পার্শিয়াল/হাফ ফান্ডকে যেভাবে ফুল ফান্ডে নিয়ে যাওয়া যায়

পার্শিয়াল/হাফ ফান্ডকে যেভাবে ফুল ফান্ডে নিয়ে যাওয়া যায়

উচ্চশিক্ষায় আগ্রহী অনেকে জিজ্ঞেস করেন যে কোথায় পার্শিয়াল ফান্ডিং বা অল্প কিছু ফান্ড পাওয়া যাবে বাকী টাকা নিজে নিয়ে আসবেন বা অন্যভাবে ম্যানেজ করবেন। তাদের উদ্দেশ্যে একটা গল্প শেয়ার করি। ক’দিন আগে একজন নক দিয়ে বললো যে ওহাইও ইউনিভার্সিটিতে একটা ডিপার্টমেন্ট থেকে ওনাকে GRS (Graduate Recruitment Scholarship) দেয়া হচ্ছে যেটা পার্শিয়ালি টিউশন ফি কাভার করবে এবং সাথে কিছু টাকা দিবে মাসে। এটা এক্সেপ্ট করবে কিনা সাজেসান্স চাচ্ছিল। 

আমি ওনাকে রিয়েলিটি বুঝিয়ে বললাম আর জানালাম যে এ ফান্ডে আসলে চলা সম্ভব না যদিনা অনেক টাকা না নিয়ে আসেন। তারচেয়ে আপনি ডিপার্টমেন্টকে জানান যে এ ফান্ডে আপনি অফার এক্সেপ্ট করবেন না বরং GA (Graduate Assistantship) দিতে বলেন যেটায় ফুল টিউশন ওয়েভার আর মাসে ভালো একটা এমাউন্ট দেয় যেটায় ফ্যামিলি সহ চলে যায়। তিনি সেভাবেই ডিপার্টমেন্টকে ইমেইল করলেন আর তারা এক্সেপ্ট করলো GA এর জন্য। ব্যাস, কম্ম খতম।

এখন আসল ট্রিক্সটা হলো কিছু ডিপার্টমেন্ট অল্প ফান্ড অফার করে দেখে অনেক কেই। আর কিছু হাতে রেখে দেয়। তারপর দেখে কতজন এক্সেপ্ট করে কম ফান্ডটা। তাই, সবসময় নেগোশিয়েট করা ভালো। ভাবার কারণ নেই যে এটা না নিলে মনে হয় কোন ফান্ড দিবেনা। শুরুতে একদম রিজেক্ট না করে সিচুয়েশন বলা যায়। অনেকে এভাবে বলেন যে ফুল ফান্ড না হলে ভিসাই পাবোনা পড়তে যেতে। কাজ হতে পারে এভাবে আগালে। 

তাই, ফান্ড সহ পড়ার ইচ্ছে থাকলে কপাল এভাবে ঘষা দিয়ে দেখতে পারেন। অনেক সময়ই হয়ে যায়। আবার দেখা যায় যে বলে তুমি চল আসো, ২য় সেমেস্টার থেকে আমরা ফান্ড দিব। সেটা ও ভালো ডিল যদি ১ সেমেস্টারের খরচ দেয়ার ক্যাপাসিটি থাকে। মোটকথা হলো, যেভাবেই পারা যায়, ম্যাক্সিমাম ফান্ড নিয়ে আসার চেষ্টাই করতে হবে। 

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    কমার্স/বাণিজ্য (Business/Commerce) ফ্যাকাল্টি: পূর্ণাঙ্গ রিভিউ
    Business Faculty Funding
    কমার্স/বাণিজ্য (Business/Commerce) ফ্যাকাল্টি: পূর্ণাঙ্গ রিভিউ

    কমার্স ফ্যাকাল্টি কী? কমার্স বা ব্যবসায় শিক্ষা বিভাগ হলো এমন একটি শিক্ষাক্ষেত্র যেখানে অর্থনীতি, ব্যবসায়িক প্রক্রিয়া, হিসাবরক্ষণ, ব্যাংকিং, কর্পোরেট ও ম্যানেজমেন্ট সম্পর্কিত জ্ঞান প্রদান করা

    Read More »
    Human Resource নিয়ে ফান্ডেড মাস্টার্স করার ৫টি আমেরিকান বিশ্ববিদ্যালয় 
    Business Faculty
    Human Resource নিয়ে ফান্ডেড মাস্টার্স করার ৫টি আমেরিকান বিশ্ববিদ্যালয় 

    বিজনেস ফ্যাকাল্টির অন্যতম একটি জনপ্রিয় সাবজেক্ট হল Human Resource. এই সাবজেক্টে বাংলাদেশের কর্পোরেট সেক্টরতো বটেই ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের প্রতিটি দেশের জব সেক্টরেই এর প্রচুর ডিমান্ড

    Read More »
    মাল্টার উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্য জানার সব ফ্রি-রিসোর্সগুলো
    Higher Study Abroad
    মাল্টার উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্য জানার সব ফ্রি-রিসোর্সগুলো

    উচ্চশিক্ষা প্রার্থীদের কাছে ইউরোপের দেশ মাল্টা বর্তমানে অনেক জনপ্রিয় হয়ে উঠছে। আমেরিকা, ইউকে এমনকি ইউরোপের অন্যান্য অনেক দেশের থেকে এখানকার পড়াশোনা এবং জীবনযাপন খরচ অনেকটাই

    Read More »
    Social Science Faculty – পূর্ণাঙ্গ রিভিউ
    career
    Social Science Faculty – পূর্ণাঙ্গ রিভিউ

    Social Science কী? Social Science হলো এমন একটি শিক্ষা-অঙ্গন যা সমাজ, মানুষ এবং রাষ্ট্র সম্পর্কিত নীতি ও কাঠামো নিয়ে কাজ করে। এটি সমাজের সমস্যা, রাজনৈতিক

    Read More »