ক্যারিয়ার কোথায় গড়বেন এ সিধ্বান্ত একান্তই নিজের

সব গুছিয়ে, অনেক চিন্তা ভাবনা করে, জীবনের নানা দিক ভেবে সিদ্ধান্তে পৌছালেন যে আপনি ক্যারিয়ার হিসেবে XYZ কিছু একটা চান।সিদ্ধান্তের পর কাজে নেমে গেলেন।কিছুদিন পরে পাশের কেউ জিজ্ঞেস করলো কি নিয়ে দৌড়াচ্ছেন?বললেন যে ক্যারিয়ার নিয়ে।এ জায়গাতেই ক্যারিয়ার গড়তে চান আপনি।আর যে শুনলো সে (বন্ধু/সিনিয়র/ফ্যামিলি মেম্বার) এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে বললো-বড় ভুল করছেন।এটা করে অনেকেই সুবিধা করতে পারেননি।অন্যটা করেন।তিনি বুঝালেন উদহারণ সহ।সমাজের কথা বললেন।বর্তমানের ট্রেন্ডের কথা বললেন।আর আপনি মাথা নেড়ে গেলেন।ইফেক্ট হিসেবে যে স্পিড নিয়ে শুরু করেছিলেন, তাতে ভাটা পড়তে বাধ্য।কনফিউসড হয়ে মাথা চুলকাচ্ছেন আর ভাবছেনঃ ভুলই তো সিদ্ধান্ত মনে হয়!ধুর, ভেবে দেখি আবার!

কনফিউশন নিয়ে হয়তো ছেড়েই দিলেন যা করছিলেন অথবা আবার নতুন সিদ্ধান্ত নিতে ৬ মাস নিলেন।এর মধ্যে ২-১ জনকে ফোন দিয়ে নিজের প্যাশনের জায়গাটার কথা বললেন।ভালো সিদ্ধান্ত পেতে পারেন আবার নাও পেতে পারেন।সব মিলিয়ে জগা খিচুড়ি!

সাম্প্রতিক আমার এক বন্ধু ফোন দিয়ে যথেষ্ট হতাশা প্রকাশ করে বললো সে যা করছে (তার পছন্দের কাজটি),তা আসলেই ঠিক হচ্ছে কিনা বুঝতে পারছেনা।কারণ ফ্যামিলি বলছে অন্য কিছু করতে। ওখানেই সব কিছু। ব্যাস।কনফিউসড দোস্ত নিজের সব ছেড়ে ছুড়ে MP3 এর পুরা সেট কিনে এনে সামনে নিয়ে বসে আছে।কিন্তু পড়তে ইচ্ছে করেনা। সে অবস্থায় ফোন দিয়ে জিজ্ঞেস করছে সে আসলেই কি করবে!আমার যা বলার বললাম! শুধু একটা কথাই ছিলো শেষে-“যা করতে একদম মন থেকে ইচ্ছে হয়, সেটাই কর, বাকী সব চুলোয় যাক।বললামঃ হয়তো এখন নিজেকে ছোট মনে হবে অন্যদের তুলনায়, কিন্তু লেগে থাকতে পারলে তুই এর চেয়ে ভালো কিছু করতে পারবি আর নিজের পছন্দের কিছু করে শান্তির নিঃশ্বাস ফেলতে পারবি”। তবুও আমতা আমতা ভাব বন্ধুর! নিজের উপর বিশ্বাস রাখতেই পারছেনা।বিশ্বাসের ভিত এত নড়বড়ে!

সব কথার অবতারণা এ কারণেই যে, আমাদের সত্যিই এ জায়গায় ঝামেলা পড়তে হয়।পড়াশুনা শেষ করার পর ২-৩ বছর কনফিশনেই চলে যায়।এর পর যখন হুশ ফিরে, তখন দেখি অনেক লস হয়ে গেছে।আরো এর বছর আগে যে সুযোগ ছিল সেটা করলেও এতদিনে একটা জায়গায় পৌছাতাম।এখন তো শুরু করতে হবে!সো, আবার হতাশা!

সিদ্ধান্ত নিয়ে লেগে থাকলে ভালো কিছু হবেই। ইনশাআল্লাহ

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    জুলাই মাসে যেসব ফুল-ফান্ডেড সরকারি স্কলারশিপের আবেদন শেষ হচ্ছে (২০২৬)
    Application
    জুলাই মাসে যেসব ফুল-ফান্ডেড সরকারি স্কলারশিপের আবেদন শেষ হচ্ছে (২০২৬)

    যারা ২০২৭ সালে বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন, তাদের জন্য জুলাই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসেই বেশ কয়েকটি ফুল-ফান্ডেড সরকারি স্কলারশিপের আবেদন শেষ হবে। 📌 নিচের

    Read More »
    আমেরিকায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কম খরচে হেলথ ইনস্যুরেন্স

    আমেরিকায় হেলথ ইন্সুরেন্স পেতে ভালোই খরচ করতে হয়। সেটা যদি হয় পুরো পরিবারের জন্য, তাহলে তো কথাই নেই!  কম খরচে ইন্সুইরেন্স পাওয়া যায় গুটিকয়েক সোর্স

    Read More »
    Bangladeshi in NY
    ব্রুকলিন,নিউ ইয়র্কঃ এক টুকরো বাংলাদেশ

    একদিন মজা করে পোস্ট দিয়েছিলাম যে বাংলাদেশিদের কাছে আমেরিকা মানেই নিউ-ইয়র্ক। সবাই এ সিটিকে এক নামে চিনে, কারণ বাংলাদেশিদের সংখ্যাগত দিক থেকে এ স্টেটে সবচেয়ে

    Read More »
    এইচএসসি পরবর্তী গ্রুপ চয়েস: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা – বাংলাদেশের বাস্তবতা (পর্ব-৩)
    Career After HSC
    এইচএসসি পরবর্তী গ্রুপ চয়েস: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা – বাংলাদেশের বাস্তবতা (পর্ব-৩)

    বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় বিভাগ থেকে ভবিষ্যতের সম্ভাবনাময় ক্যারিয়ারসমূহ— এইচএসসি-পরবর্তী সময়ে গ্রুপ নির্বাচন কেবল দুই বছরের পাঠ্যসূচির ব্যাপার নয়, বরং ভবিষ্যৎ জীবনের ভিত্তি তৈরির একটি

    Read More »