২০২২ সালের একটি ইফেক্টিভ পরিকল্পনা যেভাবে করা যায়

২০২২ শুরু হয়ে এক মাস প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমরা প্ল্যান করেছি তো এ বছরের জন্য? বছরের প্ল্যান করাটা অনেকে খুব হালকা ভাবে নেন। কারো কারো ধারণা প্ল্যান করে কোন লাভ হয়না, যা হওয়ার এমনেই হবে, নাইলে হবেনা যতই প্ল্যান করি। আসলে কি তাই? আমার ভিন্ন মতামত আছে যেটা প্ল্যানিং এর অভিজ্ঞতা থেকে হয়েছে। চলুন, বাৎসরিক পরিকল্পনার কিছু ভালো দিক জেনে নেই- 

১। ১২ মাস, ৫২ সপ্তাহ ও ৩৬৫ দিনের বিশাল বছরে আমি কি কি করতে চাই, হতে চাই, পেতে চাই এটার একটা প্ল্যান থাকলে কাজ গুলো গুছিয়ে করা সহজ হয়। এটার গুরুত্ব বুঝতে একদিন সকালে উঠে সারাদিন কি কি করবেন কোথায় লিখে তারপর সেগুলা এক এক করে কমপ্লিট করে দেখেন, আরে আরেকটা র‍্যান্ডোম প্ল্যান ছাড়া দিন পাড় করে দেখেন, পার্থক্য নিজেই বুঝবেন 

২। কাজের ট্র্যাক ও প্রগ্রেস মাপা যায়। কত দিনে কি শেষ হবে, সেটার স্পষ্ট ধারণা থাকে

৩। একটা বছর চলে গেলো আর কিছুই হলোনা টাইপ দুঃখ থেকে অবশ্যই মুক্তি পাওয়া যায় 

তো, কি কি নিয়ে প্ল্যান করা যায়। একেক জন একেক ইস্যু নিয়ে প্ল্যান করে। আমি পারসোনালী যেগুলো নিয়ে প্ল্যান করার চেষ্টা করিঃ 

১। শারীরিক ও মানসিক স্বাস্থ্য- ওয়েট বাড়াবো না কমাবো, হাটাহাটি/জগিং প্ল্যান, প্রতিদিনের ডিপ ব্রেথ, মেডিটেশন ইত্যাদি থাকতে পারে এ সেকশনে 

২। স্টাডি/ক্যারিয়ার- পড়াশুনায় থাকলে এ বছরের সেমেসটার গুলোর প্ল্যান কি, পড়াশুনা শেষের দিকে থাকলে ক্যারিয়ার প্রস্তুতির কি কি করা যেতে পারে। উচ্চ-শিক্ষার প্ল্যান থাকলে কোন সেমস্টার ধরতে চাই? এখন জবে থাকলে সেটায় কিভাবে ভালো করা যায়, নেক্সট জবে যাওয়ার প্ল্যান থাকলে প্রস্তুতি কিভাবে হবে ইত্যাদি 

৩। ফাইনেন্সিয়াল- এ বছর ইনকাম কত হবে পারে? নতুন কোন সোর্স বানাচ্ছি কিনা? কত টাকা সেইভ করবো ইত্যাদি বিস্তারিত আসতে পারে

৪। আত্মগঠন- নিজেকে একজন মানুষ হিসেবে আরেকটু ভালো করার জন্য কি কি করবো? কয়টা ভালো বই পড়বো? কয়টা সফট স্কিল ডেভেলপ করবো, কোন কোন অনলাইন কোর্স করবো? ভলান্টিয়ার কোথায় করবো, কিভাবে সম্পর্ক গুলো বাড়াবো, সামাজিক কোন কাজে যাওয়া যায় কিনা ইত্যাদি

৫। স্পিরিচুয়াল- যে ধর্মেরই হউন যদি স্রষ্টায় বিশ্বাস করেন, তাহলে এ বছর নিজের স্পিরিচুয়াল লেভেল কোথায় দেখতে চান মাস্ট প্ল্যান করুন। নিজের ধর্ম গ্রন্থ কতটুকু পড়বো, কত টাকা মানুষের কল্যাণে দান করবো ইত্যাদি বিষয় গুলো আসতে পারে 

যারা ১ বছরের প্ল্যান করে পরে হারায়া যান, তারা পুরো বছরের প্ল্যানকে ৩ মাস করে ভাগ করে নিতে পারেন, যেটা আমি করি। তাহলে আর বিশাল মনে হয়না। তারপর সেটাকে মাস ও সপ্তাহে ভাগ করে নিলে ইনশাআল্লাহ বেশ অনেক গুলা কাজ হবে বলে আমি বিশ্বাস করি। চলেন, একটা প্রোডাক্টিভ বছর প্ল্যান করি। ১১ মাস বাকী এখনো! কে কি নিয়ে ফোকাস করছেন এ বছরে কমেন্টে শেয়ার করতে পারেন।

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    বিজ্ঞান (Science) ফ্যাকাল্টি: পূর্ণাঙ্গ রিভিউ
    Career After HSC
    বিজ্ঞান (Science) ফ্যাকাল্টি: পূর্ণাঙ্গ রিভিউ

    সায়েন্স ফ্যাকাল্টি কী? বিজ্ঞান বিভাগ হলো সেই শিক্ষাক্ষেত্র যেখানে প্রাকৃতিক ও বাস্তব জগতের নীতি, ঘটনা ও প্রযুক্তি নিয়ে পড়াশোনা করা হয়। এখানে শিক্ষার্থীরা ল্যাব ও

    Read More »
    আমেরিকার Missouri স্টেটের ১৫টি ফান্ডিং প্রদারকারী বিশ্ববিদ্যালয়
    Funded University List
    আমেরিকার Missouri স্টেটের ১৫টি ফান্ডিং প্রদারকারী বিশ্ববিদ্যালয়

    আমেরিকার অন্যতম একটি স্টেট হল Missouri স্টেট। এই স্টেটে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য বেশ সুযোগ-সুবিধা আছে। এখানকার লিভিং কস্ট আমেরিকার অন্য অনেক স্টেট থেকে অনেকটা কম

    Read More »
    Master of Applied Economics at Australian National University
    Australian National University
    Master of Applied Economics at Australian National University

    অস্ট্রেলিয়ার বিখ্যাত Australian National University (ANU)-তে Applied Economics নিয়ে ফান্ডসহ ফুল-টাইম মাস্টার্স করার সুযোগ আছে। Application Criteria: 1. Minimum CGPA 3.00 (out of 4.00 scale).

    Read More »
    আমেরিকাতে Anthropology নিয়ে পিএইচডি করার ১১টি ফান্ডেড প্রোগ্রাম 
    anthropology
    আমেরিকাতে Anthropology নিয়ে পিএইচডি করার ১১টি ফান্ডেড প্রোগ্রাম 

    সামাজিক বিজ্ঞানের অন্যতম একটি সাবজেক্ট Anthropology বা নৃবিজ্ঞান। এই সাবজেক্ট থেকে একাডেমিয়াসহ, নন-প্রফিট এমনকি কর্পোরেট সেক্টরেও ক্যারিয়ার গড়ার অনেক রকম সুযোগ রয়েছে। আমেরিকা এবং বিশ্বের

    Read More »