ICCR Scholarship নিয়ে বিস্তারিত আলোচনা

ইন্ডিয়াতে উচ্চশিক্ষায় বর্তমানে ICCR স্কলারশিপ অনেক জনপ্রিয়। মাস্টার্স বা পিএইচডির পাশাপাশি এই স্কলারশিপটি ইন্ডিয়াতে ফুল-ফ্রি আন্ডারগ্রেড করার জন্য বেশি পরিচিত। বিশ্বের অন্যান্য দেশের সাথে ভারতের সুসম্পর্ক স্থাপনের জন্য The Indian Council for Cultural Relations এই স্কলারশিপটি অফার করে থাকে। ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এই স্কলারশিপ নিয়ে শুধুমাত্র ইন্ডিয়ার সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেই পড়াশোনা করতে পারবে। ICCR বছরে ২১টি ভিন্ন ভিন্ন স্কেমের অধীনে বিশ্বের ১৯০টি দেশের শিক্ষার্থীদের মোট ৩৯০০টি স্কলারশিপ প্রদান করে থাকে।

যে সকল বিষয়ে পড়াশোনা করা যাবে-

  • Agriculture
  • Artificial Intelligence
  • Biotechnology
  • Business Studies
  • Classical Indian Dance
  • Music
  • Commerce
  • Economics
  • Engineering/IT
  • Indian Languages
  • Liberal Arts
  • Management
  • Philosophy
  • Political Science
  • Yoga

বাংলাদেশি শিক্ষার্থীরা যে সকল স্কেম থেকে স্কলারশিপ পেয়ে থাকে-

  • Suborno Jayanti Scholarship Scheme (500 slots)
  • Dr. A. P. J Abdul Kalam Commonwealth Scholarship Scheme (24 slots)
  • Lata Mangeshkar Dance & Music Scholarship Scheme (100 slots)
  • AYUSH Scholarship Scheme for BIMSTEC Countries (30 slots)
  • AYUSH Scholarship Scheme for NON-BIMSTEC Countries (25 slots)
  • AYUSH Scholarship Scheme for South East Asian Region Countries (29 slots)

আবেদনের যোগ্যতাসমূহ-

  • বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • আন্ডারগ্রেডে এডমিশনের জন্য অবশ্যই ৬০% এর বেশি নম্বর পেয়ে এইচএসসি পাস করতে হবে।
  • এপ্লিকেশনের সকল কাগজপত্র ইংরেজিতে থাকতে হবে।
  • অনার্স এবং মাস্টার্সের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩০ বছরের মাঝে থাকতে হবে।
  • পিএইচডির ক্ষেত্রে বয়সসীমা ৩৫-৪০ বছর।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস-

  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট।
  • রেকমেন্ডেশন লেটার।
  • জাতীয় পরিচয়পত্র (অবশ্যই ইংরেজিতে)।
  • সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ছবি।
  • ৫০০ শব্দের একটি Essay.
  • ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণপত্র।
  • পাসপোর্টের বায়োমেট্রিক পেজ।
  • মেডিকেল ফিটনেসের ডকুমেন্ট।
  • মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে একটি রিসার্চ প্রোপজাল।
  • পারফর্মিং আর্ট রিলেটেড সাবজেক্টে আর্ট ওয়ার্কের ইউটিউব লিংক।
  • আর্ট রিলেটেড অন্যান্য কোর্সের সার্টিফিকেট।

স্কলারশিপটির সুবিধাসমূহ-

  • ফুল টিউশন ফি কাভার করবে।
  • থাকার জন্য ফ্রি হোস্টেল সুবিধা।
  • মাসিক স্টাইপেন্ড দিয়ে থাকে।
  • প্রতি মাসে হাউজ রেন্টের ভাতা দিয়ে থাকে।
  • বছরে একবার এককালীন কিছু ভাতা পাবার সুযোগ থাকে।
  • থিসিস বা ডিজারটেশনের জন্য এককালীন খরচ প্রদান করে।
  • মেডিকেল ইন্স্যুরেন্স সুবিধা।

ডেডলাইনস এবং স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই লিংকগুলো থেকে-

https://www.iccr.gov.in/iccr-scholarship/indian-council-cultural-relations-scholarship

A2A portal- https://a2ascholarships.iccr.gov.in/

বিশ্বের অন্যান্য স্কলারশিপগুলো নিয়ে বিস্তারিত জানতে পারবেন এই ব্লগ থেকে-

https://taninzaid.com/category/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%a1-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be/

ইন্ডিয়াতে উচ্চশিক্ষা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করেছি এই ভিডিওতে-

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    বিজনেস ফ্যাকাল্টির ৬টি সাবজেক্টের ফান্ডেড মাস্টার্স প্রোগ্রামের লিস্ট
    accounting
    বিজনেস ফ্যাকাল্টির ৬টি সাবজেক্টের ফান্ডেড মাস্টার্স প্রোগ্রামের লিস্ট

    বিজনেস ফ্যাকাল্টির অন্যতম কোর সাবজেক্ট যেমন- Management, Marketing, Finance, Business Administration, Business Analytics, Accounting এই সাবজেক্টগুলোর বিশ্বব্যাপী প্রচুর চাহিদা রয়েছে। এজন্য আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোতে এসব সাবজেক্টের

    Read More »
    Master of Arts in Anthropology at University of Toronto
    anthropology
    Master of Arts in Anthropology at University of Toronto

    কানাডার বিখ্যাত University of Toronto-তে রয়েছে ফান্ডসহ Anthropology নিয়ে ফুল-টাইম মাস্টার্স করার সুযোগ।  Application Requirements: ১। চার বছরের ব্যাচেলর ডিগ্রি।  ২। মিনিমাম সিজিপিএ ৩.২৫। ৩।

    Read More »
    আমেরিকার Louisiana স্টেটের ১০টি ফান্ডেড বিশ্ববিদ্যালয়
    Funded University List
    আমেরিকার Louisiana স্টেটের ১০টি ফান্ডেড বিশ্ববিদ্যালয় 

    Louisiana স্টেট হল দক্ষিণ আমেরিকার একটি অন্যতম স্টেট। পড়াশোনা এবং লিভিংয়ের জন্য এই স্টেট ভালো একটি অপশন হতে পারে। Louisiana স্টেটের অনেক সিটিতে লিভিং কস্ট

    Read More »
    Master of Arts in Sociology at California State University
    California State University
    Master of Arts in Sociology at California State University

    আমেরিকার California State University-তে Sociology নিয়ে ফান্ডসহ ফুল-টাইম মাস্টার্স করার সুযোগ।  Application Criteria: ১। 4 year bachelor degree from Arts or Science Background.  ২। Minimum

    Read More »