“ভাই, অমুক দেশে অনার্স/মাস্টার্স করতে যেতে চাই, কত খরচ পড়বে?” এ একটা প্রশ্নের একদম স্ট্রেইট বা সিম্পল কোন উত্তর নেই। এখনই বলে দেয়ার কোন সুযোগ নেই কারণ কত টাকা লাগবে সেটা অনেক গুলো ফ্যাক্টর এর উপর নির্ভর করে। কয়েকটা বলি- কি কি টেস্ট দিবেন, কয়টা ভার্সিটীতে এপ্লাই করবেন, কোন দেশ, কোন ভার্সিটি, স্কলারশিপ পেলেন কিনা, সেমেস্টারে টিউশন ফি কত, লিভিং কস্ট কেমন, বিমান ভাড়া কত, কেমন শপিং করবেন ইত্যাদি ইত্যাদি। বিশেষ করে, খরচের মূল ব্যাবধান গড়ে দেয় স্কলারশিপ/ফান্ড পেলেন নাকি পেলেন না! যে কোন দেশে সরকারি কোন স্কলারশিপ পেলে একদম বিনে পয়সায় যেমন ডিগ্রি শেষ করে আসতে পারবেন আবার একই ডিগ্রী শেষ করতে ২০ লাখ থেকে ১ কোটি টাকা ও লাগতে পারে যেটা উপরের ফ্যাক্টর গুলাই ডিসাইড করবে।
তাই, এ কঠিন প্রশ্নটা আসলে আমাকে/কাউকে শুরুতে না করে, চেষ্টা করে স্কলারশিপ/ফান্ড পেলে বা না পেলে, ফাইনালী জিজ্ঞেস করতে পারেন। তাহলে ততদিনে, দেশ, ভার্সিটি, ডিপার্ট্মেন্ট, এলাকা, বিমান ভাড়া সহ অনেক কিছু বসে হিসেব করা যায়।
কত টাকা লাগবে এর শুরুর একটা উত্তর হলো ‘১ টাকা ও না বা লক্ষ-কোটি টাকা’।










