আমেরিকায় পিএইচডি শেষে বাংলাদেশিদের সোয়া লাখ ডলারের জব! 

এইযে এত কষ্ট করে জিয়ারই, আইএল্টিএস দিয়ে আমেরিকায় পিএইচডি/মাস্টার্স করে একটা মানুষ ক্যারিয়ারে কি করতে পারে বলে মনে হয়? রিসেন্টলি বাংলাদেশি ২ ভাই ওহাইও ইউনিভার্সিটি থেকে পিএইচডি (ফিজিক্স ও ক্যামিস্ট্রি) শেষ করে ইন্টেলে জয়েন করলো। বেতন বছরে মাত্র সোয়া লাখ+ ডলার। সাইন ইন বোনাস, বছরের অন্যান্য বোনাস, কোম্পানি ডিভিডেন্ড সহ এ অংকটা দেড় লাখের কাছাকাছি। যারা বাংলাদেশি টাকায় এটা বছরে বা মাসে কত হিসেব করার জন্য ক্যালকুলেটর নিয়ে বসছেন, তারা হিসেব শেষ করে জানাতে পারেন! হ্যা, অবশ্য ট্যাক্সে একটা বড় এমাউন্ট যায় তারপরও যা থাকে সেটা বিশ্বের যে কোন জায়গায় একটা কোয়ালিটি লাইফ লিড করার জন্য যথেষ্ট। 

এখন প্রশ্ন আসতে পারে যে জব কত সহজে পাওয়া যায়? আসলে অত সহজ তো অবশ্যই না। মাস্টার্স বা পিএইচডি করে অনেক সময় বেশ খানিকটা টাইম লেগে যায় এপ্লাই করে ফাইনাল কল পেতে। কম্পিটিশন বিশাল আর ৪/৫ লেভেলে পরীক্ষা নিয়ে যাচাই বাছাই করেই এমন ভালো কোম্পানি গুলো চাকুরী দেয়। কিন্তু স্যালারি ও অন্যান্য সুবিধা গুলো বিবেচনা করলে ৪/৬ মাস এমন জবের প্রস্তুতিতে সময় দেয়া কিছুই নাহ। সবাই কি এমন বেতনে শুরু করতে পারছে? নাহ, অনেকে ৭০ হাজার থেকে ১ লাখ ডলারে শুরু করে আবার অনেকে দেড় লাখের বেশি ও ছাড়িয়ে যায়। অনেক সময় নির্ভর করে জয়েনিং স্টেট কোনটা আর সেখানে ট্যাক্স কেমন! 

মাস্টার্স করেও কাছাকাছি বা তার চেয়ে একটু কমে শুরু করা যায়। নির্ভর করে আপনার সাব্জেক্ট আর মার্কেটে আপনার এক্সপার্টিজ এর ডিমান্ড এর উপর। তাও জবে ইন করা ডাল-ভাত হবেনা বরং কম্পিটিশন সেইম। প্রথম জব সিকিউর করা সব জায়গায় কঠিন আর শুরু করার পর পেছনে ফিরে তাকানো লাগেনা। কোম্পানি গুলো H1B ভিসা স্পন্সর করে আর সেখান থেকে গ্রীন কার্ড ও প্রসেস করে। এমন ভালো জব গুলায় কয়েক বছর চাকুরির পর এর চেয়ে বেশি বেতনে অন্য যে কোন জায়গায় সুইচ করা যায়। আমেরিকায় অনেক মিলিওনিয়ার আছে যারা চাকুরী করেই মিলিওনিয়ার! ভালো কোম্পানি গুলোর সিইও লেভেলের স্যালারির কথা নাই বললাম! সাথে ডিভিডেন্ড ও বোনাস সহ এটা কয়েক মিলিয়ন ও হয়ে যায়! গুগল করে দেখতে পারেন গুগলের সিইও বছরে কত কামায়! আক্কেল গুডুম হইসে দেখে 

এখন এ সব কিছু এত সহজে আসেনা। বিশাল প্রিপারেশন শেষে ফান্ড সিকিউর, এখানে এসে ভালো করে ডিগ্রী কম্পলিট করা, জব মার্কেটের জন্য প্রস্তুতি, শত শত রিজেকশন, অনেক অনেক ইন্টারভিউ আর স্ক্রিনিং এবং ফাইনালী এমন একটা অসাধারন জব! কিন্তু এত কষ্টের পরে রেওয়ার্ডটা বেশ মধুর! এখানে একটা জিনিস ভালো লাগে যে জাস্ট নিজের কামাই করা হালাল ইনকাম দিয়ে একটা অসাধারণ লাইফ লিড করার সুযোগ থাকে যেটা দেশে কত পার্সেন্ট মানুষ পায় আমি জানিনা! এ জন্য বলি যে বিদেশে পড়তে যান, জব নিয়ে স্যাটেল করেন। চ্যালেঞ্জ নিয়ে দেখেন একবার। যদিনা আপনি ও সে সারাজীবন সামান্য বেতনে সুখের সরকারি চাকুরি করে বুড়া বয়সে রিটায়ার্ড করার সময় বেশ টাকা পয়সা আর পেনশন নিয়ে খুশি হওয়া মানুষ না হন আর কি! যখন টাকাটা থাকবে কিন্তু একটা ভালো ফুড খাওয়ার স্কোপ ও শরীর দিবেনা, বাকী দুনিয়ার শখ  পূরনের কথা নাই বললাম! দোয়া কইরেন যেন এমন একটা চাকুরী আমিও পেয়ে স্ট্যাটাস দিয়ে জানাতে পারি, ইনশাআল্লাহ 

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবকিছু: ভর্তি থেকে ক্যাম্পাস লাইফ (২)
    admission to Dhaka University
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবকিছু: ভর্তি থেকে ক্যাম্পাস লাইফ (২)

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস লাইফ নিয়ে এর আগে আরেকটা পোস্টে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। আজকের পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। শুরুতেই

    Read More »
    Kansas State University-র ১১টি মাস্টার্স এবং ৫টি পিএইচডি ফান্ডেড প্রোগ্রাম 
    funded phd programs
    Kansas State University-র ১১টি মাস্টার্স এবং ৫টি পিএইচডি ফান্ডেড প্রোগ্রাম 

    আমেরিকার Kansas State University হল অন্যতম একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি খুব ভালো মানের গবেষণা কাজের জন্য নামকরা একটা প্রতিষ্ঠান। এখানে স্টেম ও নন-স্টেমের

    Read More »
    ফুল-ফান্ডিং প্রদানকারী Mississippi স্টেটের ৫টি বিশ্ববিদ্যালয় 
    Funded University List
    ফুল-ফান্ডিং প্রদানকারী Mississippi স্টেটের ৫টি বিশ্ববিদ্যালয় 

    Mississippi হল আমেরিকার সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি স্টেট। এই স্টেটের লিভিং কস্ট অনেক কম। বসবাসের জন্য অনেক নিরিবিলি পরিবেশ এখানে। যারা শহরের কোলাহল থেকে দূরে থাকতে

    Read More »
    Master of Public Administration at Wright State University
    Funded Master's in Wright State University
    Master of Public Administration at Wright State University

    আমেরিকার Wright State University-তে Public Administration নিয়ে ফান্ডসহ ফুল-টাইম মাস্টার্স করার সুযোগ।  Application Criteria: ১। 4 year bachelor degree.  ২। Minimum CGPA 3.00. ৩। English

    Read More »