কিছু চরম সত্য জীবন থেকে খুব অনুভব করি।
– আপনি যদি কাউকে যে কোনভাবে ভালো নিয়্যাতে হেল্প করেন আর সবার জন্য ভালোটা চান, বিনিময়ে কিছু পান বা না পান, মানসিক শান্তি পাবেন যেটা এই অস্থির সময়ে খুব জরুরী।
– নিজে ভালো থাকার চেষ্টা করলে আর অন্যের ক্ষতি না করলে, অন্যদের ক্ষতি থেকে বেশির ভাগ সময়ই সেফ থাকা যায়।
– অন্যকে দান/আর্থিক সহায়তা করলে সম্পত্তি কখনো কমেনা বরং বাড়ে
– মা-বাবার দোয়া সাথে থাকলে জীবনে সব কঠিন কিছু সহজ লাগে আর মনে হয় আররে ধুর, হয়ে যাবে সব, এখন একটু কষ্ট হচ্ছে তো কি!
– আত্মীয় স্বজনের সাথে সু-স্বম্পর্ক থাকলে নিজেরে পরিপূর্ণ লাগে আর মনে হয় অনেক ভালোবাসায় আবদ্ধ আছি
– ধার্মিকতা জীবনে শান্তি বয়ে আনে যেটা অন্য কিছু পারেনা যেমন কষ্টের সময় তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা মেডিসিনের মত কাজ করে
– লোভ-হিংসা-অহংকার থেকে বাঁচতে পারলে অনেক খারাপ কিছু থেকেই বাঁচা যায়
– যে কারো সাথে সম্পর্ক যদি স্বার্থহীন হয়,তাহলে সম্পর্কে জটিলতা কম থাকে
এগুলা জাস্ট কিছু উপলদ্ধি।একেকজন হয়তোবা একেক ভাবে বুঝে। এ বিষয় গুলো নিয়ে আপনাদের উপলদ্ধি কি এমনই নাকি ভিন্নরকম?









