আমেরিকার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্টুডেন্ট পলিটিক্স

এদেশের স্টুডেন্ট দের পলিটিক্যাল এংগেজমেন্ট ভিন্নরকম! এতদিনে ও কোন ক্যাম্পাসে কোন রাজনৈতিক দলের ছাত্র শাখার কোন মিছিল, মিটিং, দাবি-দাওয়া বা ভোট চাইতে দেখলাম না। কোথাও একটা পোষ্টার ও নেই, যে ভোট ফর অমুক বা তমুক! ভার্সিটির হলে রাজনৈতিক ২ গ্রুপের মারামারিতে কেউ মরেনা বা আহত হয়না। ট্রাম্পরে সাপোর্ট করতো দেখে বাইডেন আসার পরে কাওকে হলে থেকে মেরে বের করে দেয়ার খবর ও শুনিনি। অন্য দলের কোন পোস্ট স্যোশাল মিডিয়াতে শেয়ার বা লাইক দেয়ার জন্য ও হাত/পা ভেঙ্গে পঙ্গু করে দেয়ার ও নজির নেই! অনেকেরই পলিটিক্যাল ভিউ আছে আর তার সমর্থনে অনেকেই স্যোসাল মিডিয়াতে লিখে ও। আমার কিছু আমেরিকান ফ্রেন্ডকে দেখেছি নিজের পছন্দের সিনেটর/প্রেসিডেন্ট ক্যান্ডিডেটের কোন স্টিকার ল্যাপটপে লাগানো আছে। সেটা তার নিজস্ব পছন্দ আর এটা নিয়ে নাক গলায় না কেউ। পলিটিক্যাল সাইন্সের পুরা মাস্টার্স প্রোগ্রামের শত শত পলিটিক্যাল ডিসকাসনে কেউ নিজেদের রাজনৈতিক মতামত নিয়ে অন্যের সাথে লেগে যায়নি। কোন ফ্যাকাল্টির রাজনৈতিক ভিউ ক্লাসের পড়ানো থেকে বুঝা মুশকিল! যে হতো, সেটা হলো একেকটা পলিসি বা বিলের গঠনমূলক সমালোচনা! 

শিক্ষকদের মধ্যে কোন লাল/সাদা/নীল দল নেই। শিক্ষক নিয়োগে কোন রাজনৈতিক নেতা বা অন্য কারো সুপারিশ লাগেনা। শিক্ষকদের কারো সাথে লবিং করা লাগেনা প্রমোশনের জন্য। যার যার যোগ্যতায় নিয়োগ পাচ্ছে আর প্রমোশনের জন্য ও ক্রাইটেরিয়া দেয়া আছে। লেকচারার থেকে এ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে হলে এই এই পাবলিকেশন, রিসার্চ, গ্র্যাণ্ট ইত্যাদি লাগবে। তারপর কমিটি রিভিউ করে সিদ্ধান্ত নিবে আপনি প্রফেসর হওয়ার যোগ্যতা অর্জন করেছেন কিনা! সিস্টেমেটিক সব কিছু! 

বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট দের এহেন পলিটিক্যাল এফিলিয়েশন, কোন দলের পক্ষে দাংগা-হাঙ্গামা, লবিং বা রাজনৈতিক জায়গায় বড় অবদান রাখা ছাড়াই একটা বিশাল ডেমোক্রেটিক দেশ এখনো মোটামুটি লেভেলের ডেমোক্রেসি টিকিয়ে রেখে চলে যাচ্ছে কিভাবে? আমাদের দেশে কেন সম্ভব হয়না? যাক, বেশি বিশ্লেষণের দরকার নেই তবে এতটুকু বলতে পারি, এ বেশ ভালো সিস্টেম! ক্যাম্পাস গুলো নিরাপদ, হলের সিটের জন্য দল করা লাগেনা, মিছিল মিটিং এ গিয়ে সময় নষ্ট করা লাগেনা, আবারার রা বেশ নিরাপদে থাকে আর নিজেদের স্যোসাল মিডিয়াতে প্রেসিডেন্টের পোস্টের নিচে ইচ্ছেমত গালি দিয়ে ও গুম হয়না কেউ! 

দেশ হিসবে আমেরিকা ভালো বা খারাপ নিয়ে ভিন্ন মতামত থাকতেই পারে, আমার অভজারভেশন জাস্ট ক্যাম্পাসের পলিটিক্স নিয়ে। সুস্থ্য ক্যাম্পাস আমার দেশেও থাকুক, এ কামনাই করি। 

#StudentPolitics #PoliticsinUSACampus #taninzaid #taninzaidblogs

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    মাস্টার্সে ফুল-ফান্ডেড স্কলারশিপ কোথায় পাওয়া যায়?
    Full Funded Government Scholarship
    মাস্টার্সে ফুল-ফান্ডেড স্কলারশিপ কোথায় পাওয়া যায়?

    বিদেশে উচ্চশিক্ষায় সাধারণত দেখা যায় পিএইচডি লেভেলে যতটা সহজে ফুল-ফান্ডেড স্কলারশিপ পাওয়া যায় মাস্টার্সের ক্ষেত্রে তা খুব একটা সহজ হয় না। তার কারণ হল বেশিরভাগ

    Read More »
    ইউরোপের দেশ ইতালিতে পড়তে আসতে কত টাকা লাগতে পারে?
    Education Cost
    ইউরোপের দেশ ইতালিতে পড়তে আসতে কত টাকা লাগতে পারে?

    ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে ইতালি বর্তমানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অন্যতম একটা সাশ্রয়ী স্টাডি ডেস্টিনেশন। অনেকেই মনে করেন ইতালিতে পড়তে লাখ লাখ টাকা লাগে, কিন্তু বাস্তবে খরচ

    Read More »
    অস্ট্রেলিয়ার কোন কোন বিশ্ববিদ্যালয় PTE অ্যাকসেপ্ট করে থাকে?
    Australia
    অস্ট্রেলিয়ার কোন কোন বিশ্ববিদ্যালয় PTE অ্যাকসেপ্ট করে থাকে?

    বর্তমানে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে English Proficiency-র জন্য IELTS বা অন্যান্য যেসব টেস্ট এক্সাম রয়েছে তার মধ্যে PTE বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। IELTS বা অন্যান্য টেস্টগুলোর

    Read More »
    ফুল-ফান্ডেড স্কলারশিপ ছাড়াও কম খরচে কোথায় পড়বেন?
    Higher Study Abroad
    ফুল-ফান্ডেড স্কলারশিপ ছাড়াও কম খরচে কোথায় পড়বেন?

    অনেকেই মনে করেন বিদেশে পড়তে হলে Full Scholarship পাওয়াই একমাত্র উপায়। আসলে বিষয়টি পুরোপুরি সত্য নয়। বিশ্বের অনেক দেশে এমন বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে টিউশন ফি

    Read More »