চাকুরীর পাশাপাশি উচ্চ-শিক্ষার প্রস্তুতি

চাকুরী শুরু করে তারপর ক্যারিয়ারে একটু এগিয়ে অনেকেই চায় উচ্চ-শিক্ষায় আসতে। ভালো একটা ক্যারিয়ার বুস্টের জন্য একটা ডিগ্রী প্রয়োজন হয়। চাকুরী করার পাশাপাশি কি চাইলে উচ্চ-শিক্ষার প্রস্তুতি নেয়া সম্ভব? অনেকের ধারণা বিদেশে পড়তে যাওয়ার প্রস্তুতি নিতে সব কিছু ছেড়ে খালি প্রিপারেশন নিতে হবে কিন্তু ব্যপারটা তা নয় বরং বেশির ভাগ মানুষ জব করা অবস্থায় প্রস্তুতি নেই আর জব থেকে ছুটি নিয়ে/ছেড়ে দিয়ে পড়তে আসে। আমিও ঠিক একই কাজ করেছিলাম। চাকুরি করতে করতেই GRE, IELTS দিয়েছিলাম; এপ্লিকেশনের বাকি যে সব কিছু লাগে, সেগুলা প্রস্তুত করেছিলাম। 

এখন প্রশ্ন থাকে যে আমার চাকুরীর অনেক প্যারা, খাটাখাটনি বেশি, তাহলে সময় বের করবো কিভাবে? যদি আপনার অফিস আওয়ারে প্রেশার বেশি থাকে কিন্তু অন টাইম অফিস শেষ করে বাসায় ফিরতে পারেন, তাহলে সন্ধ্যার পর থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত এটা মোক্ষম সময় কাজে লাগানোর। এই যে ৪/৫ ঘণ্টা সময় পাওয়া যায়, এ সময়ে আমরা বেশির ভাগই জাস্ট টিভি দেখে, মোবাইল ঘুতিয়ে বা আড্ডা দিয়ে কাটিয়ে দেই। বলছিনা পুরা সময়টা পড়াশুনা করেন আর ফ্যামিলিকে বা নিজেকে সময় না দেন, জাস্ট বলছি এ সময় থেকে ২/৩ ঘণ্টা বের করেন প্রস্তুতির জন্য। আর যেদিন অফিস নেই, সেদিন আরেকটু বেশি সময় দিয়ে পড়াশুনা করলেন। অফিসে যদি কাজের প্রেশার কম থাকে অথবা ফ্রি থাকেন, কলিগদের সাথে আড্ডা কমিয়ে টুকটাক প্রস্তুতি চালিয়ে নিতে পারেন। যেমন- ভার্সিটি সার্চ, প্রফেসর ইমেইল, রেকমেণ্ডেশনের জন্য নক করার মত কাজ গুলো অত প্রেশার ক্রিয়েট করেনা, তাই এগুলা এগিয়ে রাখা ভালো। আমার অফিসে আমরা ৩ জন প্রস্তুতি নিচ্ছিলাম আমেরিকায় আসার জন্য আর প্রায়ই ভার্সিটি খোজা, সুযোগ এবং টেস্টের প্রস্তুতি নিয়ে কথা বলতাম। জিআরই ওয়ার্ড ও প্রাকটিস করেছি একসাথে! আলহামদুলিল্লাহ আমরা ৩ জনেই গত কয়েক বছর ধরে আমেরিকায়! যদি, এমন কলিগ খুঁজে বের করতে পারেন, তাহলে প্রস্তুতি জমে যাবে! 

অনেকের অফিসই থাকে রাতের ১০ টা পর্যন্ত বা ঠিক নেই কবে শেষ হবে, সেক্ষেত্রে এমন জব করে প্রস্তুতি নেয়া কতটুকু সম্ভব সেটা আমার আইডিয়া নেই। তবে, অন্য সময় থেকে কিছু সময় বের করে চেষ্টা চালাতে পারেন। যদি অন্যদের প্রস্তুতি নিতে ৬ মাস লাগে, তাহলে আপনার হয়তো ১ বছর লাগবে কিন্তু নিজের স্বপ্নের সাথে সাথে অনেক ইচ্ছে-শক্তি যোগ হলে সব সম্ভব হয়। আমরা অনেকেই পেরেছি, আপনি ও পারবেন ইনশা-আল্লাহ। 

আলীবাবার ফাউন্ডার জ্যাক মা এর গল্প শুনেছিলাম যে তিনি এ সন্ধ্যার সময়টা কাজে লাগিয়ে কিভাবে এমবিএ সহ আরও ডিগ্রী নিয়েছেন। দেশে ও অনেকে কিন্তু অফিস শেষে ইভিনিং এমবিও/মাস্টার্স করছে।জাস্ট মাথায় রাখতে হবে আলস্য আর অর্জন একসাথে হয়না! যারা করছেন, তারা অন্য কিছু কম্প্রোমাইজ করছেন একটা সময় পর্যন্ত। তাই, চয়েজ আপনার 

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    ঢাকা বিশ্ববিদ্যালয়- ব্যবসায় শিক্ষা অনুষদ
    Business Faculty
    ঢাকা বিশ্ববিদ্যালয়- ব্যবসায় শিক্ষা অনুষদ

    ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ পরিবর্তিত হয়ে বাণিজ্য অনুষদ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। প্রথম দিকে মাত্র দুটি বিভাগ নিয়ে এই অনুষদের কার্যক্রম শুরু

    Read More »
    আমেরিকাতে Philosophy নিয়ে পিএইচডি করার ১১টি ফান্ডেড প্রোগ্রাম 
    Arts Faculty
    আমেরিকাতে Philosophy নিয়ে পিএইচডি করার ১১টি ফান্ডেড প্রোগ্রাম 

    আর্টস ফ্যাকাল্টির অন্যতম বেস্ট সাবজেক্টগুলোর একটি হল Philosophy. দেশে এই সাবজেক্টের তেমনভাবে মূল্যায়ন না থাকলেও বিদেশে এই সাবজেক্টকে অনেক গুরুত্বের সাথে দেখা হয়। বিশেষ করে

    Read More »
    Master of Business Administration at University of Toronto
    Business Faculty
    Master of Business Administration at University of Toronto

    কানাডার বিখ্যাত University of Toronto-তে রয়েছে ফান্ডসহ ফুল-টাইম MBA করার সুযোগ।  Application Requirements: ১। চার বছরের ব্যাচেলর ডিগ্রি।  ২। মিনিমাম সিজিপিএ ৩.০০। ৩। English Language

    Read More »
    ফুল-ফান্ডেড Malta Government Endeavour Scholarship নিয়ে বিস্তারিত আলোচনা 
    Full Funded Government Scholarship
    ফুল-ফান্ডেড Malta Government Endeavour Scholarship নিয়ে বিস্তারিত আলোচনা 

    Malta Government Endeavour/Endeavour II Scholarship Scheme হল মাল্টা সরকার কর্তৃক প্রদানকৃত একটি সরকারি স্কলারশিপ। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের গ্র্যাজুয়েট লেভেলের শিক্ষার্থীরা অর্থাৎ মাস্টার্স ও পিএইচডি

    Read More »