বন্যার মত সবাই বিসিএস এর পেছনে ছোটার সমাধান আছে কি?

বিসিএস প্রিলির রেজাল্ট দিলে ফেসবুক টাইমলাইনে আলহামদুলিল্লাহ এর বন্যা আসে।অনেকটা সিলেটের কয়েকদিন আগের অবস্থার মত! একদম টিনের চালের উপর দিয়ে পানি গড়াচ্ছে। মানে, প্রচুর মানুষের প্রিলি হয়! তারপর যখব বিসিএস রিটেনের রেজাল্ট দেয়, এ বন্যাটা কমে হাটু/তার নিচের পানিতে নেমে যায়। মানে, অনেক আলহামদুলিল্লাহ আর নাই। উপচে পড়তেসেনা টাইমলাইন!! অতপর, যখন ভাইভা পাশ করে তখন বন্যার পানির কোন আভাস তো নেই বরং ভীষণ খরায় সব ফেটে চৌচির। গুটি কয়েক মানুষের আলহামদুলিল্লাহ পাই যার ৭০% আবার নন-ক্যাডার!! বাকীরা খরার ফাটলে হারায়া যায় অথবা পরের বন্যার পানির জন্য অপেক্ষা করে! 

আসলে বিসিএসে যারা ট্রাই করছে তাদের ছোট করার জন্য বলছিনা, আমার বন্যার এ উদহারণ দেয়ার একটা অন্যতম কারণ হলো জাস্ট কম্পেয়ার করে দেখানো যে প্রিলি থেকে শুরু করে ক্যাডার পর্যন্ত কত কম মানুষের আসলে বিসিএস হয়! কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে প্রতি বিসিএসেই আমরা টিনের চাল উপচানোর মত ফরম ফিল-আপ করে পরীক্ষা দেই তারপর রেজাল্ট খরা! ১/২ বারে থামলে তো হতোই কিন্তু প্রতি বর্ষাতেই এমন প্লাবন বয়স থাকা পর্যন্ত বয়াতেই থাকি কেন জানি! প্রতিবার নতুন নতুন দেশের জনসং্খ্যাকে ছাড়িয়ে পত্রিকার শিরোনাম হই আর তারপর যে লাউ, সে কদুই। 

ভাইরে, প্লিজ থামেন। ট্রাই করতে না করতেসিনা কিন্তু কতবার করবেন এক জীবনে সেটা ডিসাইড করেন। আমি ২ বার দেখবো ভালো করে, না হলে অবশ্যই লেগে না থেকে অন্য ক্যারিয়ারে ফোকাস করবো। অথবা যেহেতু ক্যাডার আমাকে হতেই হবে  আর বিসিএস দিতেই হবে, তাহলে পছন্দের কোথাও জয়েন করে তারপর পড়াশুনা করে পরীক্ষা দেই। অথবা দুনিয়ার কত অপশন আছে, এ ইঁদুর দৌড় থেকে বের হয়ে যাইনা কেন? 

খুব জানতে ইচ্ছে করে এ পেইজ যেসব কলেজ/ভার্সিটি পড়ুয়ারা ফলো করো, তারা ও কি চিন্তা করেই রাখসো যে ২০২৫/২৬/২০২৭ সালের প্রিলিতে বন্যায় নিজেরে ভাসায়া দিবা? তারপর খরায় চৌচির হয়ে হারায়া যাবা? নাকি অন্য প্ল্যান আছে? জানিও কি সিদ্ধান্ত নিচ্ছ তোমরা প্লিজ। 

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    ঢাকা বিশ্ববিদ্যালয়- ব্যবসায় শিক্ষা অনুষদ
    Business Faculty
    ঢাকা বিশ্ববিদ্যালয়- ব্যবসায় শিক্ষা অনুষদ

    ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ পরিবর্তিত হয়ে বাণিজ্য অনুষদ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। প্রথম দিকে মাত্র দুটি বিভাগ নিয়ে এই অনুষদের কার্যক্রম শুরু

    Read More »
    আমেরিকাতে Philosophy নিয়ে পিএইচডি করার ১১টি ফান্ডেড প্রোগ্রাম 
    Arts Faculty
    আমেরিকাতে Philosophy নিয়ে পিএইচডি করার ১১টি ফান্ডেড প্রোগ্রাম 

    আর্টস ফ্যাকাল্টির অন্যতম বেস্ট সাবজেক্টগুলোর একটি হল Philosophy. দেশে এই সাবজেক্টের তেমনভাবে মূল্যায়ন না থাকলেও বিদেশে এই সাবজেক্টকে অনেক গুরুত্বের সাথে দেখা হয়। বিশেষ করে

    Read More »
    Master of Business Administration at University of Toronto
    Business Faculty
    Master of Business Administration at University of Toronto

    কানাডার বিখ্যাত University of Toronto-তে রয়েছে ফান্ডসহ ফুল-টাইম MBA করার সুযোগ।  Application Requirements: ১। চার বছরের ব্যাচেলর ডিগ্রি।  ২। মিনিমাম সিজিপিএ ৩.০০। ৩। English Language

    Read More »
    ফুল-ফান্ডেড Malta Government Endeavour Scholarship নিয়ে বিস্তারিত আলোচনা 
    Full Funded Government Scholarship
    ফুল-ফান্ডেড Malta Government Endeavour Scholarship নিয়ে বিস্তারিত আলোচনা 

    Malta Government Endeavour/Endeavour II Scholarship Scheme হল মাল্টা সরকার কর্তৃক প্রদানকৃত একটি সরকারি স্কলারশিপ। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের গ্র্যাজুয়েট লেভেলের শিক্ষার্থীরা অর্থাৎ মাস্টার্স ও পিএইচডি

    Read More »