UK-র শেভেনিং স্কলারশিপ নিয়ে বিস্তারিত আলোচনা

UK-র সরকারি স্কলারশিপগুলোর মধ্যে শেভেনিং স্কলারশিপ অন্যতম। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর শিক্ষার্থীরা এই ফুল-ফান্ডেড স্কলারশিপ নিয়ে UK-তে পড়তে যাচ্ছে। আজ এই স্কলারশিপ নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে।

শেভেনিং স্কলারশিপ কী?

১৯৮৩ সাল থেকে ব্রিটিশ সরকার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য শেভেনিং স্কলারশিপ চালু করে যা শুধুমাত্র মাস্টার্স প্রোগ্রামগুলোর জন্য প্রদান করা হয়ে থাকে। এক্ষেত্রে স্কলারশিপটি শুধুমাত্র এক বছরের আর্থিক সহায়তা দিয়ে থাকে। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের মোট ১৪০ টি উন্নয়নশীল দেশের প্রায় ১৫০০ শিক্ষার্থীকে UK সরকার বিভিন্ন মাস্টার্স প্রোগ্রামের জন্য এই স্কলারশিপটি প্রদান করছে। ২০২২ সালের জরিপ অনুযায়ী বর্তমানে মোট ৩৩০ জন বাংলাদেশী শেভেনিং স্কলার রয়েছে। শেভেনিং স্কলারশিপ নিয়ে একজন শিক্ষার্থী UK-র যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ফুল-ফান্ডেড মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করতে পারবে।

শেভেনিং স্কলারশিপের সুবিধাসমূহ-

  • বিশ্ববিদ্যালয়ের পুরো টিউশন ফি।
  • ভালো এমাউন্টের মাসিক স্টাইপেন্ড।
  • ট্রাভেল কস্ট (প্লেনের টিকিট)।
  • একটি ভিসা এপ্লিকেশনের খরচ।
  • বিভিন্ন শেভেনিং ইভেন্টে যোগদানের খরচ।
  • বিভিন্ন ধরনের এককালীন ভাতা।

আবেদনের যোগ্যতা এবং নিয়মাবলি-

  • যে সকল দেশের জন্য শেভেনিং স্কলারশিপ প্রযোজ্য সে সকল দেশের স্থায়ী নাগরিক হতে হবে।
  • স্কলারশিপের মেয়াদ শেষ হবার দুই বছরের মধ্যে নিজ দেশে ফেরত যেতে হবে।
  • ব্যাচেলরে UK-র বিশ্ববিদ্যালয়গুলোর সমতুল্য গ্রেড পয়েন্ট থাকতে হবে।
  • দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • তিনটি ভিন্ন ভিন্ন কোর্সে আবেদন করতে হবে এবং এই কোর্সগুলোর যেকোনো একটির অফার লেটার থাকতে হবে।

ডেডলাইন এবং স্কলারশিপ সম্পর্কিত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে-

https://www.chevening.org/scholarship/bangladesh/

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    অস্ট্রেলিয়ায় বিজনেস স্টাডিজে ‍পড়ার জন্য সেরা বিশ্ববিদ্যালয় কোনগুলো? 
    Best Universities for Business Studies
    অস্ট্রেলিয়ায় বিজনেস স্টাডিজে ‍পড়ার জন্য সেরা বিশ্ববিদ্যালয় কোনগুলো? 

    অস্ট্রেলিয়ায় বিজনেস স্টাডিজের স্টুডেন্টদের জন্য অনেক ভালো ভালো সুযোগ আছে। এসব বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাবারও সুযোগ আছে। বিশেষ করে মাস্টার্স ও পিএইচডি লেভেলে প্রায় সব ডিপার্টমেন্টেই

    Read More »
    আমেরিকার Montana স্টেটের ৪টি ফুল-ফান্ডেড বিশ্ববিদ্যালয়
    Full-Funded Universities
    আমেরিকার Montana স্টেটের ৪টি ফুল-ফান্ডেড বিশ্ববিদ্যালয়

    কম খরচে আমেরিকাতে থাকার জন্য Montana স্টেট অনেক ভালো একটা অপশন। এখানে অন্যান্য স্টেটগুলোর তুলনায় লিভিং কস্ট অনেকটা কম। এছাড়া এখানকার লাইফস্টাইল অন্য অনেক স্টেট

    Read More »
    যেসব স্কলারশিপে Work Experience লাগে না
    Government Scholarship
    যেসব স্কলারশিপে Work Experience লাগে না

    বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক ফুল-ফান্ডেড স্কলারশিপে দেখা যায় ফুল-টাইম বা পার্ট-টাইম ওয়ার্ক এক্সপেরিয়েন্স চেয়ে থাকে। সেক্ষেত্রে একদম ফ্রেশারদের জন্য আবেদন করে ফাইনাল সিলেকশনে ডাক পাওয়াটা

    Read More »
    CV কত পেজ হওয়া উচিত?
    Application Materials
    CV কত পেজ হওয়া উচিত?

    বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করার সময় অনেকেই CV কত পেজের দেয়া উচিত তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগেন। উচ্চশিক্ষায় আবেদনের সময় CV দেয়ার ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে।

    Read More »