পড়াশুনা বা বেকারত্বের সময় গুলোতে ইফেক্টিভ ইনকাম সোর্স যে অভিজ্ঞতা ক্যারিয়ারে কাজে লাগবে

অনার্স বা মাস্টার্সে পড়াশুনাকালীন অথবা শেষ করে আমরা বেশির ভাগই হাত খরচ চালানো /ফ্যামিলিতে কন্ট্রিবিউট করার জন্য টিউশন বা কোচিং সেন্টারে পড়ানোকেই বেছে নেই। এতে আপত্তির কিছু নেই কিন্তু সমস্যা হচ্ছে এ বিশাল অভিজ্ঞতাটা সিভি বা কোথাও এপ্লাই করার সময় দেখানোর সুযোগ থাকেনা। অনেকেই বলেন যে ৩/৪ বছর সরকারি চাকুরীর প্রস্তুতি নিতে নিতে জাস্ট কয়েকটা টিউশনি করেছি, এখন এটা বিদেশে এপ্লাই করতে কিভাবে দেখাবো।এটা নরমালি দেখানোর সুযোগ কম, তবে চাইলে টিউটোরিং হিসেবে দেখাতে পারেন। প্রশ্ন হচ্ছে, এ টিউশন বা কোচিং এ পড়ানো ছাড়া আর কি করা যায়, যেগুলা দিন শেষে একটা জব (প্রাইভেট) বা বিদেশে পড়তে আসার জন্য কাজে লাগবে। 

কিছু আইডিয়া দিতে পারি, যদিও অনেকে দেশে সম্ভব না বলে বাদ দিয়ে দিবে, আবার হয়তো কিছু আন্ডারগ্রেডের মানুষজন সেভাবে চেষ্টা করবে কিছু করার- 

১। পার্ট টাইম জব- যে কোন পছন্দের প্রতিষ্ঠানে চেষ্টা করে দেখা যায়। হয়তো টাকা কম দিবে আর কাজ বেশি, তাও দিন শেষে অভিজ্ঞতা সেল করা যাবে

২। ইন্টার্নশিপ- অনেকে হয়তো বলবে দেশে পার্ট টাইম নাই ভাই, তাহলে ইন্টার্নশিপ এর ট্রাই করেন। এখানে পোলাপাইন অনার্স শেষ করতে করতে ২/৩ টা ইন্টার্নশিপ করে ফেলে আর ব্যাচেলর শেষ করে ওগুলার কোন একটায় জয়েন করে। পেইড ইন্টার্নশিপ দেশে ও করা যায়

৩।নিজের সেক্টরের যে কোন ধরণের কাজে খন্ডকালীন কন্ট্রাকচুয়াল কাজ- কিছু কাজ ছিল ডেভেলপমেন্ট সেক্টরে, হায়ার করে ২/৩ সপ্তাহের জন্য। হয়তো ফিল্ডে ডেটা কালেকশনের জন্য পাঠায়। এগুলায় খুব বেশি পে করেনা কিন্তু অভিজ্ঞতার সনদপত্র দেয় আবার কানেকশন তৈরী হয়

৪। ভলন্টিয়ার করা- কিছু কাজ থাকে, যেগুলায় পে করেনা কিন্তু অভিজ্ঞতার সনদ দেয়, সেগুলা ও ইফেক্টিভ ভাবে কাজে লাগানো যায়

৫। নিজের ছোটখাট উদ্যোগ- যদি কারো আগ্রহ থাকে নিজের উদ্যোগ নিয়ে কাজ করার, তাহলে ই-কমার্স/এফ-কমার্সে ট্রাই করতে পারেন। হউক না খুব ছোট কিছু, কিন্তু শুরু করে একটু একটু আগাতে সমস্যা কোথায়? ভালো কিছু হলে তো হলোই, না হলে এ অভিজ্ঞতা দেখিয়ে হয়তো কিছু একটা করা যাবে

পরিশেষে, যারা এ পোস্ট পড়েই ভাবছেন এগুলা আমাকে দিয়ে হবেনা, তাহলে কিছু বলার নেই। কিন্তু যারা অন্যভাবে ভাবতে পারো, তারা এমন কিছু ট্রাই করতে পারো। হলফ করে বলতে পারি, কাজে লাগবে বেশ! 

#IncomeSource #CareerinBD #taninzaid

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    Marketing নিয়ে ফান্ডসহ পিএইচডি করার ৪টি আমেরিকান বিশ্ববিদ্যালয় 
    Funded University List of Marketing
    Marketing নিয়ে ফান্ডসহ পিএইচডি করার ৪টি আমেরিকান বিশ্ববিদ্যালয় 

    বিজনেস ফ্যাকাল্টির অন্যতম কোর সাবজেক্টগুলোর একটি হল Marketing. এই সাবজেক্টে ফান্ড যেমন আছে তেমনি পড়াশোনা শেষে ভালো ক্যারিয়ার গড়ারও প্রচুর সুযোগ আছে। একাডেমিয়াতো বটেই পাশাপাশি

    Read More »
    Master’s Degree in Applied Econometrics at Monash University
    Funding in Australia
    Master’s Degree in Applied Econometrics at Monash University

    অস্ট্রেলিয়ার বিখ্যাত পাবলিক বিশ্ববিদ্যালয় Monash University-তে Applied Econometrics নিয়ে ফান্ডসহ ফুল-টাইম মাস্টার্স করার সুযোগ আছে। Application Requirements: ১। এই প্রোগ্রামে স্টেম ও বিজনেস ব্যাকগ্রাউন্ডের যে

    Read More »
    আমেরিকার Kentucky স্টেটের ৮টি ফান্ডেড বিশ্ববিদ্যালয়ের লিস্ট
    Funded Universities in Kentucky State
    আমেরিকার Kentucky স্টেটের ৮টি ফান্ডেড বিশ্ববিদ্যালয়ের লিস্ট

    Kentucky স্টেট হল আমেরিকার এভারেজ লিভিং কস্ট স্টেট। এভারেজ হোম কস্টসহ আরও নানা সুযোগ-সুবিধা রয়েছে এখানে। আবহাওয়া এবং প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও এই স্টেট বেশ

    Read More »
    অস্ট্রিয়াতে ক্যারিয়ার ও উচ্চশিক্ষা নিয়ে বিস্তারিত
    Austria
    অস্ট্রিয়াতে ক্যারিয়ার ও উচ্চশিক্ষা নিয়ে বিস্তারিত

    অস্ট্রিয়া মধ্য ইউরোপে অবস্থিত একটি উন্নত রাষ্ট্র, যা তার প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং শিক্ষার গুণগত মানের জন্য বিখ্যাত। এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় এখানকার

    Read More »