একটি ৩৬ ঘন্টা অপেক্ষার নরমাল ডেলিভারি: সিজার করার দরকার কতটুকু?

একটা ব্যপার নিয়ে সবাই বলে যে দেশে প্রায় ৮০%-৯০% বাচ্চা সিজারে জন্ম নেয়। এ পরিসং্খ্যানের একুরিসি জানিনা তবে আসলেই যত বাচ্চা হয়, জিজ্ঞেস করলেই শুনি সিজার। নরমাল ডেলিভারি নাকি করা ডিফিকাল্ট। সবার একই কথা যে ডক্টর বলসে সিজার না করালে বেবি বা মায়ের ক্ষতি হবে, আবার আরেক ধাপ বাড়িয়ে বলে বাচানো যাবেনা। ব্যাস, দুনিয়ার কোন পাষাণ মানুষ আছে বলে মনে হয়না যে এ কথা শুনে বসে থাকবে।, ফলাফল- সিজার। বলছি না যে জটিলতা থাকেনা কিন্তু সেটার হার এত বেশি হওয়ার কথা না যেহেতু নরমাল প্রসেসেই সৃষ্টির শুরু থেকে বেবি হয়ে আসছে। 

আমেরিকায় সিজার মানে হলো আসলে কোন ভাবেই নরমাল ডেলিভারি করাতে পারছে না অনেক চেষ্টার পরেও। আর যদি মা বা বাচ্চার বড় কোন ঝুকি থাকে, তখন সিজারে যায়। আমাদের কথা যদি বলি, মুনার ন্যাচারাল পেইন আসেনি বলে ফেইক পেইন দিয়ে ডেলিভারি করানো হয়েছে। সেটার জন্য অপেক্ষা করতে হয়েছে ৩৬ ঘন্টা। প্রথম ১২ ঘন্টা সার্ভিডাল নামে একটা মেডিসিন দিয়ে ইফেস পাতলা করার চেষ্টা করেছে। খুব একটা কাজ হয়নি বলে তারপরের ৪ ঘন্টা সাইড এটাক নামে আরেকটা চেষ্টা চলেছে। সেটা ও ভালভাবে কাজ করেনি আর তখন দু:শ্চিন্তায় আমার অবস্থা খারাপ আর ভাবছি না জানি এখনই ডাক্তাররা বলে সিজারে যেতে হবে। আমি বার বার নার্সদের জিজ্ঞেস করছিলাম যে যদি আসলে ইফেস থিন না হয় বা জরায়ুমুখ ওপেন না হয়, তখন কি হবে? ওরা বলছিলো উপায় আছে। 

যাক, আবারো ৪ ঘন্টার জন্য ওকে মেডিসিন দেয়া হলো। তখন ১ রাত পেরিয়ে তারপরের দিন শেষ হয়ে আরেক রাত শুরু। এ ৪ ঘন্টা শেষ হলেও খুব একটা ইম্প্রুভ হয়নি। কিন্তু মূল পেইন ইন্ডুস করার সিদ্ধান্ত নেয়া হয় যাকে পিটুসিন বলে। এটা হলো মেইন মেডিসিন যেটা রিয়েল কন্ট্রাকশন নিয়ে আসে আর ডেলিভারির কাছাকাছি নিয়ে যায়। পিটুসিনের সাথে এপিডুরাল দিয়ে দেয় যাতে পেইন টা সহ্য করতে পারে। সারা রাত পিটুসিন দেয়ার পর আপডেট জানছিলাম ১ ঘন্টা পরপর যে কত সেন্টিমিটার ওপেন হলো। বেশ টাইম নিচ্ছিলো আর সকাল ৬ টার দিকে জানায় যে যতটুকু দরকার আই মিন ১০ সেন্টিমিটার ওপেন হয়েছে আর এখন পুশ করানো শুরু করবে। তারপর থেকে ৩ ঘন্টার মধ্যে বেবি দুনিয়ায় আসে। 

এটা শেয়ার করার মূল উদ্দেশ্য হলো যে এরা শেষ মুহুর্ত পর্যন্ত এভাবে ন্যাচারাল ডেলিভারি করানোর চেষ্টা চালায় যেটা দেশে করতে চায়না। আমরা যখন শেষের দিকে ডাক্তার দেখাচ্ছিলাম, তখন ওনাকে জিজ্ঞেস করলাম যে নরমাল ডেলিভারির জন্য কি কি করা দরকার। উনি হেসে বললেন, “আমি তো সি-সেকশনে যাওয়ার কোন কারণ দেখিনা!! সব ঠিকঠাক হবে”।পজিটিভ ভাবেই ধরে নেয় যে নরমালে  যাওয়া যাবে আর চেষ্টার উদহারণ দেখলাম ডেলিভারির সময়। 

আই উইশ দেশের ডক্টর রা ও একটু ধৈর্য ধরে চেষ্টা করবেন যতক্ষন পারা যায় আর সিচুয়েশন নরমাল থাকে। একটা সিজারিয়ান মায়ের জীবনী শক্তি যেভাবে শেষ হয় আর পোস্ট ডেলিভারি কষ্ট অথবা টাকা-পয়সা ম্যানেজ করার যে ব্যপারটা, সব মিলিয়ে সিজার অনেকের জন্য মরার উপর খাড়ার ঘা। শুভ বুদ্ধির উদয় হউক। 

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    অস্ট্রেলিয়ায় বিজনেস স্টাডিজে ‍পড়ার জন্য সেরা বিশ্ববিদ্যালয় কোনগুলো? 
    Best Universities for Business Studies
    অস্ট্রেলিয়ায় বিজনেস স্টাডিজে ‍পড়ার জন্য সেরা বিশ্ববিদ্যালয় কোনগুলো? 

    অস্ট্রেলিয়ায় বিজনেস স্টাডিজের স্টুডেন্টদের জন্য অনেক ভালো ভালো সুযোগ আছে। এসব বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাবারও সুযোগ আছে। বিশেষ করে মাস্টার্স ও পিএইচডি লেভেলে প্রায় সব ডিপার্টমেন্টেই

    Read More »
    আমেরিকার Montana স্টেটের ৪টি ফুল-ফান্ডেড বিশ্ববিদ্যালয়
    Full-Funded Universities
    আমেরিকার Montana স্টেটের ৪টি ফুল-ফান্ডেড বিশ্ববিদ্যালয়

    কম খরচে আমেরিকাতে থাকার জন্য Montana স্টেট অনেক ভালো একটা অপশন। এখানে অন্যান্য স্টেটগুলোর তুলনায় লিভিং কস্ট অনেকটা কম। এছাড়া এখানকার লাইফস্টাইল অন্য অনেক স্টেট

    Read More »
    যেসব স্কলারশিপে Work Experience লাগে না
    Government Scholarship
    যেসব স্কলারশিপে Work Experience লাগে না

    বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক ফুল-ফান্ডেড স্কলারশিপে দেখা যায় ফুল-টাইম বা পার্ট-টাইম ওয়ার্ক এক্সপেরিয়েন্স চেয়ে থাকে। সেক্ষেত্রে একদম ফ্রেশারদের জন্য আবেদন করে ফাইনাল সিলেকশনে ডাক পাওয়াটা

    Read More »
    CV কত পেজ হওয়া উচিত?
    Application Materials
    CV কত পেজ হওয়া উচিত?

    বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করার সময় অনেকেই CV কত পেজের দেয়া উচিত তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগেন। উচ্চশিক্ষায় আবেদনের সময় CV দেয়ার ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে।

    Read More »