একটা ভ্যালিড পাসপোর্ট থাকা কতটা জরুরী?

ভ্যালিড পাসপোর্ট আছে তো আমাদের? অনেকে মনে করে আমি পাসপোর্ট বানায় কি করবো, স্টুডেন্ট মানুষ তো বাইরে যাওয়ার সুযোগ কই! অথচ আমি দেখেছি হটাৎ একটা সুযোগ চলে আসলো বাইরে যাওয়ার, কিন্তু পাসপোর্ট না থাকায় বা থাকলেও মেয়াদ না থাকায় একটা সুযোগ মিস করে ফেলেছে। এছাড়া ও অনেকে পাসপোর্ট না থাকায় আর এ IELTS/TOEFL/GRE পরীক্ষা দিতে ও পাসপোর্ট লাগে, সেটা না জানায় পরীক্ষার প্রস্তুতি নিয়ে ও পাসপোর্ট জটিলতায় পরীক্ষা পেছাতে হয়। 

তারপর অনেক সময় দেখা যায় হয়তো ইন্ডিয়া/নেপাল/ভুটানের মত কাছে দেশ গুলোতে কোন কনফারেন্/ট্রিপ  এ যাওয়ার সুযোগ পেলেন কোন ফ্যাকাল্টি বা সিনিয়রের মাধ্যমে, আর এগেইন পাসপোর্ট না থাকলে হয়তো লিস্ট থেকে বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যাদের মেয়াদ সহ পাসপোর্ট থাকে, তারা সুযোগ নিতে পারে। 

এছাড়া রোগ-শোক তো আছেই! নিজের বা খুব কাছের কারও আর্জেন্ট চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে যেতে হতে পারে, তখন পাসপোর্ট না থাকলে আবার আর্জেন্ট বানানো লাগে, সেখানে দেরী হয়ে জটিলতা বাড়তে পারে। 

সব মিলিয়ে যদি উচ্চ-শিক্ষায় আসার প্ল্যান থাকে বা না ও থাকে, একটা পাসপোর্ট করে রাখেন। এখন তো ই-পাসপোর্ট ১০ বছর মেয়াদী দিচ্ছে, একবার করলে দশ বছরে চিন্তা নেই আর। কোন সুযোগ শুধু একটা ডকুমেন্ট এর জন্য হাতছাড়া হয়ে যাওয়া ঠিক হবেনা বলে মনে হয়! যাদের নেই আর করার সুযোগ আছে, ঝটপট করে ফেলেন। না লাগুক না প্রথম ২/৩ বছর, তো কি হয়েছে! আমার প্রথম পাসপোর্ট করেছিলাম ইন্টারে আর সেটায় কোন ভিসা স্ট্যাম্পই লাগেনি! ব্যপার না, পরের গুলাই ভালোই স্ট্যাম্প আছে! তাই, পাসপোর্টকে গুরুত্বপূর্ণ মনে করে কিছু টাকা খরচ করে বানিয়ে রাখুন! আখেরে কাজ দিবে। 

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    মাস্টার্সে ফুল-ফান্ডেড স্কলারশিপ কোথায় পাওয়া যায়?
    Full Funded Government Scholarship
    মাস্টার্সে ফুল-ফান্ডেড স্কলারশিপ কোথায় পাওয়া যায়?

    বিদেশে উচ্চশিক্ষায় সাধারণত দেখা যায় পিএইচডি লেভেলে যতটা সহজে ফুল-ফান্ডেড স্কলারশিপ পাওয়া যায় মাস্টার্সের ক্ষেত্রে তা খুব একটা সহজ হয় না। তার কারণ হল বেশিরভাগ

    Read More »
    ইউরোপের দেশ ইতালিতে পড়তে আসতে কত টাকা লাগতে পারে?
    Education Cost
    ইউরোপের দেশ ইতালিতে পড়তে আসতে কত টাকা লাগতে পারে?

    ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে ইতালি বর্তমানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অন্যতম একটা সাশ্রয়ী স্টাডি ডেস্টিনেশন। অনেকেই মনে করেন ইতালিতে পড়তে লাখ লাখ টাকা লাগে, কিন্তু বাস্তবে খরচ

    Read More »
    অস্ট্রেলিয়ার কোন কোন বিশ্ববিদ্যালয় PTE অ্যাকসেপ্ট করে থাকে?
    Australia
    অস্ট্রেলিয়ার কোন কোন বিশ্ববিদ্যালয় PTE অ্যাকসেপ্ট করে থাকে?

    বর্তমানে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে English Proficiency-র জন্য IELTS বা অন্যান্য যেসব টেস্ট এক্সাম রয়েছে তার মধ্যে PTE বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। IELTS বা অন্যান্য টেস্টগুলোর

    Read More »
    ফুল-ফান্ডেড স্কলারশিপ ছাড়াও কম খরচে কোথায় পড়বেন?
    Higher Study Abroad
    ফুল-ফান্ডেড স্কলারশিপ ছাড়াও কম খরচে কোথায় পড়বেন?

    অনেকেই মনে করেন বিদেশে পড়তে হলে Full Scholarship পাওয়াই একমাত্র উপায়। আসলে বিষয়টি পুরোপুরি সত্য নয়। বিশ্বের অনেক দেশে এমন বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে টিউশন ফি

    Read More »