বিদেশে ঘুরতে যাওয়ার উপকার গুলো

কখনো দেশের বাইরে গিয়েছেন? দেশের বর্ডার পার করে অন্য যে কোন দেশে পা রাখার অনুভূতি কেমন ছিলো? আমি অনার্স ফোর্থ ইয়ারে একটা কনফারেন্সে এটেন্ড করতে জীবনের প্রথম নেপাল যাই। প্লেন থেকে নামার পরে কি যে একটা অসাধারণ অনুভূতি হয়েছিল, সেটা সারা জীবন মনে রাখার মত। ক’দিন কনফারেন্স আর নেপালের বিভিন্ন জায়গা ঘুরে মনটা অন্যরকম বড় লাগছিলো। মনে হচ্ছিলো, দুনিয়া কি সুন্দর! বিশেষ করে পোখারা ঘুরে মন ভরে গিয়েছিল। আর যখন কনফারেন্সে ৫/৬ টা দেশের মানুষদের সাথে দেখা আর কথা হলো, বন্ধুত্ব হলো তখন নিজের কাছেই মনে হচ্ছিলো বিশাল কাজ করে ফেলসি! কত দেশের মানুষ চিনি! 

এরপরে আরো দেশ ঘুরেছি কিন্তু ওটা নিজেকে বড় আর ভালো ফিল দেয়ার জন্য বেস্ট ছিল।আমার মনে হয় যখনই সুযোগ হয় আর সামর্থ্য থাকে, বিদেশ যান। সেটা ইন্ডিয়া/নেপাল/ভুটানের মত কাছের দেশ হলেও। নতুন কিছু দেখলে, নতুন ভাষা, সংস্কৃতি, খাবার টেস্ট করে আর মানুষের সাথে মিশলে গুড ফিল টা আসে। বড় হওয়ার আর ভালো কিছু করার ইচ্ছে জাগে। মনে হয়, দেশের গন্ডিটা আরো আগে পার হলে বেশি ভালো হতো! 

জীবনে ভালো থাকতে প্রচুর ঘুরাঘুরি করতে হবে সেটা দেশে হউক বা বিদেশে। স্টুডেন্ট থাকা অবস্থায় এমন কনফারেন্সে গেলে ঘুরার সু্যোগটা অটোমেটিক হয়ে যায়। তাই, যাদের সুযোগ হয় কাজে লাগান। সিভি ভারী হবে আর মন বড় হবে!

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    বিদেশে গিয়ে পার্ট-টাইম জব না পেলে কী করবেন?
    Higher Study Abroad
    বিদেশে গিয়ে পার্ট-টাইম জব না পেলে কী করবেন?

    বিদেশে পড়তে গেলে অনেক শিক্ষার্থী ধরে নেন যে বিদেশের মাটিতে পা রাখার সাথে সাথেই একটা জব ম্যানেজ হয়ে যায়! কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই ধারণা ভুল

    Read More »
    Qatar Government Scholarship for Bangladeshi Students 2026
    Call for 2026-2027 Session
    Qatar Government Scholarship for Bangladeshi Students 2026

    কাতার সরকারি স্কলারশিপে ২০২৬-২০২৭ সেশনে আবেদন শুরু হয়েছে। বাংলাদেশসহ সকল উন্নয়নশীল দেশগুলো আবেদন করতে পারবে। ফুল টিউশন ফি ও লিভিং কস্টসহ সকল ধরনের সাপোর্ট পাবার

    Read More »
    ইউরোপের পার্ট-টাইম জব কেমন এবং কত আয় করা সম্ভব?
    Europe
    ইউরোপের পার্ট-টাইম জব কেমন এবং কত আয় করা সম্ভব?

    ইউরোপের অনেক দেশেই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে পড়াশোনার পাশাপাশি কাজ করার সুযোগ রয়েছে। তবে কাজের অনুমতি, সময়সীমা ও শর্ত দেশভেদে আলাদা। তাই শুধু স্টুডেন্ট ভিসা থাকলেই

    Read More »
    ইউরোপের কোন দেশগুলোতে PR পাওয়া তুলনামূলক সহজ?
    Europe
    ইউরোপের কোন দেশগুলোতে PR পাওয়া তুলনামূলক সহজ?

    বিদেশে উচ্চশিক্ষা বা চাকরির জন্য ইউরোপে যাওয়ার ক্ষেত্রে অনেকেরই একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য থাকে পড়াশোনা শেষে Permanent Residency (PR) পাওয়া। তবে কোন দেশে PR সবচেয়ে সহজ

    Read More »