিতে পারেন-

MBA নিয়ে বিস্তারিত-

সোস্যাল সাইন্সের ফান্ডিং নিয়ে বিস্তারিত-

সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য Erasmus Mundus Scholarship নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-

সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য বুরসলারি স্কলারশিপ নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-

সোসিওলোজিতে মাস্টার্স এবং পিএইচডি নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    কমার্স/বাণিজ্য (Business/Commerce) ফ্যাকাল্টি: পূর্ণাঙ্গ রিভিউ
    Business Faculty Funding
    কমার্স/বাণিজ্য (Business/Commerce) ফ্যাকাল্টি: পূর্ণাঙ্গ রিভিউ

    কমার্স ফ্যাকাল্টি কী? কমার্স বা ব্যবসায় শিক্ষা বিভাগ হলো এমন একটি শিক্ষাক্ষেত্র যেখানে অর্থনীতি, ব্যবসায়িক প্রক্রিয়া, হিসাবরক্ষণ, ব্যাংকিং, কর্পোরেট ও ম্যানেজমেন্ট সম্পর্কিত জ্ঞান প্রদান করা

    Read More »
    Human Resource নিয়ে ফান্ডেড মাস্টার্স করার ৫টি আমেরিকান বিশ্ববিদ্যালয় 
    Business Faculty
    Human Resource নিয়ে ফান্ডেড মাস্টার্স করার ৫টি আমেরিকান বিশ্ববিদ্যালয় 

    বিজনেস ফ্যাকাল্টির অন্যতম একটি জনপ্রিয় সাবজেক্ট হল Human Resource. এই সাবজেক্টে বাংলাদেশের কর্পোরেট সেক্টরতো বটেই ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের প্রতিটি দেশের জব সেক্টরেই এর প্রচুর ডিমান্ড

    Read More »
    মাল্টার উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্য জানার সব ফ্রি-রিসোর্সগুলো
    Higher Study Abroad
    মাল্টার উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্য জানার সব ফ্রি-রিসোর্সগুলো

    উচ্চশিক্ষা প্রার্থীদের কাছে ইউরোপের দেশ মাল্টা বর্তমানে অনেক জনপ্রিয় হয়ে উঠছে। আমেরিকা, ইউকে এমনকি ইউরোপের অন্যান্য অনেক দেশের থেকে এখানকার পড়াশোনা এবং জীবনযাপন খরচ অনেকটাই

    Read More »
    Social Science Faculty – পূর্ণাঙ্গ রিভিউ
    career
    Social Science Faculty – পূর্ণাঙ্গ রিভিউ

    Social Science কী? Social Science হলো এমন একটি শিক্ষা-অঙ্গন যা সমাজ, মানুষ এবং রাষ্ট্র সম্পর্কিত নীতি ও কাঠামো নিয়ে কাজ করে। এটি সমাজের সমস্যা, রাজনৈতিক

    Read More »