বিদেশে পড়াশুনা শেষ করে দেশে এসে কেমন জব করা সম্ভব?

যদি আসলেই একটা ডিগ্রী নিতে যান আর এসে জবে জয়েন করার ইচ্ছে থাকে, তাহলে ডিগ্রী কাজে লাগিয়ে বেটার কোথাও বা পজিশনের চাকুরীতে জয়েন করা সম্ভব। আমি নিজে এখনো যেহেতু ফেরত গিয়ে নিজে এক্সপেরিমেন্ট করিনি, তাই লিখছি যারা ফিরেছেন তাদের দেখে ও অবজার্ভ করে। 

দেশ থেকে একটা গ্রুপের মানুষ বিদেশ যায় যারা দেশে একটা সরকারি বা বেসরকারী অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকুরী থেকে ছুটি নিয়ে যায় এবং এসে সরাসরি একই জবে জয়েন করে।ইনাদের বেশিরভাগই দেখেছি প্রমোশন পায় জয়েনের পর পর। আরেকটা গ্রুপ হলো আমার মত, জব একেবারে ছেড়ে দিয়ে আসে, তারপর ফেরত গেলে হয়তো আগের কোম্পানীর বেটার কোন পজিশনে জয়েন করে অথবা অন্য কোন প্রতিষ্ঠানে বেটার পজিশনে জয়েন করে। 

এখন কথা হলো যারা কোন কাজের অভিজ্ঞতা নেয়া ছাড়া চলে আসে পড়তে , তারা ফেরত গেলে তখন কি হয়? তখন বা আগের ক্যাটাগরির মানুষ জনের জন্য একটা বিষয় ভালো জবে জয়েন করতে কাজে লাগে আর সেটা হলো টার্গেটেড প্রতিষ্ঠান গুলোর সাথে যোগাযোগ ও নেটওয়ার্কিং। দেশে যাওয়ার প্ল্যান থাকলে এটা মাস্ট। একজন ভাইকে দেখেছি এখান থেকে ভাইবা দিয়ে জব কনফার্ম করে দেশে গিয়ে জাস্ট জয়েন করেছে। আবার অবিশ্বাস্য হলেও সত্যি যে হার্ভার্ভ থেকে পড়ে যাওয়া একজনকে দেখেছি অন্যের পেছনে ঘুরঘুর করছে জবের জন্য! এটা আসলে ডিগ্রির পাশাপাশি পারসোনাল অন্যান্য ক্যাপাসিটির উপর নির্ভর করে। 

তবে, সব মিলিয়ে এতটুকু বলতে পারি উচ্চতর ডিগ্রী নিয়ে দেশে ফিরে কেউ আগের চেয়ে খারাপ কিছু করতে আমি ব্যক্তিগতভাবে দেখিনি। ভালো কিছুই হয় তবে ওই যে বললাম পারসোনাল ক্যাপাসিটি ম্যাটার! 

ডিগ্রী শেষ করে দেশে গিয়ে ক্যারিয়ার কেমন হয় এ নিয়ে সেশন করেছিলাম একটা। ঢাবির একজন প্রফেসর, আইএনজিও এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ও আরেক ভার্সিটির ফ্যাকাল্টি এ ৩ জন হাই ভোল্টেজ গেস্ট আলোচনা করেছেন তাদের উচ্চতর ডিগ্রি কাজে লাগানোর ব্যক্তিগত অভিজ্ঞতা। এখানে পাবেন আলোচনাটা

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    Australia-তে Non-STEM ব্যাকগ্রাউন্ডদের কেমন সুযোগ রয়েছে?
    Australia
    Australia-তে Non-STEM ব্যাকগ্রাউন্ডদের কেমন সুযোগ রয়েছে?

    অনেকেরই ধারণা, অস্ট্রেলিয়ায় শুধু STEM (Science, Technology, Engineering, Mathematics) ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদেরই ভালো সুযোগ রয়েছে। তবে বাস্তবে বিষয়টি পুরোপুরি সত্য নয়। Non-STEM- দের জন্যও স্কলারশিপ, পিআর

    Read More »
    SOP লেখার ক্ষেত্রে সবাই যে ভুলগুলো সবচেয়ে বেশি করে থাকে
    Application Materials
    SOP লেখার ক্ষেত্রে সবাই যে ভুলগুলো সবচেয়ে বেশি করে থাকে

    বিদেশে উচ্চশিক্ষার আবেদনে Statement of Purpose যাকে সংক্ষেপে SOP বলা হয় খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। এটা এমন একটা ডকুমেন্ট, যা অনেক সময় একই CGPA, একই

    Read More »
    জার্মানিতে Non-STEM শিক্ষার্থীদের জন্য কেমন সুযোগ আছে?
    Germany
    জার্মানিতে Non-STEM শিক্ষার্থীদের জন্য কেমন সুযোগ আছে?

    অনেকেই মনে করেন, জার্মানিতে শুধু Engineering, Computer Science বা অন্যান্য STEM (Science, Technology, Engineering, Mathematics) বিষয়ের শিক্ষার্থীদের জন্যই সুযোগ রয়েছে। কিন্তু বাস্তবে মোটেও তা নয়।

    Read More »
    বিদেশে উচ্চশিক্ষায় আবেদনের সময়ে ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং কতটা গুরুত্বপূর্ণ?
    Application Help
    বিদেশে উচ্চশিক্ষায় আবেদনের সময়ে ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং কতটা গুরুত্বপূর্ণ?

    বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করার ক্ষেত্রে অনেকের প্রথম প্রশ্ন থাকে—”বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং কি সবচেয়ে গুরুত্বপূর্ণ?” সংক্ষিপ্ত উত্তর হলো: না, তবে অনেক দিকে থেকেই এটি গুরুত্বপূর্ণ একটা বিষয়।

    Read More »