আমাদের ১০ মাসের প্রেগনেন্সি জার্নি

মুনা কন্সিভ করার পর আমি কাওরে বলতে বলতাম ‘আমরা কন্সিভ করেছি’। কেউ কেউ মজা করে বলতো তুমি ও করসো নাকি? আসলে আমি বাচ্চা পেটে না ধরলেও পুরা ১০ টা মাস প্রতিদিন ওকে ফিল করেছি সবটুকু দিয়ে। ওর একটু একটু করে বেড়ে উঠা, প্রথম আল্ট্রায় হার্টের বিট, প্রথম বার ওর ছোট ছোট হাত পায়ের ছবি বা মেশিনে হার্টের ধুকপুকানি শুনার অধীর আগ্রহ, একটু বড় হওয়ার পর ওর মায়ের পেটে হাত আর কান পেতে নড়াচড়ার অনুভূতি সহ কোনটাই বাদ যায়নি। 

আমরা কলোরাডো ট্রিপ প্ল্যান করছিলাম, হোটেল বুকিং ও করা শেষ আর তখন একটা ছোট্ট বক্স একদিন সকালে ঘুম থেকে উঠার পর মুনা আমাকে দিল। কোন গিফট মনে করে খুলে তো চোখ ছানাবড়া! টেস্ট কিট আর পজিটিভ রেজাল্ট! খুশীতে আর আবেগে কেঁদে ফেলেছিলাম কেন জানি! কলোরাডো ট্রিপ ক্যান্সেল আর শুরু হলো সম্পূর্ন নতুন একটা জার্নি। কিছুই জানিনা কিভাবে কি করা দরকার, কিভাবে ভাল করে কনফার্ম হবো, কারে জানাবো না জানাবো, ডক্টরের কাছে কবে যাবো! কি খাওয়াবো না খাওয়াবো!! এমন হাজারো প্রশ্ন দিয়েই শুরু হলো যাত্রা! 

আমরা প্রেগ্নেন্সি রিলেটেড প্রতিটা কাজ একসাথে করেছি। ডক্টর থেকে শুরু করে প্রতি সপ্তাহে বেবি ডেভেলপমেন্ট এর ভিডিও দেখা, মুনাকে নিয়ে একটু হাটতে যাওয়া, খাবার সিলেকশন থেকে প্রতিটা ভালো আর খারাপে লেগে থেকেছি ছায়ার মত। রান্না আমাকে দিয়ে তেমন একটা হয়না তো কি, বাকী ঘরের কাজে ১০০% দিয়েছি। এর মধ্যে বেচারির কোভিড পজিটিভ হয় আর তখন ১০ দিন খুব টাফ টাইম গিয়েছিল। শেষের দিকে এসে ভারী সময়টায় ও প্রতিটা সময়ই পাশে থাকা হইসে। কারণ এখানে কেউ নেই দেখার মত। কেউ নেই একটু রান্না করে দিয়ে যাবে অথবা একটু অন্যভাবে সাপোর্ট দিবে! কত যে ব্রেকডাউন হয় এ সময়টায় সেটা কাছ থেকে না দেখলে বুঝা যায়না। আর সবচেয়ে বেশি দরকার হয় মানসিক সাপোর্ট আর এটাই সবচেয়ে কম পায় একটা মেয়ে! 

একটা মানব শিশুকে নিজের ভেতরে বিট বাই বিট বড় করে তোলা অদ্ভুত ব্যপার। কত কিছুর মধ্যে দিয়ে যে একজন মা যায়, সেটা তিনিই বলতে পারেন। আল্লাহ দুনিয়ার সকল মা দের ভালো রাখুক।

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    মাস্টার্সে ফুল-ফান্ডেড স্কলারশিপ কোথায় পাওয়া যায়?
    Full Funded Government Scholarship
    মাস্টার্সে ফুল-ফান্ডেড স্কলারশিপ কোথায় পাওয়া যায়?

    বিদেশে উচ্চশিক্ষায় সাধারণত দেখা যায় পিএইচডি লেভেলে যতটা সহজে ফুল-ফান্ডেড স্কলারশিপ পাওয়া যায় মাস্টার্সের ক্ষেত্রে তা খুব একটা সহজ হয় না। তার কারণ হল বেশিরভাগ

    Read More »
    ইউরোপের দেশ ইতালিতে পড়তে আসতে কত টাকা লাগতে পারে?
    Education Cost
    ইউরোপের দেশ ইতালিতে পড়তে আসতে কত টাকা লাগতে পারে?

    ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে ইতালি বর্তমানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অন্যতম একটা সাশ্রয়ী স্টাডি ডেস্টিনেশন। অনেকেই মনে করেন ইতালিতে পড়তে লাখ লাখ টাকা লাগে, কিন্তু বাস্তবে খরচ

    Read More »
    অস্ট্রেলিয়ার কোন কোন বিশ্ববিদ্যালয় PTE অ্যাকসেপ্ট করে থাকে?
    Australia
    অস্ট্রেলিয়ার কোন কোন বিশ্ববিদ্যালয় PTE অ্যাকসেপ্ট করে থাকে?

    বর্তমানে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে English Proficiency-র জন্য IELTS বা অন্যান্য যেসব টেস্ট এক্সাম রয়েছে তার মধ্যে PTE বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। IELTS বা অন্যান্য টেস্টগুলোর

    Read More »
    ফুল-ফান্ডেড স্কলারশিপ ছাড়াও কম খরচে কোথায় পড়বেন?
    Higher Study Abroad
    ফুল-ফান্ডেড স্কলারশিপ ছাড়াও কম খরচে কোথায় পড়বেন?

    অনেকেই মনে করেন বিদেশে পড়তে হলে Full Scholarship পাওয়াই একমাত্র উপায়। আসলে বিষয়টি পুরোপুরি সত্য নয়। বিশ্বের অনেক দেশে এমন বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে টিউশন ফি

    Read More »