Statement of Purpose লিখা শুরু করবেন যেভাবে

কখনো কি এমন হয়েছে যে কোন একটা কিছু লিখতে গিয়ে বেশ কয়েকদিন বসেছেন কিন্তু শুরুটা কিভাবে করবেন বা প্রথম লাইনটা কি হবে এটা ভাবতে ভাবতে কিছুই লিখতে পারেন নি? আমার হয়েছিল যখন স্ট্যাটমেন্ট অফ পারপাস (SOP) লিখতে বসেছিলাম। মনে হচ্ছিলো, প্রথম লাইনটা যে কি লিখি!  এই শুরুর কয়েকটা লাইনই তো দেখে প্রফেসর ইম্প্রেশন পাবে! এটা ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে বেশ কিছুদিন লিখতে পারিনি। কারণ, আমাদের ব্রেইন এ প্যাটার্নে কাজ করে যে শুরুতে ভূমিকা, তারপরে মূল বডী আর শেষে উপসংহার! এভাবেই যে প্রশ্নের উত্তর লিখে অভ্যস্ত ব্রেইন। দোষ দিয়েই বা কি লাভ! কিন্তু SOP মোটিভেশনাল লেটারের ক্ষেত্রে এভাবে লিখতে গেলে অনেকেই আটকে যায় আমার মত! তাহলে কোত্থেকে শুরু করবেন? আমি একটা স্পেসিফিক ওয়ে ফলো করেছিলাম আর সেটাই শেয়ার করছি। 

স্ট্যাটমেন্ট অফ পারপাসের ক্ষেত্রে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে হয় যেমনঃ আপনি কে? এ সাবজেক্টে পড়াশুনার করার ইচ্ছে কেন জাগলো? এটার পেছনে কারণ গুলো কি কি? আপনি অতীতে রেলেভেন্ট কি কি করেছেন সেটার প্রমাণ এবং কোথায় কিভাবে সফল বা ব্যর্থ হয়েছেন? যা করেছেন সেগুলার রেলেভন্স এ পোগ্রামের সাথে। এখান থেকে পড়াশুনা শেষ করে কি করবেন এ ডিগ্রী দিয়ে? মূলত একটা গল্প লিখতে হয় যেটায় বুঝাতে হয় যে আপনি এ সাবজেক্টে ও বিশ্ববিদ্যালয়ে পড়তে না পারলে জীবনটাই বৃথা! 

লিখা শুরুর আগের কাজটা কি? বেশ গুরুত্বপুর্ণ একটা কাজ করতে হবে। সেটা হলো এ জীবনে পড়াশুনা এবং আর যা যা করেছেন, সব কিছুর লিস্ট করা শুরু করেন। মানে, এক্সট্রাকারিকুলার আর এচিভমেন্ট গুলা লিখে ফেলেন কোথাও! একদম ক্লাশ ওয়ান থেকে যা মনে আসে সব! এটা অনেক কাজে দিবে লিংক করতে। 

এরপর আসল কাজ হলো, ইন্ট্রো এর জন্য বসে না থেকে এ যে কয়টা পার্ট লিখতে হয় এটার যে কোন একটা বা দুইটা নিয়ে লিখা শুরু করেন। যেটা নিয়ে আপনি ক্লিয়ার সেটা নিয়ে লিখে ফেলেন। ২/৪ লাইন যা পারেন লিখতে থাকেন প্রতিদিন। উপসংহার ও লিখে ফেলতে পারেন মাথায় আসলে। দেখবেন বেশ ভালো লাগা কাজ করবে, আর মনে হবে অনেক টুকুই তো শেষ আর ততক্ষণে ভূমিকা কি হবে সেটা ও মাথায় চলে আসবে অবশ্যই। ব্যাস, শেষ হয়ে যাবে আপনার মহা মূল্যবান ডকুমেন্ট! এরপর এডিট, এডিট, আর এডিট! 

শুরুটা শুরু করতে না পারলে এটা করে দেখতে পারেন। এখানে ও যখন কোন টার্ম পেপার লিখি, তখন সব শেষ করে ফেলি আর একদম শেষে গিয়ে ভূমিকা লিখি। কারণ, ভূমিকা হলো পুরা লেখার একটা সামারীর মত আর আমরা সারা জীবন উল্টাটা করে আসছি! ব্যপার না, ওটা ও রাইট! 

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    ঢাকা বিশ্ববিদ্যালয়- ব্যবসায় শিক্ষা অনুষদ
    Business Faculty
    ঢাকা বিশ্ববিদ্যালয়- ব্যবসায় শিক্ষা অনুষদ

    ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ পরিবর্তিত হয়ে বাণিজ্য অনুষদ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। প্রথম দিকে মাত্র দুটি বিভাগ নিয়ে এই অনুষদের কার্যক্রম শুরু

    Read More »
    আমেরিকাতে Philosophy নিয়ে পিএইচডি করার ১১টি ফান্ডেড প্রোগ্রাম 
    Arts Faculty
    আমেরিকাতে Philosophy নিয়ে পিএইচডি করার ১১টি ফান্ডেড প্রোগ্রাম 

    আর্টস ফ্যাকাল্টির অন্যতম বেস্ট সাবজেক্টগুলোর একটি হল Philosophy. দেশে এই সাবজেক্টের তেমনভাবে মূল্যায়ন না থাকলেও বিদেশে এই সাবজেক্টকে অনেক গুরুত্বের সাথে দেখা হয়। বিশেষ করে

    Read More »
    Master of Business Administration at University of Toronto
    Business Faculty
    Master of Business Administration at University of Toronto

    কানাডার বিখ্যাত University of Toronto-তে রয়েছে ফান্ডসহ ফুল-টাইম MBA করার সুযোগ।  Application Requirements: ১। চার বছরের ব্যাচেলর ডিগ্রি।  ২। মিনিমাম সিজিপিএ ৩.০০। ৩। English Language

    Read More »
    ফুল-ফান্ডেড Malta Government Endeavour Scholarship নিয়ে বিস্তারিত আলোচনা 
    Full Funded Government Scholarship
    ফুল-ফান্ডেড Malta Government Endeavour Scholarship নিয়ে বিস্তারিত আলোচনা 

    Malta Government Endeavour/Endeavour II Scholarship Scheme হল মাল্টা সরকার কর্তৃক প্রদানকৃত একটি সরকারি স্কলারশিপ। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের গ্র্যাজুয়েট লেভেলের শিক্ষার্থীরা অর্থাৎ মাস্টার্স ও পিএইচডি

    Read More »